Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
মোসাদ সদর দপ্তর লক্ষ্য করে ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক

আল জাজিরা
25 September, 2024, 05:40 pm
Last modified: 25 September, 2024, 06:31 pm

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

মোসাদ সদর দপ্তর লক্ষ্য করে ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, “তেল আবিবে অবস্থিত মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সকাল সাড়ে ৬টার দিকে ‘কাদর ১’ নামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ সদর দপ্তর নেতাদের হত্যাকাণ্ড ও পেজার ও তারহীন ডিভাইস বিস্ফোরণের জন্য দায়ী।”
আল জাজিরা
25 September, 2024, 05:40 pm
Last modified: 25 September, 2024, 06:31 pm
লেবানন থেকে ছোড়া রকেট বাধা দেয় ইসরায়েলের আয়রন ডোম। ছবি: রয়টার্স।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, আজ বুধবার তেল আবিবে সতর্কতা সাইরেন বেজে ওঠে। 

হিজবুল্লাহর দাবি, এ সদর দপ্তর থেকেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা পেজার ও অন্যান্য তারহীন যন্ত্রের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। প্রথমবারের মতো ইরান সমর্থিত এ সশস্ত্র দলটি এ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। 

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, "তেল আবিবে অবস্থিত মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সকাল সাড়ে ৬টার দিকে 'কাদর ১' নামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ সদর দপ্তর নেতাদের হত্যাকাণ্ড ও পেজার ও তারহীন ডিভাইস বিস্ফোরণের জন্য দায়ী।"

তারা আরও জানায়, "এই হামলা গাজার জনগণের প্রতি সমর্থন এবং লেবানন ও এর জনগণের প্রতিরক্ষায় পরিচালিত হয়েছে।"

এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে পৌঁছেছে।

তবে গত মাসে হিজবুল্লাহ দাবি করেছিল, তারা তেল আবিবের কাছে একটি গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে তারা আকাশ পথে হামলা চালিয়েছিল। কিন্তু এ বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি।

আজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া সামরিক বাহিনী বলেছে, এ ঘটনার কারণে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের জন্য বেসামরিক প্রতিরক্ষা নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।

এ বিষয়ে তারা সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, লেবাননের নাফাখিয়েহ অঞ্চলের যে স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে সে অঞ্চলে তারা বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে, হিজবুল্লাহ দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের মাউন্ট কারমেলের কাছে হামলা চালিয়েছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আটকাতে সক্ষম হয়েছে।

লেবাননের মারজাইউন থেকে আল জাজিরার ইমরান খান রিপোর্টে বলেন, হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা আরও বাড়িয়েছে বলে মনে হচ্ছে। তিনি মনে করছেন তেল আবিবে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি আসলে একটি 'বার্তা' হিসেবে পাঠানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

লেবানন / তেল আবিব / মোসাদ সদর দপ্তর / ইসরায়েল / ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা / হিজবুল্লাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]