Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বিশ্বের সবচেয়ে ছোট দেশে মানুষের ভিড় আমাদের এখানকার বিয়েবাড়ির চেয়েও কম

আন্তর্জাতিক

লাইভমিন্ট অবলম্বনে 
16 September, 2024, 05:00 pm
Last modified: 17 September, 2024, 02:21 pm

Related News

  • সিস্টিন চ্যাপেলে দেখা গেল সাদা ধোঁয়া, নতুন পোপ রবার্ট প্রেভোস্ট
  • নতুন পোপ নির্বাচন হয়নি, জানান দিলো সিস্টিন চ্যাপেলের কালো ধোঁয়া
  • যেভাবে নির্বাচিত হবেন নতুন পোপ
  • ‘আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি’: সিরিয়ান মুসলিম শরনার্থীদের পা ধুইয়ে চুম্বন করে উদাহরণ গড়েছিলেন যে পোপ
  • সাবেক পোপের অন্ত্যেষ্টিক্রিয়া কীভাবে হবে? কী পরিবর্তন থাকবে?

বিশ্বের সবচেয়ে ছোট দেশে মানুষের ভিড় আমাদের এখানকার বিয়েবাড়ির চেয়েও কম

এখন একবার ভাবুন, আমাদের দেশে গড়পড়তা বিয়ের অনুষ্ঠানেই এত মানুষ হয়– যার কাছে নিতান্তই হার মানে দেশটির জনসংখ্যা। আর জাকজমক, আড়ম্বরপূর্ণ বিয়ের আয়োজনগুলোর তো কথাই নেই, যেখানে অতিথির সংখ্যা হাজার ছাড়ায় প্রায়শই।
লাইভমিন্ট অবলম্বনে 
16 September, 2024, 05:00 pm
Last modified: 17 September, 2024, 02:21 pm
বাংলাদেশের অনেক পর্যটক এমন দেশ ভ্রমণে যান যেখানে জনসংখ্যা খুবই কম। ছবি: লাইভমিন্ট

বিশ্বের অন্যতম জনবহুল বাংলাদেশ। এত মানুষের ভিড়ভাট্টায় চলাফেরার ঝক্কিও কম না। বাসে, ট্রেনে ভিড়ে ধাক্কাধাক্কি তো আছেই – আবার ছুটির দিনগুলোয় দেশের পর্যটন স্থানগুলোতেও থাকে মানুষের ঢল। এ আমাদের নিত্যদিনের অভিজ্ঞতার অংশ। তাই সামর্থ্য যাদের আছে– দেশের এমন অনেকেই সুযোগ পেলে বেড়াতে পছন্দ করেন কম জনবহুল আর প্রাকৃতিক সৌন্দর্যের দেশে।

কাজের সূত্রে ইতালিতে থাকেন অনেক বাংলাদেশি। পর্যটকদের কাছেও আকর্ষণীয় ঐতিহাসিক নিদর্শনে ভরপুর ইতালির অলিগলি। ইতালি্র জনসংখ্যা একেবারে কম না, তবে সেখানে গেলে এক সুযোগে দুটি দেশ ভ্রমণের অভিজ্ঞতাও হতে পারে অনায়সেই। আসলে দেশটির রাজধানী রোমের ভেতরেই আছে স্বাধীন আরেক দেশ – ভ্যাটিকান সিটি। বিশ্বের সবচেয়ে ছোট দেশের তকমাও এর।   

মাত্র দশমিক ৪৪ বর্গকিলোমিটারের ভ্যাটিকান একটি স্বাধীন রাষ্ট্রও বটে। তবে আয়তন আর জনসংখ্যাও তার আকারের মতোই ছোট। ওয়ার্ল্ড পপুলেশন রিভ্যিউ অনুযায়ী, ভ্যাটিকান সিটির জনসংখ্যা প্রায় ৪৯৭ জন। 

