Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে চীনের মধ্যস্থতা চায় ইউক্রেন

আন্তর্জাতিক

আল জাজিরা, দ্য নিউইয়র্ক টাইমস
26 July, 2024, 12:45 pm
Last modified: 26 July, 2024, 12:49 pm

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে চীনের মধ্যস্থতা চায় ইউক্রেন

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এবারই প্রথম যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চীনের সহায়তা চেয়েছে কিয়েভ।
আল জাজিরা, দ্য নিউইয়র্ক টাইমস
26 July, 2024, 12:45 pm
Last modified: 26 July, 2024, 12:49 pm
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বুধবার চীনের গুয়াংজুতে আলোচনার আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে করমর্দন করছেন। ছবি: লু হ্যানজিন/সিনহুয়া/এপি

চলমান রুশ-ইউক্রেন যুদ্ধে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে চীনের সহায়তা চেয়েছে ইউক্রেন। গত বুধবার (২৪ জুলাই) বেইজিং সফরের সময় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ করে রাশিয়ার সাথে যুদ্ধের কূটনৈতিক সমাধানে কিয়েভের ক্রমবর্ধমান আগ্রহ ব্যক্ত করেন এবং চীনকে প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে জড়িত করার ইঙ্গিত দেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এবারই প্রথম যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চীনের সহায়তা চেয়েছে কিয়েভ। এদিকে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসার উদ্দেশ্যে নিজেদের পক্ষে আন্তর্জাতিক সমর্থন তৈরির জন্য কিয়েভের জোর প্রয়াসের মধ্যেই বেইজিং সফর করলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আলোচনাকে 'গভীর' আখ্যায়িত করে দিমিত্র কুলেবা সাংবাদিকদের জানান বলেন, "রাশিয়া আলোচনায় বসতে আন্তরিকতা দেখালে ইউক্রেনের তাতে কোনো আপত্তি থাকবে না। কিন্তু রাশিয়ার এখন পর্যন্ত এমন কোনো আন্তরিকতা প্রকাশ করেনি।'

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ বন্ধে মস্কো-কিয়েভ সরাসরি আলোচনা শুরুর 'সব শর্ত' এখনো পূরণ না হওয়ায় আলোচনার সময় আসেনি।

কিয়েভের প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেসব দাবি জানিয়েছেন তা হলো: কিয়েভ চারটি অধিকৃত অঞ্চল আত্মসমর্পণ করবে, কখনই ন্যাটোতে যোগদান করবে না এবং যুদ্ধবিরতি ও আলোচনার পূর্বশর্ত হিসেবে সামরিক শক্তি কমিয়ে আনবে।

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য গত মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী ৮০টির বেশি দেশ শান্তি আলোচনার ভিত্তি হিসেবে রাশিয়ার প্রতি ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার দাবি জানিয়েছিল।

চলতি বছর আরেকটি শান্তি সম্মেলন আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন দেশের কাছে নিজেদের খাদ্যনিরাপত্তা, জ্বালানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরার পাশাপাশি রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্দি বিনিময়ের সাফল্যের কথাও প্রচার করছে ইউক্রেন। জাতিসংঘের সাধারণ পরিষদে সম্ভাব্য ভোটাভুটিতে নিজেদের পক্ষে আন্তর্জাতিক সমর্থন বাড়াতে এসব তৎপরতা চালিয়ে যাচ্ছে কিয়েভ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, স্থায়ী শান্তির জন্য পদক্ষেপ নিয়ে আলোচনা করতে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। ইউক্রেনে সামরিক সাহায্য পাঠানোর বিরোধিতাকারী ট্রাম্প দাবি করেছেন, তিনি পুনরায় নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ করবেন।

ভলোদিমির জেলেনস্কির এমন মনোভাবকে স্বাগত জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, "আমরা এখনও বুঝে উঠতে পারিনি বাক্যগুলোর পিছনে ঠিক কী উদ্দেশ্য আছে; কী সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলা হচ্ছে।"

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / চীন / রাশিয়া / শান্তি আলোচনা / মধ্যস্থতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]