Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
নিজের সামরিক ঘাঁটি এবং আসাদের ভবিষ্যৎ নিয়ে নীরব রাশিয়া

আন্তর্জাতিক

রয়টার্স
08 December, 2024, 10:00 pm
Last modified: 16 December, 2024, 10:00 pm

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা

নিজের সামরিক ঘাঁটি এবং আসাদের ভবিষ্যৎ নিয়ে নীরব রাশিয়া

তবে তিনি এখন কোথায় আছেন বা রাশিয়ান সামরিক বাহিনী সিরিয়ায় রাখার পরিকল্পনা করছে কি না তা জানায়নি মস্কো।
রয়টার্স
08 December, 2024, 10:00 pm
Last modified: 16 December, 2024, 10:00 pm
সিরিয়ার পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি সীমান্ত ক্রসিংয়ে একটি কিয়স্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পোস্টার শোভা পাচ্ছে। ফাইল ছবি: জর্জ আউরফালিয়ান/এএফপি

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেছে, 'সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আদেশ দেওয়ার পরে পদত্যাগ করেছেন এবং দেশত্যাগ করেছেন।'

তবে তিনি এখন কোথায় আছেন বা রাশিয়ান সামরিক বাহিনী সিরিয়ায় রাখার পরিকল্পনা করছে কি না, তা জানায়নি মস্কো।

বিদ্রোহীরা রোববার দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর ঘোষণা করেছে, তারা ১৩ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ এবং স্বৈরাচারী আসাদ সরকারের শাসনের অবসান ঘটিয়েছে।

দেশটির দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, রোববার সকালে আসাদ দামেস্ক থেকে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন। তার বর্তমান অবস্থান জানা যায়নি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'সিরিয়ায় সশস্ত্র সংঘাতে লিপ্ত গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার পর আসাদ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়ে দেশত্যাগ করেন।'

গত মাসের শেষের দিকে বিদ্রোহীরা যখন আলেপ্পো পৌঁছায়, আসাদ তখন মস্কোতে অবস্থান করছিলেন বলে অসমর্থিত কিছু সূত্রের বরাতে গণমাধ্যমগুলো জানিয়েছে। এরপর তিনি সিরিয়া ফিরে আসেন।

ক্রেমলিন সে সময় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল এবং এখন রাশিয়া তাকে আশ্রয় দিয়েছে কি না, তা স্পষ্ট নয়। 

২০১৫ সালে আসাদকে সাহায্য করতে হস্তক্ষেপ করেছিল মস্কো এবং সোভিয়েত পতনের পর মধ্যপ্রাচ্যে তার সবচেয়ে বড় অভিযান ছিল এটি। এখনও সিরিয়ায় তার দুটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে।

সামরিক ঘাঁটি

ইউক্রেন নিয়ে তাৎক্ষণিক আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের প্রতিক্রিয়া জানাতে রোববার সাংবাদিকদের সঙ্গে কনফারেন্স ডাকে ক্রেমলিন।

এসময় সিরিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।

ক্রেমলিন জানিয়েছে, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'সিরিয়ায় রাশিয়ার দুটি সামরিক স্থাপনায় উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে, তবে সেগুলোর জন্য কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই।'

মন্ত্রণালয় বলেছে, 'বর্তমানে তাদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো গুরুতর হুমকি নেই।'

রাশিয়া সিরিয়ার লাতাকিয়া প্রদেশে হমেইমিম বিমান ঘাঁটি পরিচালনা করে, এই ঘাটিটি তারা পূর্বে বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য ব্যবহার করেছে।

এছাড়া, তূর্তুস উপকূলে দাদের একটি নৌঘাঁটি রয়েছে।

তূর্তুসের ঘাঁটিটি রাশিয়ার একমাত্র ভূমধ্যসাগরীয় মেরামত ও সরবরাহ কেন্দ্র এবং সিরিয়াকে আফ্রিকায় তার সামরিক চুক্তিকারীদের চলাচলের জন্য এক ধরনের স্টেজিং পোস্ট হিসেবে ব্যবহার করেছে মস্কো।

পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, বিশেষ করে তূর্তুসকে হারালে তা হবে মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগর ও আফ্রিকায় রাশিয়ার শক্তি প্রদর্শনের সক্ষমতার ওপর মারাত্মক আঘাত।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট রুশ যুদ্ধ বিষয়ক ব্লগাররা সতর্ক করে দিয়েছে, বর্তমানে এই ঘাঁটিগুলো বিপজ্জনকভাবে খোলামেলা অবস্থায় রয়েছে, তা সে মস্কো যাই বলুক না কেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 'সিরিয়ার ঘটনায় মস্কো অত্যন্ত উদ্বিগ্ন ছিল এবং সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।'

বিবৃতিতে বলা হয়, 'আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার এবং শাসনসংক্রান্ত সকল বিষয় রাজনৈতিক উপায়ে সমাধান করতে আহ্বান জানাচ্ছি।'

এতে বলা হয়েছে, 'রাশিয়া সিরিয়ার বিরোধীপক্ষের সব দলের সঙ্গে যোগাযোগ রাখছে।'

সিরিয়ায় অবস্থানরত রুশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যথাসাধ্য চেষ্টা করছে বলে জানিয়েছে দূতাবাস।

দামেস্কে রুশ দূতাবাস রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জানিয়েছে, তাদের কর্মীরা 'ভালো আছেন'।

 

 

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

সিরিয়া / বাশার আল আসাদ / রাশিয়া / ভ্লাদিমির পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]