Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
জুডি ডেঞ্চ, জন সিনাসহ তারকাদের কণ্ঠে কথা বলবে মেটার এআই চ্যাটবট!

আন্তর্জাতিক

রয়টার্স
24 September, 2024, 12:55 pm
Last modified: 24 September, 2024, 01:00 pm

Related News

  • আপনার সব কথা মনে রাখে চ্যাটবট; কিন্তু এই ‘স্মৃতিই’ যখন বিড়ম্বনার কারণ
  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক

জুডি ডেঞ্চ, জন সিনাসহ তারকাদের কণ্ঠে কথা বলবে মেটার এআই চ্যাটবট!

তারকা কণ্ঠগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইংরেজি ভাষার প্রচলন আছে, এমন মার্কেটে মেটার বিভিন্ন অ্যাপসে যেমন ফেসবুক ও ইন্সটাগ্রামে এ সপ্তাহে চালু হতে যাচ্ছে বলে সূত্র জানিয়েছে।
রয়টার্স
24 September, 2024, 12:55 pm
Last modified: 24 September, 2024, 01:00 pm
অস্কার বিজয়ী অভিনেত্রী জুডি ডেঞ্চ এবং জন সিনা সহ কয়েকজন অভিনেতা মেটা এআই চ্যাটবটের কণ্ঠ দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে। ছবি: রয়টার্স

অস্কার বিজয়ী অভিনেত্রী জুডি ডেঞ্চ, অভিনেত্রী ক্রিস্টেন বেল এবং জন সিনা সহ কয়েকজন অভিনেতা মেটা এআই চ্যাটবটের কণ্ঠ দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে– ফেসবুকের মালিক মেটা প্ল্যাটফর্ম এ সপ্তাহেই এমন ঘোষণা দিতে যাচ্ছে বলে প্রতিষ্ঠানটির পরিকল্পনা সম্পর্কিত একটি সূত্র সোমবার (২৩ সেপ্টেম্বর) রয়টার্সকে জানিয়েছে।

নতুন অডিও বৈশিষ্ট্য ব্যবহারকারীদের মেটার চ্যাটজিপিটির মতো ডিজিটাল সহকারী পাঁচজন তারকার কণ্ঠ থেকে একটি বেছে নেওয়ার সুযোগ দেবে, যার মধ্যে রয়েছে অ্যাওকওফিনা এবং কিগান-মাইকেল কি-এর মতো কয়েকজন তারকার কণ্ঠ। পাশাপাশি  বিকল্প হিসেবে কয়েকটি সাধারণ কণ্ঠ ব্যবহারের সুযোগ থাকবে বলে ঐ সূত্র জানিয়েছে।

মেটা তাদের বার্ষিক কানেক্ট সম্মেলনে এই অডিও সক্ষমতা ঘোষণা করতে যাচ্ছে, যা বুধবার থেকে শুরু হবে বলে সূত্র জানিয়েছে।

এ বছর কানেক্টে মেটা তাদের প্রথম অগমেন্টেড-রিয়ালিটি চশমার একটি সংস্করণ প্রকাশ করবে এবং তাদের রে-ব্যান মেটা স্মার্ট চশমার মতো অন্যান্য হার্ডওয়্যার যন্ত্রের রোডম্যাপ নিয়েও আলোচনা করবে। গত বছর এই চশমা প্রথম পণ্য হিসেবে মেটা এআই চ্যাটবটের অডিও সংস্করণ অন্তর্ভুক্ত করেছে।

তারকা কণ্ঠগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইংরেজি ভাষার প্রচলন আছে, এমন মার্কেটে মেটার বিভিন্ন অ্যাপসে যেমন ফেসবুক ও ইন্সটাগ্রামে এ সপ্তাহে চালু হতে যাচ্ছে বলে সূত্র জানিয়েছে।

ব্লুমবার্গ গত গ্রীষ্মে জানিয়েছিল, মেটা বিভিন্ন এআই প্রকল্পে তারকাদের কণ্ঠ ব্যবহার করার বিষয়ে আলোচনা করছে।

মেটার সিইও মার্ক জাকারবার্গ গত সপ্তাহে ইনস্টাগ্রামে জন সিনাকে সঙ্গে নিয়ে একটি প্রচারণামূলক ভিডিও পোস্ট করেছেন, যেখানে তারাসহ আরও কয়েকজনকে রে-ব্যান মেটা চশমা পরে স্টান্টে অংশ নিতে দেখা গেছে।

মেটা বিলিয়ন বিলিয়ন ব্যবহারকারীদের জন্য জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পণ্য প্রকাশ করতে তৎপর রয়েছে, যা মাইক্রোসফট-সমর্থিত চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এবং গুগলের এআই অ্যালফাবেটের সাথে প্রতিযোগিতা করছে। এর অংশ হিসেবে, প্রতিষ্ঠানটি তার চ্যাটবটের সক্ষমতা বাড়াচ্ছে এবং এটিকে মেটার বিভিন্ন অ্যাপসের ব্যবহার সংক্রান্ত অভিজ্ঞতার একটি প্রধান অংশে পরিণত করতে চাইছে।

এপ্রিল মাসে ওপেনএআই তার চ্যাটবটের জন্য একটি অনুরূপ অডিও বৈশিষ্ট্য প্রদর্শন করে। কিন্তু অভিনেত্রী স্কারলেট জোহানসন অভিযোগ করেন, তিনি প্রকল্পে কণ্ঠ দিতে অস্বীকৃতি জানালেও তার কণ্ঠের সাথে ওপেনএআই-এর চ্যাটবটে ব্যবহৃত কণ্ঠটির "অদ্ভুতভাবে মিল" রয়েছে।

মেটার সহকারী এআই বর্তমানে টেক্সট চ্যাটে যুক্ত হওয়ার এবং ব্যবহারকারীদের প্রম্পটের উত্তর হিসেবে ছবি তৈরি করার সক্ষমতা রাখে। গত বছর, মেটা প্যারিস হিলটন এবং স্নুপ ডগ-এর মতো তারকাদের টেক্সট-ভিত্তিক "চরিত্র" সংস্করণ উদ্বোধন করে। তবে সেগুলো ব্যবহারকারীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়নি।

মেটা এখন প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মগুলোতে বিষয়বস্তু নির্মাতাদের জন্য একটি এআই স্টুডিও পণ্য তৈরিতে মনোযোগ দিচ্ছে, যা ব্যবহারকারীদের নিজেদের চ্যাটবট সংস্করণ তৈরি করতে সাহায্য করবে।

Related Topics

টপ নিউজ

মেটা / এআই / চ্যাটবট / চ্যাটজিপিটি / জন সিনা / জুডি ডেঞ্চ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • আপনার সব কথা মনে রাখে চ্যাটবট; কিন্তু এই ‘স্মৃতিই’ যখন বিড়ম্বনার কারণ
  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]