Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
পাকিস্তানের জলসীমায় তেল-গ্যাসের বিশাল মজুতের সন্ধান পাওয়ার দাবি

আন্তর্জাতিক

ডন: জিও টিভি
08 September, 2024, 01:20 pm
Last modified: 08 September, 2024, 04:35 pm

Related News

  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে

পাকিস্তানের জলসীমায় তেল-গ্যাসের বিশাল মজুতের সন্ধান পাওয়ার দাবি

তেল ও গ্যাস ছাড়াও সমুদ্র থেকে আরও অনেক মূল্যবান খনিজ ও উপাদান আহরণ করা যেতে পারে। দ্রুত উদ্যোগ নিলে ও সঠিকভাবে কাজ করলে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে তা সহায়ক হবে।
ডন: জিও টিভি
08 September, 2024, 01:20 pm
Last modified: 08 September, 2024, 04:35 pm
প্রতীকী ছবি: রয়টার্স

পাকিস্তানের সমুদ্রসীমায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদের সন্ধ্যার পাওয়ার দাবি করা হয়েছে। এর পরিমাণ এতই বেশি যে, সম্পদগুলো সঠিক ব্যবহারে অর্থনৈতিক সংকটে থাকা দেশটির ভবিষ্যৎ বদলে যেতে পারে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

পেট্রোলিয়াম ও গ্যাসের মজুত নিশ্চিতে একটি দেশের সহযোগিতায় তিন বছরে ধরে জরিপ চালায় পাকিস্তান। ভৌগোলিক এই জরিপের মাধ্যমে অবশেষে তেল ও গ্যাসের মজুতের অবস্থান শনাক্ত করতে পেরেছে দেশটি। গতকাল (শুক্রবার) একজন উচ্চপদস্থ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম ডন।

এক্ষেত্রে শিগগিরই অনুসন্ধান কাজ শুরু করতে পারে পাকিস্তান। কূপ খনন ও তেল উত্তোলনের এই কাজটি করতে কয়েক বছর লেগে যেতে পারে।

পাকিস্তানি ঐ কর্মকর্তারা মনে করেন, তেল ও গ্যাস ছাড়াও সমুদ্র থেকে আরও অনেক মূল্যবান খনিজ ও উপাদান আহরণ করা যেতে পারে। দ্রুত উদ্যোগ নিলে ও সঠিকভাবে কাজ করলে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে তা সহায়ক হবে।

ধারণা করা হচ্ছে যে, এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল ও গ্যাসের মজুত হতে পারে। বর্তমানে তেল মজুতে শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা। দেশটির প্রায় ৩ দশমিক ৪ বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে।

সর্বাধিক অপরিশোধিত শেল তেলের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রে। আর সৌদি আরব, ইরান, কানাডা ও ইরাক শীর্ষ পাঁচে।

পাকিস্তানের তেল, গ্যাস রেগুলেটরি কর্তৃপক্ষের সাবেক সদস্য মোহাম্মদ আরিফ বলেন, "যদিও আমাদের আশাবাদী থাকা উচিত। তবে এটার শতভাগ নিশ্চয়তা নেই যে, যতটা ধারণা করা হচ্ছে ততটা মজুদ পাওয়া যাবে।"

মোহাম্মদ আরিফ আরও বলেন, "এটা যদি গ্যাসের মজুদ হয়ে থাকে, তবে আমরা এলএনজির পরিবর্তে তা ব্যবহার করতে পারবো। আর এটা যদি তেলের মজুদ হয়ে থাকে, তবে আমরা আমদানিকৃত তেলের পরিবর্তে তা ব্যবহার করতে পারবো।"

গত কয়েক বছর ধরে পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে ইউটিলিটি বিল বাড়ছে। তার সঙ্গে মূল্যস্ফীতির ধাক্কায় জর্জরিত পাকিস্তানের সাধারণ মানুষ। এমন মুহূর্তেই তেল-গ্যাস পাওয়ার এই খবর এল।

পেট্রোলিয়াম আমদানিতে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের বড় একটা অংশ ব্যয় হয়। তাই বড় কোনো তেল ও গ্যাসের মজুত পাওয়া গেলে তা দেশটির জ্বালানি সংকট মেটাতে এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে ভূমিকা রাখতে পারে।

এক বছরে পাকিস্তানের তেলের মজুত ১৪ শতাংশ কমে গেছে। এছাড়া গ্যাসের মজুতও কমেছে ৫ শতাংশ। 

এই পরিস্থিতিতে গত মাসে পাকিস্তান সরকার ২০টি অফশোর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করার পরিকল্পনার কথা জানায়।


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

খনিজ তেল / গ্যাসের খনি / খনি / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]