Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
এবার হারলে আর নির্বাচন করব না: ট্রাম্প

আন্তর্জাতিক

বিবিসি
23 September, 2024, 01:00 pm
Last modified: 23 September, 2024, 01:01 pm

Related News

  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • শুক্রবারের আগেই ট্রাম্প ‘দেড় পৃষ্ঠার’ আমেরিকা-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন: ভ্যান্স
  • ইরান চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনে তীব্র মতভেদ, তেহরানের প্রতিশ্রুতি রক্ষা নিয়ে সন্দিহান গোয়েন্দা কর্মকর্তারা
  • ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের খবর ‘ভুয়া’: ট্রাম্প
  • চুক্তি বহাল থাকলে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এবার হারলে আর নির্বাচন করব না: ট্রাম্প

বিবিসি
23 September, 2024, 01:00 pm
Last modified: 23 September, 2024, 01:01 pm
ছবি: রয়টার্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি এ বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান, তাহলে ২০২৮ সালের নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা নেই। 

৭৮ বছর বয়সি ট্রাম্প টানা তিনটি জাতীয় নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন এবং গত আট বছরে দলটিকে ব্যাপকভাবে পুনর্গঠন করেছেন। 

সিনক্লেয়ার মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, এবার হেরে গেলে ২০২৮ সালের নির্বাচনে তার অংশ নেওয়ার সম্ভাবনা নেই। 

ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যদি ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের কাছে পরাজিত হন, তাহলে ভবিষ্যতে ফের নির্বাচনি লড়াইয়ে নামার সম্ভাবনা আছে কি না। জবাবে ট্রাম্প বলেন, 'না, আমার তা মনে হয় না। সেরকম কোনো সম্ভাবনাই দেখছি না।' 

তবে তিনি এ-ও বলেন, 'আশা করি আমরা দারুণ সাফল্য পাব।'

মার্কিন সংবিধান অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন না। তাই ট্রাম্প যদি ২০২৮ সালে নির্বাচিত হন, তিনি এমনিতেও আর প্রার্থী হতে পারবেন না। 

আগে রিয়েল এস্টেট মোগল ট্রাম্পের নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা মেনে নেওয়ার নজির অত্যন্ত বিরল ছিল। অতীতে তিনি প্রায়ই নির্বাচনে জয়ের প্রতিশ্রুতি দিয়ে সমর্থকদের উজ্জীবিত করেছেন। 

তবে সম্প্রতি চার দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো পরাজয়ের সম্ভাবনা নিয়ে কথা বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পরাজয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেন। সেখানে ইঙ্গিত দেন, আংশিকভাবে ইহুদি ভোটারদের ভুলের জন্য তিনি হারতে পারেন। 

ইহুদি ভোটারদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, 'আমি যদি এই নির্বাচনে না জিতি, তাহলে কী ঘটবে সেটা কি তারা জানে?' 

হ্যারিসের প্রচারাভিযান ও নিরপেক্ষ সংস্থা আমেরিকান জুইশ কমিটি ও অ্যান্টি-ডিফেমেশন লিগের পক্ষ থেকে ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করা হয়েছে। 

পরাজয়ের সম্ভাবনা মেনে নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন, তাতে সম্ভবত কমালা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ডেমোক্র্যাটিক পার্টির ঘুরে দাঁড়ানোর প্রতিফলই ঘটেছে।

কমালা হ্যারিস ও তার শিবির আগস্টে ১৯০ মিলিয়ন ডলার অনুদান তুলতে পেরেছেন। অন্যদিকে ট্রাম্প শিবির তুলতে পেরেছে ১৩০ মিলিয়ন ডলার। 

জাতীয় জরিপ গড় অনুযায়ী, হ্যারিস এখন ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। সিবিএসের সর্বশেষ জরিপে দেখা গেছে, কমালা হ্যারিসের জনসমর্থন ৫২ শতাংশ, আর ট্রাম্পের জনসমর্থন ৪৮ শতাংশ। 

যুক্তরাষ্ট্রের ভোটযুদ্ধের ময়দানের গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে হ্যারিস সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। ওইসব রাজ্যে তার জনসমর্থন ৫১ শতাংশ, আর ট্রাম্পের ৪৯ শতাংশ।

অন্যদিকে, এনবিসির আরেকটি জরিপে দেখা গেছে, কমালা হ্যারিস যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের চেয়ে ৫ শতাংশীয় পয়েন্টে এগিয়ে রয়েছেন। 

ওই জরিপে আরও উঠে এসেছে, ৪৮ শতাংশ নিবন্ধিত ভোটার হ্যারিসকে ইতিবাচকভাবে দেখছেন, যা জুলাইয়ে ছিল ৩২ শতাংশ। 

তবে অন্যান্য সমীক্ষার মতোই এনবিসি জরিপেও দেখা গেছে যে অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় ও অভিবাসন ইস্যুতে ট্রাম্প এখনও স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / কমালা হ্যারিস / মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • শুক্রবারের আগেই ট্রাম্প ‘দেড় পৃষ্ঠার’ আমেরিকা-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন: ভ্যান্স
  • ইরান চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনে তীব্র মতভেদ, তেহরানের প্রতিশ্রুতি রক্ষা নিয়ে সন্দিহান গোয়েন্দা কর্মকর্তারা
  • ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের খবর ‘ভুয়া’: ট্রাম্প
  • চুক্তি বহাল থাকলে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]