Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
গ্রেপ্তার সিইও পাভেল দুরভের 'লুকানোর কিছু নেই': টেলিগ্রাম

আন্তর্জাতিক

বিবিসি
26 August, 2024, 10:15 am
Last modified: 26 August, 2024, 10:18 am

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক

গ্রেপ্তার সিইও পাভেল দুরভের 'লুকানোর কিছু নেই': টেলিগ্রাম

টেলিগ্রামের সাথে সম্পর্কিত অপরাধের জন্য একটি ওয়ারেন্ট জারি হওয়ায় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে স্থানীয় সময় শনিবার গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।
বিবিসি
26 August, 2024, 10:15 am
Last modified: 26 August, 2024, 10:18 am
পাভেল দুরভ। ছবি: রয়টার্স

মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে স্থানীয় সময় শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় প্যারিসের উত্তরে লো বোর্জে বিমানবন্দরে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।

টেলিগ্রামের সাথে সম্পর্কিত অপরাধের জন্য একটি ওয়ারেন্ট জারি হওয়ায় ৩৯ বছর বয়সী দুরভকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুরভকে গ্রেপ্তার করার পর টেলিগ্রাম এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ফ্রান্সে আটক হওয়া প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) "লুকানোর কিছু নেই।"

মূলত টেলিগ্রাম ব্যবহার করে ঘটতে থাকা বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে পাভেল দুরভের বিরুদ্ধে। অ্যাপটি মাদক পাচার ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা না করার জন্য অভিযুক্ত হয়েছে।

টেলিগ্রাম বিবৃতিতে বলেছে, "শিল্প মান অনুযায়ী অ্যাপটিকে পরিচালনা করা হয় এবং এটিকে ক্রমাগত উন্নত করা হচ্ছে।"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, "একটি প্ল্যাটফর্ম বা তার মালিককে সেই প্ল্যাটফর্মের অপব্যবহারের জন্য দায়ী করা হাস্যকর।"

টেলিগ্রাম জানিয়েছে, পাভেল দুরভ প্রায়ই ইউরোপে ভ্রমণ করেন এবং অ্যাপটি ইউরোপীয় ইউনিয়নের আইন, বিশেষ করে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট [নিরাপদ এবং দায়িত্বশীল অনলাইন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে] মেনে চলে।

২০১৩ সালে পাভেল দুরভ টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন এবং ২০১৪ সালে তিনি রাশিয়া ত্যাগ করেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ফ্রান্সের রুশ দূতাবাস এই ঘটনার পরিপ্রেক্ষিতে 'তাৎক্ষণিক পদক্ষেপ' নিচ্ছে।

ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করতে অস্বীকার করায় ২০১৮ সালে রাশিয়া টেলিগ্রাম অ্যাপটি নিষিদ্ধ করে, তবে ২০২১ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পর অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম। রাশিয়া, ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে এটি বিশেষভাবে জনপ্রিয়।

রাশিয়া এখনও পাভেল দুরভকে রুশ নাগরিক হিসেবে বিবেচনা করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুরভের প্রতিনিধিদের কাছ থেকে কোনো অনুরোধ না পাওয়া সত্ত্বেও ফ্রান্সে অবস্থিত রুশ দূতাবাস তার অবস্থান স্পষ্ট করার জন্য পদক্ষেপ নিয়েছে। দূতাবাস দুরভের আটক হওয়ার কারণ বোঝার চেষ্টা করছে এবং তার অধিকার রক্ষা করতে কাজ করছে।

তবে ফরাসি কর্তৃপক্ষ তাদের যথাযথ সহযোগিতা করছে না বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

পাভেল দুরভ / টেলিগ্রাম / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]