Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে আলবেনিয়ায় ১ বছরের জন্য টিকটক নিষিদ্ধ ঘোষণা

আন্তর্জাতিক

বিবিসি
23 December, 2024, 09:55 am
Last modified: 23 December, 2024, 09:58 am

Related News

  • মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলায় ছুরিকাঘাতের অভিযোগ
  • ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়’, ট্রাম্পের জামাতা কুশনারের রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • টেন্ডার দ্বন্দ্বে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৭

ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে আলবেনিয়ায় ১ বছরের জন্য টিকটক নিষিদ্ধ ঘোষণা

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা জানুয়ারি থেকে কার্যকর হবে।
বিবিসি
23 December, 2024, 09:55 am
Last modified: 23 December, 2024, 09:58 am
ছবি: সংগৃহীত

আলবেনিয়ায় ছুরিকাঘাতে এক স্কুলছাত্র হত্যার ঘটনার পর শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ায় সরকার এক বছরের জন্য টিকটক বন্ধ করার ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।

শনিবার (২১ ডিসেম্বর) আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা জানুয়ারি থেকে কার্যকর হবে।

টিকটক জানিয়েছে, তারা আলবেনিয়ার সরকারের কাছে এই নিষেধাজ্ঞা নিয়ে জরুরি ব্যাখ্যা চেয়েছে।

তারা বিবিসিকে বলেছে, ১৪ বছর বয়সী নিহত ছাত্র বা অভিযুক্ত ব্যক্তির কোনো টিকটক অ্যাকাউন্ট থাকার প্রমাণ মেলেনি।

তিরানা শহরে শিক্ষকদের, অভিভাবকদের এবং মনোবিজ্ঞানীদের সঙ্গে এক বৈঠকে রামা টিকটককে "এলাকার গুন্ডা" বলে অভিহিত করেছেন।

রামা বলেন, "আমরা এক বছরের জন্য এটি বন্ধ করব। পাশাপাশি শিক্ষার্থীদের শেখানোর জন্য এবং অভিভাবকদের তাদের সন্তানের পথচলা বুঝতে সাহায্য করার জন্য নানা কার্যক্রম শুরু করব।"

তিরানার দক্ষিণাঞ্চলের এক স্কুলের কাছে সংঘর্ষের জেরে ১৪ বছরের এক শিক্ষার্থী নিহত এবং আরেকজন আহত হওয়ার ঠিক এক মাসেরও কম সময়ের মধ্যে টিকটক বন্ধের সিদ্ধান্ত এসেছে। এই সংঘর্ষের মূল কারণ ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া একটি বিরোধ।

এই ঘটনার পর আলবেনিয়ায় অভিভাবক, মনোবিজ্ঞানী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়।

প্রধানমন্ত্রী এদি রামা বলেন, "চীনে টিকটক ছাত্রদের কোর্স করার, প্রকৃতি রক্ষা করার এবং ঐতিহ্য ধরে রাখার মতো বিষয় প্রচার করে। কিন্তু চীনের বাইরে টিকটকে আমরা শুধু বাজে জিনিসই দেখি। আমাদের এটা কেন দরকার?"

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা এক বৈঠকে টিকটককে "এলাকার গুন্ডা" বলে অভিহিত করেছেন। ছবি: রয়টার্স

টিকটক ইতোমধ্যে তাদের অন্যতম বড় বাজার ভারতে নিষিদ্ধ। ২০২০ সালের জুনে এটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ইরান, নেপাল, আফগানিস্তান ও সোমালিয়াতেও টিকটক বন্ধ রয়েছে।

মার্কিন কংগ্রেস একটি আইন পাস করেছে। নতুন এই আইন অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারির মধ্যে যদি টিকটক তার চীনা মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স থেকে আলাদা না হয়, তবে অ্যাপটি নিষিদ্ধ হবে।

মার্কিন সুপ্রিম কোর্ট ১০ জানুয়ারি একটি শুনানির তারিখ নির্ধারণ করেছে, যেখানে টিকটক দেখাবে কেন এটি নিষিদ্ধ বা বিক্রি করা উচিত নয়।

মার্কিন সরকার অ্যাপটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কারণ তাদের মতে এর সঙ্গে চীনা সরকারের সম্পর্ক রয়েছে। তবে টিকটক এবং বাইটড্যান্স এই অভিযোগ অস্বীকার করেছে।

ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের মতো ইউরোপের কয়েকটি দেশ শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে।

নভেম্বর মাসে অস্ট্রেলিয়া বিশ্বের কঠোরতম পদক্ষেপ নিয়ে ১৬ বছরের নিচের শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে কমপক্ষে এক বছর সময় লাগবে।

যুক্তরাজ্যের প্রযুক্তি সচিব পিটার কাইল জানিয়েছেন, ১৬ বছরের নিচের শিশুদের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা নিয়ে "আলোচনা চলছে"। তবে তিনি জানান, তিনি আরও প্রমাণ দেখতে চান।

Related Topics

টপ নিউজ

আলবেনিয়া / টিকটক / টিকটক নিষিদ্ধ / ছুরিকাঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলায় ছুরিকাঘাতের অভিযোগ
  • ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়’, ট্রাম্পের জামাতা কুশনারের রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • টেন্ডার দ্বন্দ্বে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৭

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]