Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ভিনদেশী আগ্রাসী ব্ল্যাকচিন তেলাপিয়া নির্মূলে থাইল্যান্ডের যুদ্ধ ঘোষণা!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 September, 2024, 12:30 pm
Last modified: 05 September, 2024, 01:17 pm

Related News

  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • মাছ কাটা যাদের পেশা
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!
  • ধোপাদিঘির মাছ মারা গেল কীভাবে?
  • মেঘনাপাড়ে ‘বিদায় উৎসব’; নৌকায় রঙ-বেরঙের সাজ, ঘরে ফেরার আনন্দে জেলেরা

ভিনদেশী আগ্রাসী ব্ল্যাকচিন তেলাপিয়া নির্মূলে থাইল্যান্ডের যুদ্ধ ঘোষণা!

নাট্টাচা জানান, মাছটির প্রাদুর্ভাবে থাইল্যান্ডের অর্থনীতিতে ২৯৩ মিলিয়ন ডলার ক্ষতি করতে পারে। এক্ষেত্রে মূল সমস্যাটি হল ব্ল্যাকচিন তেলাপিয়া ছোট মাছ, চিংড়ি ও শামুকের লার্ভা শিকার করে। এগুলো থাইল্যান্ডের মূল্যবান জলজ সম্পদ বলে বিবেচিত। 
টিবিএস ডেস্ক
05 September, 2024, 12:30 pm
Last modified: 05 September, 2024, 01:17 pm
ছবি: থাই নিউজ পিক্স

ভিনদেশী ব্ল্যাকচিন তেলাপিয়াকে থাইল্যান্ডের সবচেয়ে আগ্রাসী মাছের প্রজাতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি দেশটির পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক বলেও চিহ্নিত করা হয়েছে। খবর বিবিসির।

যদিও মাছটির বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তবুও এটি থাইল্যান্ডের প্রায় ১৭টি প্রদেশে ছড়িয়ে পরেছে।

পরিস্থিতির এতটাই বেগতিক যে, মাছটি প্রতিরোধে পার্লামেন্টের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। এর নেতৃত্বে থাকা আইনপ্রণেতা নাট্টাচা বুনচাইনসাওয়াত বলেছেন, "আগামী প্রজন্মের জন্য আমরা একটি বিধ্বস্ত বাস্তুতন্ত্র রেখে যেতে পারি না।"

যদিও এর আগেও থাইল্যান্ডে ব্ল্যাকচিন তেলাপিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। তবে বর্তমানের মতো এতোটা বেশি আকারে তা দেখা যায়নি। 

নাট্টাচা জানান, মাছটির প্রাদুর্ভাবে থাইল্যান্ডের অর্থনীতিতে ২৯৩ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি করতে পারে। এক্ষেত্রে মূল সমস্যাটি হল ব্ল্যাকচিন তেলাপিয়া ছোট মাছ, চিংড়ি ও শামুকের লার্ভা শিকার করে। এগুলো থাইল্যান্ডের মূল্যবান জলজ সম্পদ বলে বিবেচিত।

তাই গত কয়েক মাস ধরে থাই সরকার মানুষকে ব্ল্যাকচিন তেলাপিয়া ধরতে উত্সাহিত করছে। এ মাছ ঈষৎ লোনাপানিতে বেড়ে ওঠে। তবে মিঠাপানি ও লোনাপানিতেও বেঁচে থাকতে পারে এরা।

তেলাপিয়া ধরতে শুধু উৎসাহ জোগানোর পাশাপাশি রীতিমতো পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে সরকার। সেক্ষেত্রে প্রতি কেজি মাছের জন্য ১৫ বাথ করে দেওয়া হচ্ছে।

ফলে রাজধানী ব্যাংককের উপকণ্ঠে পর্যন্ত মানুষ ব্ল্যাকচিন তেলাপিয়া ধরার আশায় প্লাস্টিকের গামলা নিয়ে হাঁটুজলে নেমে পড়ছেন। একইসাথে মাছটি নির্মূলে ক্যাটফিশ জাতীয় নানা মাছ পানিতে ছাড়া হচ্ছে।

