Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
মৃত্যুর পরেও জীবন ফিরিয়ে আনা সম্ভব, দাবি মেডিসিন অধ্যাপকের

আন্তর্জাতিক

ফিউচারিজম
09 September, 2024, 02:40 pm
Last modified: 09 September, 2024, 03:55 pm

Related News

  • রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি কর্মীর মধ্যে ৪ জনের মৃত্যু, বাকিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা
  • বর্ষণের কবলে চট্টগ্রাম: রাউজানে শিশুর মৃত্যু, বোয়ালখালীতে তরুণ নিখোঁজ
  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫১
  • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৪৫
  • ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু হয়েছে: আসক

মৃত্যুর পরেও জীবন ফিরিয়ে আনা সম্ভব, দাবি মেডিসিন অধ্যাপকের

কেবল এক্সট্রাকর্পোরাল মেমব্রেন অক্সিজেনেশন (ইসিএমও) মেশিন ব্যবহার করে নয়, বরং নির্দিষ্ট ধরনের ওষুধের মিশ্রণ ব্যবহার করেও মৃত্যুর পর মস্তিষ্ক জীবিত করা সম্ভব।
ফিউচারিজম
09 September, 2024, 02:40 pm
Last modified: 09 September, 2024, 03:55 pm
ছবি: গেটি ইমেজেস/ফিউচারিজম

হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়াই মৃত্যু নয়। মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক সক্রিয় থাকতে পারে এবং এই সময়কাল ঘণ্টা নয়, হতে পারে এক দিন বা তারও বেশি। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ল্যাংন মেডিকেল সেন্টারের সহযোগী অধ্যাপক স্যাম পারনিয়া এমনটাই দাবি করছেন। 

টেলিগ্রাফে দেয়া এক সাক্ষাৎকারে স্যাম পারনিয়া বলেন, চিকিৎসা বিজ্ঞান এখনও মৃত্যুর পুরোনো ধারণার মধ্যে আটকে আছে। গত বছরের এক গবেষণায় দেখা গেছে, কিছু কার্ডিয়াক অ্যারেস্ট রোগী তাদের হৃৎপিণ্ড বন্ধ হওয়ার এক ঘণ্টা পরেও মৃত্যুর অভিজ্ঞতার স্মৃতি ধরে রেখেছিল। এমনকি তাদের ব্রেইন অ্যাক্টিভিটি থেকেও এমন ঘটনার ইঙ্গিত পাওয়া যায়। ৪০ শতাংশ রোগীর মস্তিষ্ক কার্যক্রম কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেয়ার এক ঘণ্টার পর স্বাভাবিক বা প্রায় স্বাভাবিক হয়ে যায়। 

ইয়েল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়, মস্তকবিহীন একটি শূকরের মস্তিষ্ক ১৪ ঘণ্টা পরও পুনরুদ্ধার করা সম্ভব হয়েছিল। স্যাম বলেন, মৃত্যু একটি সামাজিক কনভেনশন যা বৈজ্ঞানিক বাস্তবতার সাথে মেলে না।

কেবল এক্সট্রাকর্পোরাল মেমব্রেন অক্সিজেনেশন (ইসিএমও) মেশিন ব্যবহার করে নয়, বরং নির্দিষ্ট ধরনের ওষুধের মিশ্রণ ব্যবহার করেও মৃত্যুর পর মস্তিষ্ক জীবিত করা সম্ভব। স্যাম জানান, তার দলই বিশ্বের একমাত্র দল যারা এই ধরনের 'সিপিআর ককটেইল' (যার মধ্যে এপিনেফ্রিন, ডায়াবেটিসের ওষুধ মেটফরমিন, ভিটামিন সি, এন্টিডিউরেটিক ড্রাগ ভাসোপ্রেসিন এবং ক্লান্তি নিরসনকারী সালবুটিয়ামাইন অন্তর্ভুক্ত) ব্যবহার করে কার্ডিয়াক অ্যারেস্টের রোগীদের পুনরুদ্ধার করতে সক্ষম।

৫৩ বছর বয়সি স্যাম আরও জানান, বয়স এবং স্বাস্থ্যগত কারণে তিনি নিজেই শিগগির কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন। তার ভাষ্যে, যদি তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, তবে কেন তাকে মৃত থাকতে হবে যখন ইসিএমও এবং সিপিআর ককটেইল ব্যবহার করে পুনরুদ্ধারের সুযোগ রয়েছে?

স্যামের মতে— বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, মৃত্যুকে জীবনের সম্পূর্ণ এবং চূড়ান্ত পরিণতি ভাবার পরিবর্তে, একটি আঘাত প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা যেতে পারে। 

Related Topics

টপ নিউজ

মৃত্যু / সিপিআর / কার্ডিয়াক অ্যারেস্ট / পুনরুদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি কর্মীর মধ্যে ৪ জনের মৃত্যু, বাকিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা
  • বর্ষণের কবলে চট্টগ্রাম: রাউজানে শিশুর মৃত্যু, বোয়ালখালীতে তরুণ নিখোঁজ
  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫১
  • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৪৫
  • ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু হয়েছে: আসক

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]