Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
সন্তানের নামকরণ নিয়ে বিবাদ মিটল ভারতের আদালতে, বিবাহ বিচ্ছেদ থেকেও ফিরল দম্পতি

আন্তর্জাতিক

বিবিসি
20 December, 2024, 12:50 pm
Last modified: 22 December, 2024, 07:27 pm

Related News

  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতে ট্রাম্পের নামে সড়কের নামকরণ, ধন্যবাদ জানালেন আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট
  • ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত

সন্তানের নামকরণ নিয়ে বিবাদ মিটল ভারতের আদালতে, বিবাহ বিচ্ছেদ থেকেও ফিরল দম্পতি

তিন বছর ধরে সন্তানের নামকরণ নিয়ে চলা বিবাদের মধ্যেই স্বামীর কাছ থেকে ভরণপোষণের দাবি জানিয়ে কর্ণাটকের মাইসুরু জেলার হুনসুর শহরের স্থানীয় আদালতে যান স্ত্রী।
বিবিসি
20 December, 2024, 12:50 pm
Last modified: 22 December, 2024, 07:27 pm
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের এক দম্পতির সন্তানের নামকরণ নিয়ে তিন বছরের বিবাদ শেষমেশ আদালত পর্যন্ত গড়ায়। এই বিষয় নিয়ে তাদের বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে বিবাদের সমাধান হয়েছে।

২০২১ সালে ছেলে সন্তানের জন্মের পর ওই নারী নিজের বাবা-মায়ের বাড়িতে চলে যান। তখন তার স্বামী ছেলের একটি নাম দিতে চান। কিন্তু স্ত্রী তা মানতে অস্বীকার করেন।

স্ত্রী নিজের এবং স্বামীর নামের অংশ মিলিয়ে সন্তানের জন্য "আদি" নামটি ঠিক করেন। স্বামী এতে ক্ষুব্ধ হন এবং সন্তান ও স্ত্রীকে নিজের বাড়িতে ফেরত আনতে যাননি।

পরবর্তীতে ওই নারী তিন বছর ধরে সন্তানের নামকরণ নিয়ে চলা বিবাদের মধ্যেই স্বামীর কাছ থেকে ভরণপোষণের দাবি জানিয়ে কর্ণাটকের মাইসুরু জেলার হুনসুর শহরের স্থানীয় আদালতে যান।

তার আইনজীবী এমআর হরিশ জানান, এই বিবাদ এতটাই বেড়ে গিয়েছিল যে, ওই নারী বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন।

হরিশ বলেন, "তিনি একজন গৃহিণী হওয়ায় ভরণপোষণের টাকাও দাবি করেছিলেন।"

মামলাটি প্রথমে স্থানীয় আদালতে দায়ের করা হয়। পরে এটি ভারতের লোক আদালতে স্থানান্তরিত হয়। লোক আদালত এমন বিরোধ মীমাংসায় সাহায্য করে।

বিচারকদের একাধিক প্রস্তাবের পর, দম্পতি আদালতের দেওয়া নাম "আর্যবর্ধন" মেনে নেন। এই নামের অর্থ "উচ্চবংশীয়"।

পরে দম্পতি মালা বদল করেন, যেটি ভারতের ঐতিহ্যে গ্রহণযোগ্যতার প্রতীক। তারা বিয়ে বহাল রাখার সিদ্ধান্ত নেন।

এটি প্রথম নয় যে ভারতের কোনো আদালত সন্তানের নামকরণে হস্তক্ষেপ করল। গত বছর কেরালার এক শিশুকে স্কুলে ভর্তির সময় জন্মনিবন্ধনে কোনো নাম না থাকায় সেটি নিয়েও জটিলতা হয়েছিল।

শিশুর মা আদালতে যান এবং জানান, বাবার অনুপস্থিতিতে তিনি নাম নিবন্ধন করাতে পারেননি। আদালত মায়ের প্রস্তাবিত নাম গ্রহণ করতে নির্দেশ দেয় এবং বাবার নাম যুক্ত করতে বলে।

Related Topics

টপ নিউজ

আদালত / সন্তানের নাম / বিবাদ / বিবাহ বিচ্ছেদ / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতে ট্রাম্পের নামে সড়কের নামকরণ, ধন্যবাদ জানালেন আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট
  • ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]