ছবি: থাই নিউজ পিক্স

তবে ব্ল্যাকচিন তেলাপিয়া বেশ দ্রুতগতিতে বংশবৃদ্ধি করে। এ অবস্থায় ব্ল্যাকচিন তেলাপিয়ার জেনেটিক রূপান্তরের চেষ্টা করছে কর্তৃপক্ষ। এ প্রক্রিয়ায় বংশবৃদ্ধিতে অক্ষম তেলাপিয়া উৎপাদন করা হবে।

চলতি বছরের শেষ নাগাদ এমন মাছ পরিবেশে ছাড়ার পরিকল্পনা করছে সরকার। এভাবে আগ্রাসী প্রজাতির তেলাপিয়ার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নাট্টাচা বলেন, "জনগণকে এ ঘটনায় আমাদের ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করা প্রয়োজন। অন্যথায় কার্যক্রমটি থমকে যাবে এবং আমরা এমন পরিবেশগত সমস্যাকে আগামী প্রজন্মের মধ্যে ঠেলে দেব।"

মাছের খাবার নিয়ে ১৪ বছর আগে চারোয়েন পোকফান্ড ফুড (সিপিএফ) নামের একটি প্রতিষ্ঠানের পরীক্ষা–নিরীক্ষা চালায়। ঐ ঘটনার মাধ্যমেই থাইল্যান্ডে ব্ল্যাকচিন তেলাপিয়া দেশটিতে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছে দেশটির পার্লামেন্ট।

থাই সম্প্রচারমাধ্যম পিবিএস বলেছে, ওই ঘটনার দুই বছর পর থাইল্যান্ডে ব্ল্যাকচিন তেলাপিয়া ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। যেসব স্থানে তেলাপিয়া ছড়িয়ে পড়ে, সেসব স্থানের মধ্যে সিপিএফের গবেষণাগারও ছিল।

তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছে সিপিএফ। যারা এমন অভিযোগ ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছে প্রতিষ্ঠানটি। 

থাই মৎস্য বিভাগের মহাপরিচালক বাঞ্চা সুক্কাওয়ে বলেন, "ব্ল্যাকচিন তেলাপিয়া আমদানির জন্য শুধু একটি বেসরকারি প্রতিষ্ঠান অনুমতি চেয়েছিল।" তবে দেশটিতে আগ্রাসী প্রজাতির এ মাছ চোরাই পথেও এসে থাকতে পারে—সে সম্ভাবনাও নাকচ করে দেননি তিনি।

তবে ব্ল্যাকচিন তেলাপিয়া আসলেই নির্মূল করা সম্ভব কি-না সেটি নিয়ে সন্দিহান প্রকাশ করেছেন অনেকেই। দেশটির ওয়ালাইলাক বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াটিক অ্যানিমেল জেনেটিকসের বিশেষজ্ঞ সুইত উথিসুথিমেথাভি বলেন, 'আমি এটি (ব্ল্যাকচিন তেলাপিয়া) নির্মূল হওয়ার সম্ভাবনা দেখি না। কেননা আমরা এর প্রজনন রোধ করতে পারব না। প্রাকৃতিকভাবেই এটি ঘটতে থাকবে। এর বংশবৃদ্ধিও ঘটে দ্রুত।'

সুইত উথিসুথিমেথাভির কথার সঙ্গে একমত পোষণ করেন আরেক বিশেষজ্ঞ নন প্যানিতভং। তিনি বলেন, "এলিয়েন প্রজাতির প্রাণিকুল নিয়ে সমস্যা হলো, এগুলো একবার যখন আবাস গড়ে তোলে, তখন এদের নির্মূল করা খুবই কঠিন হয়ে পড়ে।"


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

মাছ / জলজ উদ্ভিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • মাছ কাটা যাদের পেশা
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!
  • ধোপাদিঘির মাছ মারা গেল কীভাবে?
  • মেঘনাপাড়ে ‘বিদায় উৎসব’; নৌকায় রঙ-বেরঙের সাজ, ঘরে ফেরার আনন্দে জেলেরা

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]