Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে সরে এল কাতার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 November, 2024, 10:35 am
Last modified: 10 November, 2024, 11:33 am

Related News

  • কাতার, সৌদি আরবের কাছে বিক্রি হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি সামরিক সরঞ্জাম: নথিতে চাঞ্চল্যকর তথ্য
  • কাতারের রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণ; আহত ৫৪, নিখোঁজ ১৮ 
  • কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু
  • চুক্তি চূড়ান্ত করতে সহায়তার জন্য ইরানে কাতারের মধ্যস্থতাকারীরা
  • হামলা থেকে নিজেদের গ্যাসক্ষেত্র বাঁচাতে ইরানের সঙ্গে গোপন আলোচনা চালিয়েছিল কাতার

ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে সরে এল কাতার

ওয়াশিংটনের কাছে দোহায় হামাসের রাজনৈতিক দপ্তরের উপস্থিতি আর গ্রহণযোগ্য নয়—মার্কিন ঊধ্বর্তন কর্মকর্তাদের এমন মন্তব্যের পর কাতারের পক্ষ থেকে এই বার্তা এলো।
টিবিএস ডেস্ক
10 November, 2024, 10:35 am
Last modified: 10 November, 2024, 11:33 am
দোহায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মাজেদ আল-আনসারি, ২৮ নভেম্বর ২০২৩। ফাইল ছবি: রয়টার্স/ইমাদ ক্রেইদি

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির বিষয়ে আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে আপাতত সরে এসেছে কাতার। কাতার জানিয়েছে, উভয় পক্ষের আলোচনা করার সদিচ্ছা প্রদর্শন করলেই কেবল এই কাজ পুনরায় শুরু হবে। খবর বিবিসি'র। 

ওয়াশিংটনের কাছে দোহায় হামাসের রাজনৈতিক দপ্তরের উপস্থিতি আর গ্রহণযোগ্য নয়—মার্কিন ঊধ্বর্তন কর্মকর্তাদের এমন মন্তব্যের পর কাতারের পক্ষ থেকে এই বার্তা এলো।

কাতার তাদের প্রাথমিক বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্যস্থতাকারী হিসেবে আলোচনার কাজ স্থগিত করেছে এবং দোহায় হামাসের রাজনৈতিক দপ্তর 'আর পূর্বের মতো উদ্দেশ্য সাধন করছে না'।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'চুক্তি চূড়ান্ত না হওয়ায় গত দশ দিন আগেই কাতার তাদের মধ্যস্থতা স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল।'

হামাস ২০১২ সাল থেকে কাতারের রাজধানী দোহায় তাদের কার্যালয় পরিচালনা করে আসছে, যা বলা হয় ওবামা প্রশাসনের অনুরোধে স্থাপিত হয়েছিল। তবে শনিবার কিছু সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয় যে, কাতার যুক্তরাষ্ট্রের সাথে একমত হয়েছে যে হামাসের রাজনৈতিক দপ্তর বন্ধের নির্দেশ দেওয়া হবে, কারণ তারা গাজা যুদ্ধ নিয়ে আন্তরিকভাবে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে 'ভুল' বলে অভিহিত করেছে এবং হামাসও এই দাবিগুলো অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র হওয়া সত্ত্বেও, কাতার ইরান, তালেবান এবং রাশিয়ার মতো বিষয়গুলোতে সংবেদনশীল আলোচনায় অংশ নিয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের অবসানের জন্য মধ্যস্থতায় কাতারের প্রভাব বরাবরই গুরুত্বপূর্ণ ছিল।

ইসরায়েলও চুক্তি প্রত্যাখ্যানের অভিযোগের মুখোমুখি হয়েছে। সম্প্রতি বরখাস্ত হওয়া প্রতিরক্ষা মন্ত্রী ইওয়াভ গ্যালান্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তার নিরাপত্তা প্রধানদের পরামর্শ উপেক্ষা করে শান্তি চুক্তি প্রত্যাখ্যান করার অভিযোগ করেছেন।

হামাসকে কাতার থেকে বহিষ্কারের আহ্বান সম্ভবত বাইডেন প্রশাসনের একটি উদ্যোগ, যা আগামী জানুয়ারিতে তাদের মেয়াদ শেষের আগে একটি শান্তি চুক্তি আনার চেষ্টার অংশ।

Related Topics

টপ নিউজ

কাতার / ইসরায়েল-হামাস / ইসরায়েল-গাজা / যুদ্ধ বিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • কাতার, সৌদি আরবের কাছে বিক্রি হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি সামরিক সরঞ্জাম: নথিতে চাঞ্চল্যকর তথ্য
  • কাতারের রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণ; আহত ৫৪, নিখোঁজ ১৮ 
  • কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু
  • চুক্তি চূড়ান্ত করতে সহায়তার জন্য ইরানে কাতারের মধ্যস্থতাকারীরা
  • হামলা থেকে নিজেদের গ্যাসক্ষেত্র বাঁচাতে ইরানের সঙ্গে গোপন আলোচনা চালিয়েছিল কাতার

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]