Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
আফ্রিকার বাইরে বিপজ্জনক এমপক্স ভাইরাসের প্রথম রোগী শনাক্ত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 August, 2024, 10:50 am
Last modified: 16 August, 2024, 11:05 am

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • প্রথম আফ্রিকান হিসেবে গ্র্যামির আজীবন সম্মাননা পাচ্ছেন ‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি

আফ্রিকার বাইরে বিপজ্জনক এমপক্স ভাইরাসের প্রথম রোগী শনাক্ত

চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত ভাইরাসটিতে প্রায় ১৪ হাজার ৫০০ মানুষ আক্রান্ত এবং কমপক্ষে ৪৫০ জনের মৃত্যু হয়েছে।
টিবিএস ডেস্ক
16 August, 2024, 10:50 am
Last modified: 16 August, 2024, 11:05 am
ছবি: রয়টার্স

আফ্রিকা মহাদেশ ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছোঁয়াচে এমপক্স ভাইরাস এবার শনাক্ত হলো ইউরোপে। বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারির এক দিন পরই সুইডেনে প্রথম এমপক্স আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসি'র। 

সংস্থাটি জানিয়েছে, বর্তমানে এমপক্স ক্লেড ১-এর প্রাদুর্ভাব থাকা আফ্রিকার কোনো একটি অঞ্চলে ভ্রমণকালে ওই ব্যক্তি সংক্রমিত হয়েছিলেন। পূর্বে এই ভাইরাসটি মাঙ্কিপক্স নামেই পরিচিত ছিল।

দ্য আফ্রিকা সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত ভাইরাসটিতে প্রায় ১৪ হাজার ৫০০ মানুষ আক্রান্ত এবং কমপক্ষে ৪৫০ জনের মৃত্যু হয়েছে। মূলত কঙ্গো থেকেই এই রোগটি মধ্য ও পূর্ব আফ্রিকার অঞ্চলে ছড়িয়ে পড়েছে। 

সুইডেনের জনস্বাস্থ্য সংস্থার প্রধান অলিভিয়া বলছেন, সংক্রামিত ব্যক্তি স্টকহোমে চিকিৎসার নিচ্ছেন। তবে সুইডেনে তিনি চিকিৎসা নেওয়ার মানেই এই নয় যে, বৃহত্তর জনগোষ্ঠীর এ ভাইরাসের ঝুঁকিতে রয়েছে।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল জানিয়েছে, সাধারণত সংক্রমণের ৬ থেকে ১৩ দিন পর জ্বর, মাথাব্যথা, ফুসকুড়ি বা ঘা এবং মাংসপেশিতে ব্যথার মাধ্যমে উপসর্গ দেখা দেয়।

আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এমপক্স ছড়ায়। এটি সঙ্গম, ত্বকের সংস্পর্শ, কথা বলা বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেও ছড়াতে পারে। এতে ফ্লুর মতো উপসর্গের পাশাপাশি পুঁজ ও ক্ষত সৃষ্টি করে। অধিকাংশ ক্ষেত্রে প্রভাব সামান্য দেখা গেলেও মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ভাইরাসে আক্রান্ত হওয়া ১০০ জনের মধ্যে গড়ে ৪ জনের মৃত্যু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, আফ্রিকা এবং এর বাইরে আরও দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই উদ্বেগজনক। এই ভাইরাসের বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতা আবশ্যক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুইডেনের স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে 'এমপক্স ক্লেড ১বি'র প্রথম নিশ্চিত হওয়া কেসটি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

এমপক্সের দুটি প্রধান ধরন রয়েছে; যথা: ক্লেড-১ এবং ক্লেড-২। ক্লেড ১ আবার দুটি ধরনের রয়েছে এবং সুইডিশ কেসটিকে ক্লেড ১-বি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে ২০২২ সালে ক্লেড ২-এর তুলনামূলক মৃদু সংক্রমণ চলাকালে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। 

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজির সহযোগী অধ্যাপক ড. ব্রায়ান ফার্গুসন বলেন, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অংশে সম্ভবত আরও সংক্রমণ ঘটতে পারে। কারণ বর্তমানে এমপক্সের ঘটনা বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা নেই। তবে আফ্রিকায় প্রাদুর্ভাবের তীব্রতা এবং বিস্তারের পরিপ্রেক্ষিতে এটি অবাক হওয়ার মতো নয়।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

এমপক্স / ভাইরাস / মাঙ্কিপক্স / আফ্রিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • প্রথম আফ্রিকান হিসেবে গ্র্যামির আজীবন সম্মাননা পাচ্ছেন ‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]