Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
ইউক্রেন ‘ধ্বংস’ হয়ে গেছে, রাশিয়ার সাথে যুদ্ধে জড়ানোর কোনো দরকার ছিল না: ট্রাম্প 

আন্তর্জাতিক

এপি
26 September, 2024, 01:45 pm
Last modified: 26 September, 2024, 01:54 pm

Related News

  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
  • ট্রাম্পের ক্ষমতা খর্ব করে মার্কিন সিনেটে ইরান যুদ্ধ-সংক্রান্ত প্রস্তাব পাস

ইউক্রেন ‘ধ্বংস’ হয়ে গেছে, রাশিয়ার সাথে যুদ্ধে জড়ানোর কোনো দরকার ছিল না: ট্রাম্প 

ইউক্রেনকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে এসেছেন ট্রাম্প। এনিয়ে তিনি বলেন, তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া কখনই আক্রমণ করত না এবং পুনরায় হোয়াইট হাউসে গেলে তিনি এ যুদ্ধের অবসান ঘটাবেন। 
এপি
26 September, 2024, 01:45 pm
Last modified: 26 September, 2024, 01:54 pm
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের জনগণ এখন 'মৃত' এবং তাদের দেশ 'ধ্বংস' হয়ে গেছে বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার উত্তর ক্যারোলিনায় এক অনুষ্ঠানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তার হতাশা ব্যক্ত করে এমন মন্তব্য করেন তিনি। 

এই মন্তব্যের পর, ভবিষ্যতে যদি ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তাহলে তিনি ইউক্রেন নিয়ে আলোচনা করার সময় কতটা ছাড় দেবেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ট্রাম্পের মতে, ইউক্রেনের উচিত ছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতা করা। তিনি বলেন, "সবচেয়ে খারাপ চুক্তিও এখনকার পরিস্থিতির চেয়ে ভালো হতো।"

ইউক্রেনকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে এসেছেন ট্রাম্প। এনিয়ে তিনি বলেন, তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া কখনই আক্রমণ করত না এবং পুনরায় হোয়াইট হাউসে গেলে তিনি এ যুদ্ধের অবসান ঘটাবেন। 

যদিও এত বিশদভাবে ট্রাম্পকে আগে কখনো এই সংঘাত নিয়ে আলোচনা করতে দেখা যায়নি। এই মাসের শুরুর একটি বিতর্কেও ট্রাম্প স্পষ্ট করে বলেননি তিনি ইউক্রেনকে যুদ্ধে বিজয়ী হিসেবে দেখতে চান কি না। 

গত মঙ্গলবার, ট্রাম্প রাশিয়া ও এর পূর্বসূরি সোভিয়েত ইউনিয়নের সামরিক শক্তি নিয়ে কথা বলার সময় বলেন, যুদ্ধ তাদের 'স্বভাবজাত'।

এদিকে, এই সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আসা জেলেনস্কি, দ্য নিউ ইয়র্কারকে বলেন, ট্রাম্পের রানিং মেট জে.ডি. ভ্যান্স 'অত্যন্ত চরমপন্থি', কারণ তিনি ইউক্রেনকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন কিছু অঞ্চল সঁপে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি আরও বলেন, ট্রাম্প "যুদ্ধ থামানোর উপায় ভালোভাবে জানেন না, যদিও তিনি মনে করেন তিনি জানেন।"

জবাবে ট্রাম্প বলেন, "এটি একটি জরুরি আলোচনার বিষয়। কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট আমাদের দেশে আছেন এবং তিনি আপনাদের সবার প্রিয় প্রেসিডেন্টকে (নিজেকে ইঙ্গিত) নিয়ে কিছু খারাপ মন্তব্য করছেন।"

ট্রাম্প ইউক্রেনকে একটি ধ্বংসস্তূপে পরিণত দেশ হিসেবে চিত্রিত করেন, বিশেষ করে রাজধানী কিয়েভের বাইরের পরিস্থিতি নিয়ে। তিনি বলেন, সেখানে সৈন্যের অভাব রয়েছে এবং যুদ্ধের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে বা প্রতিবেশী দেশগুলোতে চলে যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ইউক্রেন কি যুদ্ধ শেষ করার জন্য কোনো সুবিধা বা শক্তি এখনও রাখে?

ট্রাম্প বলেন, "যে কোনো চুক্তি, এমনকি সবচেয়ে খারাপ চুক্তিও, এখনকার পরিস্থিতির চেয়ে ভালো হতো। তারা হয়ত কিছুটা হারাত, কিন্তু সবাই বেঁচে থাকতো, ভবনগুলো গড়ে উঠতো আর টাওয়ারগুলো আরও দুই হাজার বছর ধরে টিকে থাকত।"

তিনি আরও বলেন, "এখন কোনো চুক্তি সম্ভব? সবকিছু ধ্বংস হয়ে গেছে। মানুষ মারা গেছে। দেশটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।"

এদিকে, জেলেনস্কি হোয়াইট হাউসে তার যুদ্ধ 'জয়ের পরিকল্পনা' নিয়ে আলোচনা করবেন। রাশিয়ার লক্ষ্যবস্তুতে দূর-পাল্লার পশ্চিমা অস্ত্র দিয়ে আক্রমণের অনুরোধ চাইতে পারেন তিনি।

বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে ইউক্রেন ধারণার চেয়েও বেশি সফলভাবে লড়াই ও প্রতিরোধ করেছে। সংঘাতে দেশটি তার এক-পঞ্চমাংশ ভূমি এবং হাজার হাজার মানুষের প্রাণ হারিয়েছে। 

ট্রাম্প এই সংঘাতের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দোষারোপ করেন। তিনি বলেন, ইউক্রেনকে আত্মরক্ষায় সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে বাইডেন 'সবকিছু উসকে দিয়েছে'। 

"বাইডেন এবং কমলা-ই এই পরিস্থিতি তৈরি করেছেন। জেলেনস্কিকে এত টাকা ও অস্ত্র দিয়ে আগে কখনো কোনো দেশ সহায়তা করেনি," বলেন ট্রাম্প।

ট্রাম্প পুতিনের হামলার কারণ নিয়ে তেমন কথা বলেননি, কিন্তু দাবি করেন, যদি তিনি প্রেসিডেন্ট হতেন, তাহলে পুতিন যুদ্ধ শুরু করতেন না। তিনি পুতিন সম্পর্কে বলেন, "তিনি দেবদূত নন।"

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইউক্রেন রাশিয়া যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
  • ট্রাম্পের ক্ষমতা খর্ব করে মার্কিন সিনেটে ইরান যুদ্ধ-সংক্রান্ত প্রস্তাব পাস

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]