এখন একবার ভাবুন, আমাদের দেশে গড়পড়তা বিয়ের অনুষ্ঠানেই এত মানুষ হয়– যার কাছে নিতান্তই হার মানে ভ্যাটিকান সিটির জনসংখ্যা। আর জাকজমক, আড়ম্বরপূর্ণ বিয়ের আয়োজনগুলোর তো কথাই নেই, যেখানে অতিথির সংখ্যা হাজার ছাড়ায় প্রায়শই।

তবে জনসংখ্যা বা আয়তনে যত সামান্যই হোক– ক্যাথলিক খৃষ্টানদের কাছে ভ্যাটিকানের তাৎপর্য অপরিসীম। কেননা এটি রোমান ক্যাথলিক চার্চের প্রশাসনিক কেন্দ্র।

এমন ক্ষুদ্র জনসংখ্যার অন্যান্য দেশের মধ্যে নাম করা যায় – মোনাকো, সান মারিনো, টুভালু, মার্শাল দ্বীপপুঞ্জ প্রভৃতি দেশের। এসব দেশের বেশিরভাগই আবার অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যের আধার। ফলে পর্যটকরাও পান অনন্য অভিজ্ঞতা।

মোনাকোর জনসংখ্যা মাত্র ৩৮ হাজার ৬৩১ জন, বাংলাদেশের যেকোনো জেলা শহরের চেয়েও যা অনেক কম।

আবার ফ্রেঞ্চ রিভেয়েরা নামে খ্যাত ফ্রান্সের দক্ষিণপূর্বের ভূমধ্যসাগরীয় উপকূলের মাত্র ১ দশমিক ৯৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে মোনাকোর অবস্থান। তবে এটি একটি স্বাধীন দেশ, যা গ্রান্ড প্রিক্স মোটর রেস, বিলাসবহুল জীবনযাত্রা এবং ভূমধ্যসাগরের মনোরোম প্রাকৃতিক দৃশ্যসহ আরো অনেক কিছুর জন্যই বিখ্যাত।  

পর্যটকদের কাছে আকর্ষণীয় আরেকটি দেশ টুভালু দ্বীপমালা। দ্বীপদেশটির জনসংখ্যা মাত্র ৯ হাজার ৬৪৬ জন, যেখানে গিয়ে আপনি পাবেন নাগরিক জীবনের ভিড়ভাট্টা থেকে মুক্তি। শুধু অপার প্রকৃতি আর সাগর, প্রবাল প্রাচীরের দৃশ্য উপভোগ – অবশ্য যদি গাটের পয়সা থাকে তবেই। 

অবশ্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সাগরের পানির স্তরও উঁচু হচ্ছে দিনকে দিন। এতে অনিশ্চিত দেশটির টিকে থাকা। জলবায়ু প্রভাবের পরিবর্তনে এরমধ্যেই জোয়ারে প্লাবিত হওয়াসহ বৈরী আবহাওয়ারও কবলে পড়ছে ছোট্ট এই দেশ। ভবিষ্যতে হয়তো সাগর গর্ভেই তলিয়ে যাবে পৃথিবীর মোহনীয় এক ভূখণ্ড। 

Related Topics

টপ নিউজ

কম জনসংখ্যা / ভ্যাটিকান সিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • সিস্টিন চ্যাপেলে দেখা গেল সাদা ধোঁয়া, নতুন পোপ রবার্ট প্রেভোস্ট
  • নতুন পোপ নির্বাচন হয়নি, জানান দিলো সিস্টিন চ্যাপেলের কালো ধোঁয়া
  • যেভাবে নির্বাচিত হবেন নতুন পোপ
  • ‘আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি’: সিরিয়ান মুসলিম শরনার্থীদের পা ধুইয়ে চুম্বন করে উদাহরণ গড়েছিলেন যে পোপ
  • সাবেক পোপের অন্ত্যেষ্টিক্রিয়া কীভাবে হবে? কী পরিবর্তন থাকবে?

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]