Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
সৌদি আরবে তুষার আর শিলায় ঢেকে গেছে মরুভূমি

আন্তর্জাতিক

গালফ নিউজ
04 November, 2024, 07:10 pm
Last modified: 05 November, 2024, 02:22 pm

Related News

  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • লোহিত সাগর পর্যন্ত তেলের পাইপলাইন সম্প্রসারণের কথা ভাবছে সৌদি; হরমুজ এড়িয়ে তেল পরিবহন বাড়বে
  • হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
  • কাতার, সৌদি আরবের কাছে বিক্রি হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি সামরিক সরঞ্জাম: নথিতে চাঞ্চল্যকর তথ্য
  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি

সৌদি আরবে তুষার আর শিলায় ঢেকে গেছে মরুভূমি

জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জাজান, আসির, আল বাহাহ, মক্কা, মদিনা, হাইল এবং উত্তরাঞ্চলীয় সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রপাত, আকস্মিক বন্যা এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে।
গালফ নিউজ
04 November, 2024, 07:10 pm
Last modified: 05 November, 2024, 02:22 pm
সৌদি আরবের উত্তরাঞ্চলীয় আল জউফ অঞ্চল তুষারপাতে ঢেকে গেছে। ছবি সৌজন্য: এসপিএ

সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স আবহাওয়ার সতর্কতা জারি করেছে। আগামী সোমবার পর্যন্ত দেশটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে নাগরিকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

গত শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়েছে, বিশেষ করে রাফা গভর্নরেট এবং এর আশেপাশের এলাকায়।

জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জাজান, আসির, আল বাহাহ, মক্কা, মদিনা, হাইল এবং উত্তরাঞ্চলীয় সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রপাত, আকস্মিক বন্যা এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে।

রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, তাবুক এবং আল জাউফে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
বরফে ঢেকে গেছে সৌদি আরবের উত্তরাঞ্চল

উত্তর সীমান্ত অঞ্চলে বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হয়েছে, বিশেষত রাফা গভর্নরেটে। ছবি সৌজন্য: এসপিএ

শুক্রবার থেকে ভারী তুষারপাতে আল জউফের উত্তরাঞ্চল ঢেকে গেছে। বিশেষ করে সাকাকা সিটি এবং দুমাত আল জান্দালে কয়েকদিনের শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের পর এই তুষারপাত শুরু হয়।

যে অঞ্চলটি অসাধারণ বসন্তের ফুলের জন্য বিখ্যাত, সেখানে এখন অস্বাভাবিক শীতকাল বিরাজ করছে।

منطقة الحدود الشمالية شهدت صواعق رعدية مصحوبة بالأمطار.https://t.co/OfWzRZiiG7#واس_جودة_الحياة pic.twitter.com/HVAkJGTgFE— واس جودة الحياة (@SPAqualitylife) November 2, 2024

গত বুধবার থেকে ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির কারণে আল জউফের বিভিন্ন উপত্যকা প্লাবিত হয়েছে।

শুক্রবার থেকে সৌদি আরবের উত্তরাঞ্চলীয় আল-জউফ অঞ্চল তুষারে ঢেকে গেছে। ছবি সৌজন্য: এসপিএ

আল জউফ অঞ্চলটি বসন্তকালে ল্যাভেন্ডার এবং চন্দ্রমল্লিকার পাশাপাশি অসংখ্য সুগন্ধময় উদ্ভিদসহ মৌসুমী বন্যফুলের জন্য পরিচিত।

منطقة الجوف تكتسي بالبياض إثر نزول البرد وهطول أمطار غزيرة.https://t.co/6C7QZfizK0#واس_عام pic.twitter.com/9sjr9AGd61— واس العام (@SPAregions) November 2, 2024

উত্তর সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) রাফা প্রদেশের দক্ষিণ ও পূর্ব অংশে প্রবাহিত স্রোত এবং ভরাট প্রাকৃতিক অববাহিকার অত্যাশ্চর্য ছবি ধারণ করেছে। মনোরম দৃশ্যাবলী এই অঞ্চলের সৌন্দর্য উপভোগ করতে অনেক দর্শনার্থীকে আকৃষ্ট করেছে।

রাফায় বৃষ্টির পানি। ছবি: এসপিএ

চলমান আবহাওয়া সতর্কতা এবং প্রস্তুতি

এনসিএম আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে এবং আল-জউফ, আল-কুরায়াত এবং তাবারজালসহ বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করেছে। ভারী বৃষ্টিপাত, শক্তিশালী বাতাস, শিলাবৃষ্টি এবং সম্ভাব্য আকস্মিক বন্যার কারণে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দক্ষিণ ও পূর্ব রাফা প্রদেশের প্রবাহিত স্রোত এবং প্রাকৃতিক অববাহিকা ভরাটের অত্যাশ্চর্য ছবি ধারণ করেছে। ছবি সৌজন্য: এসপিএ

আল জউফের সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ তীব্র আবহাওয়ার কারণে উদ্ভূত যেকোনো জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার জন্য তার প্রস্তুতি বাড়িয়েছে।

مراكز جنوب وشرق رفحاء تستقبل بشائر الأمطار الغزيرة مع بداية دخول "الوسم".https://t.co/V3YDzuNp1O#واس_جودة_الحياة pic.twitter.com/p2iC4SCy5K— واس جودة الحياة (@SPAqualitylife) November 1, 2024

এনসিএম জাজান, আসির, আল বাহা, মক্কা, মদিনা, কাসিম, হাইল, রিয়াদ এবং পূর্বাঞ্চলসহ অন্যান্য অঞ্চলের জন্যও সতর্কতা জারি করেছে, ধুলো ঝড়, ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং কুয়াশার পূর্বাভাস দিয়েছে।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / তুষার / শিলা / মরুভূমি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

Related News

  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • লোহিত সাগর পর্যন্ত তেলের পাইপলাইন সম্প্রসারণের কথা ভাবছে সৌদি; হরমুজ এড়িয়ে তেল পরিবহন বাড়বে
  • হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
  • কাতার, সৌদি আরবের কাছে বিক্রি হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি সামরিক সরঞ্জাম: নথিতে চাঞ্চল্যকর তথ্য
  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]