Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
বেস্টসেলার ঔপন্যাসিক বারবারা টেলর ব্র্যাডফোর্ড মারা গেছেন 

আন্তর্জাতিক

বিবিসি
26 November, 2024, 10:30 am
Last modified: 26 November, 2024, 10:32 am

Related News

  • প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন
  • বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
  • সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন 
  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • ৯৬ বছর বয়সে মারা গেলেন জার্মান দার্শনিক ও সমাজতাত্ত্বিক ইয়ুর্গেন হাবারমাস

বেস্টসেলার ঔপন্যাসিক বারবারা টেলর ব্র্যাডফোর্ড মারা গেছেন 

১৯৭৯ সালে প্রকাশিত তার বিখ্যাত ‘আ ওমেন অব সাবস্টেন্স’ উপন্যাসটি ৩ কোটি কপি বিক্রি হয়েছিল এবং এর ওপর ভিত্তি করে সাতটি সিক্যুয়েল ও একটি টিভি প্রযোজনা তৈরি হয়।
বিবিসি
26 November, 2024, 10:30 am
Last modified: 26 November, 2024, 10:32 am
বারবারা টেলর ব্র্যাডফোর্ড। ছবি: সংগৃহীত

বিখ্যাত লেখিকা বারবারা টেলর ব্র্যাডফোর্ড ৯১ বছর বয়সে মারা গেছেন। 'আ ওমেন অব সাবস্টেন্স' সহ বহু বেস্টসেলার [সবচেয়ে বেশি বিক্রি হওয়া] উপন্যাসের জন্য তিনি বিশ্বজুড়ে প্রশংসিত ছিলেন।

১৯৭৯ সালে প্রকাশিত তার বিখ্যাত 'আ ওমেন অব সাবস্টেন্স' উপন্যাসটি ৩ কোটি কপি বিক্রি হয়েছিল এবং এর ওপর ভিত্তি করে সাতটি সিক্যুয়েল ও একটি টিভি প্রযোজনা তৈরি হয়। এটি এখনও চ্যানেল ৪-এর ইতিহাসে সর্বাধিক দর্শকপ্রিয় অনুষ্ঠান।

টেলর ব্র্যাডফোর্ডের সাহিত্যজীবন শুরু হয়েছিল এই উপন্যাসের মাধ্যমে। তার লেখা ৪০টি উপন্যাসের মধ্যে 'রেভেনস্কার', 'ক্যাভেনডন' এবং 'হাউজ অব ফ্যালকনার' সিরিজ বিশেষভাবে উল্লেখযোগ্য।

বারবারা টেলর ব্র্যাডফোর্ডের প্রতিনিধির পক্ষ থেকে সোমবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে জানানো হয়, "তিনি ২০২৪ সালের ২৪ নভেম্বর তারিখে একটি সংক্ষিপ্ত রোগে আক্রান্ত হয়ে শান্তিপূর্ণভাবে নিজের বাড়িতে মারা যান এবং শেষ পর্যন্ত তার কাছের মানুষরা তাকে ঘিরে ছিলেন।"

তার প্রকাশক ও সম্পাদক লিন ড্রু তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বলেন, "বেস্টসেলার তালিকায় আধিপত্য বিস্তারকারী এই লেখিকা নতুন ধারার উপন্যাস উপহার দিয়েছেন। তার মহাকাব্যিক রচনা প্রজন্ম জুড়ে বিস্তৃত, যা কখনোই সাধারণ প্রেমের গল্প ছিল না। তার কঠোর পরিশ্রম এবং নৈতিকতা তাকে তার সৃষ্ট চরিত্র ওমেন অব সাবস্টেন্স-এর বাস্তব প্রতিচ্ছবি করে তুলেছে।"

 'আ ওমেন অব সাবস্টেন্স' উপন্যাসটি ছিল এমা হার্ট নামের এক তরুণীর সাধারণ অবস্থায় শুরু করে, কঠোর পরিশ্রম ও ভাগ্যের সহায়তায় সফলতা এবং সম্পদ অর্জন করার গল্প। একসময় গৃহপরিচারিকার কাজ করা এমা পরবর্তীতে নিজ উদ্যোগে একটি বড় ডিপার্টমেন্টাল স্টোর গড়ে তোলেন এবং পরিচালনা করেন।

১৯৮৫ সালে উপন্যাসটির ভিত্তিতে নির্মিত একটি মিনি-সিরিজ চ্যানেল ৪-এ প্রচারিত হয়, যা প্রায় ১ কোটি ৪০ লাখ দর্শক উপভোগ করেন। সিরিজটি দুইটি এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল।

বারবারা লিডসে জন্মগ্রহণ করেন, যেখানে তার মা তাকে বই পড়ার প্রতি ভালোবাসা তৈরি করতে সহায়তা করেছিলেন। মাত্র ১৫ বছর বয়সে স্কুল ছাড়ার পর তিনি ইয়র্কশায়ার ইভিনিং পোস্ট পত্রিকায় টাইপিস্ট এবং কপিটেকারের কাজ শুরু করেন।

প্রথম গল্পগুলো তিনি গোপনে সাব-এডিটরের ট্রেতে রেখে পাঠাতেন, যা তাকে সাংবাদিক হিসেবে পদোন্নতি পেতে সহায়তা করে। এভাবে তিনি পত্রিকার একমাত্র নারী সাংবাদিক হয়ে ওঠেন।

পরে, তিনি ১৮৩টি পত্রিকায় ছাপানো একটি ইন্টেরিয়র ডেকোরেশন কলাম লিখতেন এবং তার প্রথম বইগুলো ঘর সাজানোর ওপর ভিত্তি করে ছিল।

৪০ বছর বয়সে তিনি উপন্যাস লেখা শুরু করেন এবং 'আ ওমেন অব সাবস্টেন্স' উপন্যাসটি বিশাল সাফল্য অর্জন করে।

তার সর্বশেষ উপন্যাস 'দ্য ওয়ান্ডার অব ইট অল' গত বছর প্রকাশিত হয়েছিল। তিনি বলেছিলেন, তার লেখা সবসময় শক্তিশালী, আত্মনির্ভরশীল এবং সফল হতে চাওয়া নারীদের নিয়ে।

তিনি ১৯৬৩ সালে হলিউড প্রযোজক রবার্ট ব্র্যাডফোর্ডকে বিয়ে করেন এবং ২০১৯ সালে তার স্বামীর মৃত্যুর পর তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন।

বারবারা টেলর ব্র্যাডফোর্ড ২০০৭ সালে সাহিত্যে অবদানের জন্য রানি এলিজাবেথের কাছ থেকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পুরস্কারে ভূষিত হন।

তিনি ন্যাশনাল লিটারেসি ট্রাস্ট এর দূত হিসেবেও কাজ করেছেন এবং যুক্তরাজ্যের অবহেলিত সম্প্রদায়গুলোর মধ্যে সাক্ষরতার দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

 

Related Topics

টপ নিউজ

বারবারা টেলর ব্র্যাডফোর্ড / বেস্টসেলার / ঔপন্যাসিক / মারা গেছেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন
  • বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
  • সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন 
  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • ৯৬ বছর বয়সে মারা গেলেন জার্মান দার্শনিক ও সমাজতাত্ত্বিক ইয়ুর্গেন হাবারমাস

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]