Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ওয়াশিংটনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে নিজের গায়ে আগুন দিলেন এক বিক্ষোভকারী

আন্তর্জাতিক

ওয়াশিংটন পোস্ট
06 October, 2024, 12:25 pm
Last modified: 06 October, 2024, 12:24 pm

Related News

  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • শুক্রবারের আগেই ট্রাম্প ‘দেড় পৃষ্ঠার’ আমেরিকা-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন: ভ্যান্স
  • ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের খবর ‘ভুয়া’: ট্রাম্প
  • চুক্তি বহাল থাকলে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
  • ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

ওয়াশিংটনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে নিজের গায়ে আগুন দিলেন এক বিক্ষোভকারী

ওয়াশিংটন পোস্ট
06 October, 2024, 12:25 pm
Last modified: 06 October, 2024, 12:24 pm
ছবি: ওয়াশিংটন পোস্ট

ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে গাজায় ইসরায়েলের হামলার এক বছর পূর্তির স্মরণে আয়োজিত বিক্ষোভে এ ঘটনা ঘটে।

তবে আগুন লাগার পর ওয়াশিংটন ডিসি পুলিশের দুই কর্মকর্তা ছুটে এসে ওই ব্যক্তির গায়ের আগুন নেভানোর চেষ্টা করেন। 

পরে আরও পুলিশ ও উপস্থিত লোকজন মিলে তার বাঁ হাতে লাগা আগুন নিভিয়ে ফেলেন। 

পরে ওই অগ্নিদগ্ধ ব্যক্তি দাবি করেন, তিনি একজন সাংবাদিক। তার পাশে রাস্তায় একটি মাইক্রোফোন পড়ে থাকতে দেখা যায়। 

আগুন নেভানোর পর পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং গোটা এলাকা ঘিরে ফেলেন। ডিসি ফায়ার ওই ব্যক্তিতে হাসপাতালে নিয়ে যায়। তার জখম গুরুতর নয় বলে জানানো হয়েছে। 

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষোভকারীরা আবার মিছিল শুরু করেন। 

শনিবার বিকেলে শত শত ফিলিস্তিন সমর্থক প্রথমে হোয়াইট হাউসের সামনে জড়ো হন। সেখান থেকে বিকেল ৪টার প্রায় এক হাজার মানুষ লাফায়েট স্কয়ার থেকে এইচ স্ট্রিট এনডব্লিউ-তে গিয়ে ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজায় সড়ক অবরোধ করেন। 

এ সময় অনেকের হাতে 'ফ্রি প্যালেস্টাইন' লেখা ব্যানার ছিল। বিক্ষোভকারীরা ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে স্লোগান দেন। অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা ছিল।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার করে হামাসা। এতে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়, জিম্মি করা হয় প্রায় ২০০ জনকে। জবাবে সেদিনই গাজায় নির্বিচারে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই হামলার এক বছর পূর্তির আগেরদিন এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

ইসরায়েল অবশ্য গাজায় গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। এদিকে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হয়েছে।

ওয়াশিংটনের মিছিলে অনেক বিক্ষোভকারীর পরনে কেফিয়াহ ছিল। অন্যরা ফিলিস্তিনের পতাকার প্রতি সম্মান জানিয়ে কালো, সাদা, লাল বা সবুজ রঙের পোশাক পরেছিলেন। কেফিয়াহ আরব অঞ্চলে ঐক্যের প্রতীক।

Related Topics

টপ নিউজ

ফিলিস্তিন / যুক্তরাষ্ট্র / ফিলিস্তিনপন্থী আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • শুক্রবারের আগেই ট্রাম্প ‘দেড় পৃষ্ঠার’ আমেরিকা-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন: ভ্যান্স
  • ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের খবর ‘ভুয়া’: ট্রাম্প
  • চুক্তি বহাল থাকলে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
  • ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]