Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ইউরোপে বার্ষিক গড় বেতনের দিক থেকে যেসব দেশ সবচেয়ে এগিয়ে 

আন্তর্জাতিক

ইউরো নিউজ
25 December, 2024, 01:10 pm
Last modified: 25 December, 2024, 01:13 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার

ইউরোপে বার্ষিক গড় বেতনের দিক থেকে যেসব দেশ সবচেয়ে এগিয়ে 

এরমধ্যে চাকরিতে গড়ে সবচেয়ে কম বেতন বুলগেরিয়ায়, ১৩,৫০৩ ইউরো। আর সবচেয়ে বেশি লুক্সেমবার্গে; ৮১,০৬৪ ইউরো।    
ইউরো নিউজ
25 December, 2024, 01:10 pm
Last modified: 25 December, 2024, 01:13 pm
ছবি: ইব্রাহিম বোরান

ইউরোপীয় ইউনিয়নে গড়ে একজন পূর্ণকালীন চাকুরিজীবী বছরে কত টাকা বেতন লাভ করেন সেটি নিয়ে গবেষণা করেছে ইউরোস্ট্যাট। এতে দেখা যায়, ২০২৩ সালে দেশভেদে আয়ের ব্যাপক তারতম্য রয়েছে এবং সার্বিকভাবে গড়ে বার্ষিক বেতন ২৭,৮৬৩ ইউরো।

এরমধ্যে চাকরিতে গড়ে সবচেয়ে কম বেতন বুলগেরিয়ায়, ১৩,৫০৩ ইউরো। আর সবচেয়ে বেশি লুক্সেমবার্গে; ৮১,০৬৪ ইউরো।    

গবেষণা অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের গড় বেতনের চেয়ে কম বেতন প্রদান করা হয় ১৭টি দেশে। আর নয়টি দেশ সার্বিক গড়ের চেয়ে কম বেতন পেয়ে থাকেন। এখানে গবেষণা পদ্ধতিতে ভিন্নতার কারণে নেদারল্যান্ডসকে হিসেবে রাখা হয়নি। 

লুক্সেমবার্গ ছাড়াও সবচেয়ে বেশি বার্ষিক গড় বেতনের দেশগুলোর মধ্যে রয়েছে ডেনমার্ক (৬৭,৬০৪ ইউরো), আয়ারল্যান্ড (৫৮,৬৭৯ ইউরো), বেলজিয়াম (৫৭,৯৮৯ ইউরো), অস্ট্রিয়া (৫৪,৫০৮ ইউরো) ও জার্মানি (৫০,৯৮৮ ইউরো)। এছাড়াও বেতনের দিক থেকে গড়ের চেয়েও বেশি অর্থ প্রদানের দেশগুলো হচ্ছে ফিনল্যান্ড, ফ্রান্স ও সুইডেন।  

আর সবচেয়ে কম বেতনের দিক থেকে বুলগেরিয়া ছাড়াও তালিকায় রয়েছে হাঙ্গেরি (১৬,৮৯৫ ইউরো), রোমানিয়া (১৭,৭৩৯), পোল্যান্ড (১৮,০৫৪ ইউরো) ও স্লোভাকিয়া (১৯,০০১ ইউরো)। দেশগুলোর প্রতিটির বার্ষিক বেতনই ২০ হাজার ইউরোর নিচে। 

তালিকায় ইতালি ও স্পেনও আয়ের দিক থেকে গড়ের চেয়ে কম অবস্থানে রয়েছে। দেশ দুটিতে একজন চাকরিজীবীর বার্ষিক গড় আয় ৩২,৫০০ ইউরো। 

গবেষণাটির গড় মূলত 'পারচেজিং পাওয়ার স্ট্যান্ডার্ড' পদ্ধতির মাধ্যমে করা হয়েছে। এতে জীবনযাপনের খরচ, আবাসনে ব্যয় ইত্যাদি বিষয়গুলো তুলনা করা যায়।    

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৬টি দেশের মধ্যে বার্ষিক গড় বেতন ২০২২ সালের তুলনায় পরবর্তী বছর কমেছে শুধু সুইডেনে। দেশটিতে গড় বেতন ১,৮১৭ ইউরো কমেছে; যা শতাংশের হিসেবে চার ভাগ হ্রাস পেয়েছে। 

তবে সার্বিকভাবে ইউরোপীয় ইউনিয়নে বার্ষিক বেতন বেড়েছে ৬ ভাগ। যা এর আগের বছরের তুলনায় ২,২২৫ ডলার বেশি। 

সংখ্যাগত দিক থেকে গড় বেতন সবচেয়ে বেশি বেড়েছে লুক্সেমবার্গ, বেলজিয়াম ও আয়ারল্যান্ডে। দেশগুলোর চাকরিজীবীদের আয় এর আগের বছরের তুলনায় ৪ হাজার ডলার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আর সবচেয়ে কম, ১ হাজার ইউরো বৃদ্ধি পেয়েছে মাল্টা, গ্রিস ও ইতালিতে। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

বেতন / মজুরি / ইউরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]