Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে যত দ্রুত সম্ভব সাময়িক বরখাস্ত করা উচিত: ক্ষমতাসীন দলের নেতা

আন্তর্জাতিক

রয়টার্স
06 December, 2024, 12:15 pm
Last modified: 06 December, 2024, 12:19 pm

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • ইরান যুদ্ধ চলাকালে 'গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর' করেছিলেন নেতানিয়াহু
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন: ইরান

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে যত দ্রুত সম্ভব সাময়িক বরখাস্ত করা উচিত: ক্ষমতাসীন দলের নেতা

প্রজাতন্ত্র এবং এর জনগণের সুরক্ষার জন্য প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন বলে জানালেন ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির নেতা হান ডং-হুন।
রয়টার্স
06 December, 2024, 12:15 pm
Last modified: 06 December, 2024, 12:19 pm
প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড হাতে আন্দোলনকারীরা। ছবি: রয়টর্স।

সামরিক আইন জারির চেষ্টা করায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন ক্ষমতাসীন দলের এক নেতা। তবে তিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট দেওয়ার পক্ষে দলীয় সদস্যদের কোনো আহ্বান জানাননি।

রাষ্ট্রপতি ইউন গত মঙ্গলবার রাষ্ট্রবিরোধী শক্তি নির্মূলে এবং রাজনৈতিক বিরোধীদের মোকাবিলা করার জন্য সামরিক আইন জারি করেন। এ সিদ্ধান্ত তার দল পিপল পাওয়ার পার্টিসহ পুরো জাতিকে হতবাক করে দেয়।

পরবর্তীতে ক্ষমতাসীন দলের কিছু নেতাসহ বিরোধী দলীয় নেতা ও সাধারণ জনগণ এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করলে ছয় ঘণ্টা পর সামরিক আইন তুলে নেয় প্রেসিডেন্ট।

আগামীকাল শনিবার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে অভিশংসন ভোটের সময়সূচি নির্ধারণ করেছে প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। এছাড়া তাদের পক্ষ থেকে প্রেসিডেন্টের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলারও তদন্ত শুরু করেছে পুলিশ।

আজ শুক্রবার পার্লামেন্টে ভবনে পিপল পাওয়ার পার্টির একটি বৈঠকের পরে দলীয় নেতা হান ডং-হুন বলেন, সামরিক আইন চলাকালে প্রেসিডেন্ট ইউন উল্লেখযোগ্য রাজনীতিবিদদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। কারণ তিনি তাদের 'রাষ্ট্রবিরোধী শক্তির' অংশ হিসেবে চিহ্নিত করেছিলেন।

গতকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন দল অভিশংসনের বিরোধিতা করার কথা জানালেও, দলীয় নেতা হান ডং-হুন জানান, ইউন সুক-ইওল মূলত দক্ষিণ সিউলের গাওচিওন এলাকায় কিছু রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার ও আটক করার পরিকল্পনা করেছিলেন।

হান বলেন, "গতকাল আমি বলেছিলাম যে প্রস্তুতিহীন বিশৃঙ্খলা থেকে জনগণ এবং সমর্থকদের ক্ষতি এড়াতে আমি এই অভিশংসন পাস না করার চেষ্টা করব। তবে নতুনভাবে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আমি মনে করি, প্রজাতন্ত্র এবং এর জনগণের সুরক্ষার জন্য প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন।"

তবে তিনি স্পষ্টভাবে অভিশংসনের বিষয়ে কোনো কথা বলেননি।

এদিকে আবার সামরিক আইন জারির চেষ্টা হতে পারে এমন আশঙ্কা থেকে বিরোধী দলীয় নেতারা পার্লামেন্টের সাধারণ অধিবেশনে উপস্থিত ছিলেন। যাতে কোনোভাবেই এমন আরেকটি সিদ্ধান্ত না আসে এর জন্য তারা এতোটা সক্রিয় ছিলেন বলে জানান ডেমোক্র্যাটিক পার্টির এক কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া / প্রেসিডেন্ট / সামরিক আইন / ইউন সুক ইওল / অভিশংসন / পিপল পাওয়ার পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • ইরান যুদ্ধ চলাকালে 'গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর' করেছিলেন নেতানিয়াহু
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন: ইরান

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]