Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
পিৎজা বক্সে চাকরিপ্রত্যাশীদের সিভি প্রিন্ট করে কর্মকর্তাদের পাঠাবে পিৎজা হাট!

আন্তর্জাতিক

সিএনবিসি
19 September, 2024, 03:55 pm
Last modified: 21 September, 2024, 04:14 pm

Related News

  • পিজ্জা বক্সের সঙ্গে সিভি যুক্ত করে চাকরির আবেদন; পেলেন ইন্টারভিউয়ের শতভাগ নিশ্চয়তা!
  • দাম মাত্র ৪৯ রুপি! বিশ্বের সবচেয়ে সস্তা পিৎজা
  • যে ৩ ভুল ছিল বিল গেটসের সিভিতে
  • চাঁটগাইয়াদের বার্গার আর পিৎজা প্রীতি
  • বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ‘টেকঅ্যাওয়ে’ খাবার পিৎজা

পিৎজা বক্সে চাকরিপ্রত্যাশীদের সিভি প্রিন্ট করে কর্মকর্তাদের পাঠাবে পিৎজা হাট!

প্রেস রিলিজে পিৎজা হাটের চিফ মার্কেটিং অফিসার মেলিসা ফ্রিবি ক্যারিয়ার মাইন্ডের ডেটা উল্লেখ করে বলেন, ৭৫ ভাগ চাকরিপ্রত্যাশীদের সিভি কখনো কর্মকর্তারা খুলেই দেখেন না। আর এই বিষয়টি বিবেচনা করে চাকরিপ্রত্যাশীদের জন্য ক্যাম্পেইনটি ডিজাইন করা হয়েছে। 
সিএনবিসি
19 September, 2024, 03:55 pm
Last modified: 21 September, 2024, 04:14 pm
ছবি: পিৎজা হাট

নিউ ইয়র্কে পিৎজা হাট কোম্পানির পক্ষ থেকে নেওয়া হয়েছে এক ভিন্নধর্মী উদ্যোগ। কোম্পানিটি পিৎজা বক্সের সাথে সিভি যুক্ত করে সেটি কর্মকর্তাদের কাছে পাঠিয়ে গ্রাহকদের চাকরি খুঁজে পেতে সহায়তার ক্যাম্পেইন চালু করেছে।

প্রেস রিলিজে পিৎজা হাটের চিফ মার্কেটিং অফিসার মেলিসা ফ্রিবি ক্যারিয়ার মাইন্ডের ডেটা উল্লেখ করে বলেন, ৭৫ ভাগ চাকরিপ্রত্যাশীদের সিভি কখনো কর্মকর্তারা খুলেই দেখেন না। আর এই বিষয়টি বিবেচনা করে চাকরিপ্রত্যাশীদের জন্য ক্যাম্পেইনটি ডিজাইন করা হয়েছে। 

ফ্রিবি বলেন, "আমরা জানি চাকরি খোঁজা দুঃসাধ্য এক কাজ; বিশেষ করে এই গুরুত্বপূর্ণ সময়ে। তাই আমরা চাকরিপ্রত্যাশীদের সাহায্য করতে ও বিশৃঙ্খলতা কাটিয়ে উঠতে সাহায্য করতে উদ্যোগটি নিয়েছি। যখন একটি সুস্বাদু পিৎজার সাথে সিভি সংযুক্ত করা থাকবে তখন এটি কে উপেক্ষা করতে পারে?"

এক্ষেত্রে ইচ্ছুক ব্যক্তিদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পিৎজা হাটের পক্ষ থেকে সাবমিশনগুলো রিভিউ করে ২৫ জনকে নির্বাচিত করা হবে। ঠিক তাদের সিভিগুলোই কাস্টমাইজ পিৎজা বক্সের মাধ্যমে কর্মকর্তাদের নিকট পাঠানো হবে। 

আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কের বাসিন্দারা পিৎজা হাটের ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে সিভি নির্বাচিত হলেই যে চাকরি হবে এমন নিশ্চয়তা নেই বলে পরিষ্কার করেছে কোম্পানিটি। 

একইভাবে নিজেদের ব্র্যান্ডিংয়ে পিৎজা উপহারের রীতি ব্যবহার করে সাফল্য পেয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক স্টার্ট-আপ কোম্পানি এন্টিমেটাল। কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ম্যাথিউ পার্কহাস্ট চলতি বছরের শুরুতে সিএনবিসিকে জানান, পিৎজায় ১৫০০ ডলার বিনিয়োগ করে তিনি কোম্পানিটির বিক্রি ১ মিলিয়ন ডলার পর্যন্ত বাড়িয়েছেন। 

ম্যাথিউ জানান, নিউ ইয়র্ক ও স্যান ফ্রান্সিসকো শহরের সম্ভাবনাময়ী স্টার্ট-আপ ও ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলোতে তারা প্রায় ১ হাজার পিৎজা উপহার হিসেবে পাঠিয়েছিলেন। এছাড়াও এই তালিকায় ছিল টেক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

পিৎজা / সিভি / জীবনবৃত্তান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • পিজ্জা বক্সের সঙ্গে সিভি যুক্ত করে চাকরির আবেদন; পেলেন ইন্টারভিউয়ের শতভাগ নিশ্চয়তা!
  • দাম মাত্র ৪৯ রুপি! বিশ্বের সবচেয়ে সস্তা পিৎজা
  • যে ৩ ভুল ছিল বিল গেটসের সিভিতে
  • চাঁটগাইয়াদের বার্গার আর পিৎজা প্রীতি
  • বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ‘টেকঅ্যাওয়ে’ খাবার পিৎজা

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]