Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
হারিয়ে যাওয়া এক জোড়া কাঁচি খুঁজতে গিয়ে জাপানের বিমানবন্দর বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক

সিএনএন
21 August, 2024, 11:10 am
Last modified: 21 August, 2024, 11:24 am

Related News

  • রাজপরিবারে উত্তরাধিকার সংকট, তবু কেন কোনো নারীকে সিংহাসনে বসতে দিচ্ছে না জাপান? 
  • সাত ঘণ্টা দেরিতে ছাড়ল ইউএস-বাংলার চেন্নাইগামী ফ্লাইট, বিকল এসি, ভোগান্তিতে যাত্রীরা
  • চীন ও রাশিয়া ‘আতঙ্কে’ পশ্চিমাদের সাহায্য নিয়ে নতুন গোয়েন্দা সংস্থা গঠন করছে জাপান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম
  • যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন
  • চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

হারিয়ে যাওয়া এক জোড়া কাঁচি খুঁজতে গিয়ে জাপানের বিমানবন্দর বন্ধ ঘোষণা

হোক্কাইডো বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, ‘ওই দোকানের ব্যবস্থাপনায় গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে আমরা স্বীকার করে নিচ্ছি। আমাদের ভয় ছিল, এই ঘটনার সঙ্গে বিমান ছিনতাই বা সন্ত্রাসবাদের সংযোগ থাকতে পারে।’
সিএনএন
21 August, 2024, 11:10 am
Last modified: 21 August, 2024, 11:24 am
জাপানের হোক্কাইডোর নিউ চিতোস বিমানবন্দর। ছবি: গেট্টি ইমেজ।

জাপানের ব্যস্ততম একটি বিমানবন্দরের বোর্ডিং গেটের কাছে একটি দোকান থেকে খোয়া যায় এক জোড়া কাঁচি। সেই কাঁচি খুঁজতে বেধে যায় হুলুস্থুল কাণ্ড। বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরের অভ্যন্তরীণ কাজ, বাতিল করা হয় ৩৬টি ফ্লাইট এবং শিডিউল বিপর্যয় হয় ২০১টি ফ্লাইটের। 

গত শনিবারই জাপানের হোক্কাইডোর নিউ চিতোস বিমানবন্দরে ঘটে এমন ঘটনা। কাঁচি জোড়ার খোঁজে একাধিকবার তল্লাশি করা হয় যাত্রীদের। তল্লাশি চালাতে গিয়ে ভিড় জমে যায় এবং সৃষ্টি হয় লম্বা লাইনের। যার কারণে শনিবার সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে নিরাপত্তা তল্লাশি। এসময় হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন। 

এতো হুলুস্থুল বাধিয়ে দেওয়া কাঁচি দুটি পরদিন দোকান থেকেই খুঁজে যাওয়া যায়। 

গত সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কাঁচি জোড়া খুঁজে পাওয়া গেছে। যে দোকান থেকে হারিয়েছিল, সেই দোকানের একজন কর্মী দোকানের ভেতরে কাঁচি জোড়া খুঁজে পান। ওই কাঁচি দুটিই যে হারিয়ে যাওয়া কাঁচি, তা নিশ্চিত হওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

জাপানে এ মাসের ১৩ থেকে ১৬ তারিখ বার্ষিক 'বন হলিডে' ছিল। ফলে গত শনিবার জাপানে বিমানবন্দরগুলোতে যাত্রীর প্রচণ্ড চাপ ছিল।

হোক্কাইডো বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, 'ওই দোকানের ব্যবস্থাপনায় গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে আমরা স্বীকার করে নিচ্ছি। আমাদের ভয় ছিল, এই ঘটনার সঙ্গে বিমান ছিনতাই বা সন্ত্রাসবাদের সংযোগ থাকতে পারে।'

কাঁচি হারিয়ে যাওয়ার পর সেটি খুঁজে পেতে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষের ব্যাপক প্রশংসা হচ্ছে। অনেকে বলেছেন, এই ঘটনা জাপানে আকাশপথে ভ্রমণের নিরাপত্তার বিষয়ে তাদের আস্থা পুনরায় নিশ্চিত করেছে।

জাপানের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি নিউ চিতোসে বিমানবন্দর। বিশ্বে যে-সব বিমানবন্দর দিয়ে সবচেয়ে বেশি অভ্যন্তরীণ যাত্রী যাতায়াত করে, সেই তালিকায় এটি দ্বিতীয়। ২০২২ সালে এই বিমানবন্দর দিয়ে দেড় কোটির বেশি মানুষ যাতায়াত করেছে।

Related Topics

টপ নিউজ

জাপান / হোক্কাইডো / নিউ চিতোস বিমানবন্দর / কাঁচি / ফ্লাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • রাজপরিবারে উত্তরাধিকার সংকট, তবু কেন কোনো নারীকে সিংহাসনে বসতে দিচ্ছে না জাপান? 
  • সাত ঘণ্টা দেরিতে ছাড়ল ইউএস-বাংলার চেন্নাইগামী ফ্লাইট, বিকল এসি, ভোগান্তিতে যাত্রীরা
  • চীন ও রাশিয়া ‘আতঙ্কে’ পশ্চিমাদের সাহায্য নিয়ে নতুন গোয়েন্দা সংস্থা গঠন করছে জাপান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম
  • যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন
  • চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]