Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
সপ্তাহে ৪ কর্মদিবস: এবার নিজেদের পছন্দমতো সময়ে কাজ করতে পারবেন কর্মীরা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 July, 2024, 03:50 pm
Last modified: 13 July, 2024, 05:04 pm

Related News

  • নিয়মিত সাপ্তাহিক ছুটির দিনেও আজ সব সরকারি অফিস, ব্যাংক খোলা
  • মাইলেজের দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে ট্রেন বন্ধের হুঁশিয়ারি রেলকর্মীদের
  • সপ্তাহে ৪ দিন কর্ম দিবস পরীক্ষা করেছে জার্মান কোম্পানিগুলো, ফলাফল কী?
  • সপ্তাহে চার কর্মদিবস চালু করার কথা ভাবছে জাপান
  • কমছে জনসংখ্যা, দক্ষ কর্মীরও অভাব, তাই সপ্তাহে ছয় কর্মদিবস চালু করল গ্রিস

সপ্তাহে ৪ কর্মদিবস: এবার নিজেদের পছন্দমতো সময়ে কাজ করতে পারবেন কর্মীরা 

ক্যাম্পেইন ডিরেক্টর জো রাইলে জানান, শত শত ব্রিটিশ কোম্পানি ও একটি লোকাল কাউন্সিল ইতোমধ্যেই সপ্তাহে চার কর্মদিবসের রীতি চালু করেছে। এতে করে কর্মী ও মালিক কারোই ক্ষতি হচ্ছে না।
টিবিএস ডেস্ক
11 July, 2024, 03:50 pm
Last modified: 13 July, 2024, 05:04 pm
ছবি: সংগৃহীত

শত শত ব্রিটিশ কর্মীকে নিজেদের পছন্দমতো সময়ে কাজ করার সুবিধা দেওয়া হবে। মূলত সপ্তাহে চার কর্মদিবসের ক্যাম্পেইনের নতুন পাইলট প্রজেক্টের অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। খবর বিবিসির। 

প্রকল্পটির সময়কাল হবে ছয় মাস। যাতে ইতোমধ্যেই ছয়টি কোম্পানি যুক্ত হয়েছে।

ক্যাম্পেইনের ডিরেক্টর জানান, প্রকল্পটিতে ৫০টি কোম্পানি থেকে ৩০০ জন কর্মীকে যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

যুক্তরাজ্যের বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউনিসন ও বিভিন্ন বৃহৎ ফার্ম প্রকল্পটিতে সমর্থন জানিয়েছে। কিন্তু বেশকিছু কোম্পানি আবার ট্রায়ালের পর চার সপ্তাহে কর্মদিবসের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। 

ক্যাম্পেইন ডিরেক্টর জো রাইলে জানান, শত শত ব্রিটিশ কোম্পানি ও একটি লোকাল কাউন্সিল ইতোমধ্যেই সপ্তাহে চার কর্মদিবসের রীতি চালু করেছে। এতে করে কর্মী ও মালিক কারোই ক্ষতি হচ্ছে না।

ক্যাম্পেইনটির গবেষণা কাজে সহযোগিতা করছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি ও বোস্টন কলেজ। এক্ষেত্রে নতুন ট্রায়ালে কমিউনিটি হাউজিং প্রতিষ্ঠান ব্রন এফন কমিউনিটিও যুক্ত হয়েছে। 

এই সম্পর্কে কোম্পানিটির ডিরেক্টর উনিজ মাথুর বলেন, সপ্তাহে কর্মদিবস কমিয়ে আনার আনার ক্ষেত্রে কোম্পানির পারফরম্যান্সে আমি মুগ্ধ। একইসাথে কর্মীদের সুস্থতা নিশ্চিতেও এটি কার্যকরী।" তিনি এটিকে কর্মীদের কর্মজীবনের ভারসাম্য উন্নত করতে সাহায্য করার সুযোগ হিসেবে দেখছেন।

ক্যাম্পেইনের পক্ষ থেকে বলা হয়, ৬১টি কোম্পানি মোট দেড় বছরের ট্রায়াল পরিচালনা করেছে। এর মধ্যে অন্তত ৫৪টি কোম্পানি সপ্তাহে চারদিনের কর্মদিবসের রীতি গ্রহণ করেছে। 

সপ্তাহে চার কর্মদিবস: সফল না ব্যর্থ? 
সোফি গ্রিভস লিভারপুলে রিসার্চ কেমিস্ট হিসেবে কাজ করেন। সেখানে তিনি নিজের সুবিধামতো কাজের সময় নির্ধারণ করেন। এক্ষেত্রে সোমবার থেকে শুক্রবার ৭টা থেকে ১০টার মধ্যে যেকোনো সময় তিনি কাজে যান। এরপর তিনি আট ঘণ্টা কাজ করেন।  

সোফি মনে করেন, এমন সুবিধা থাকা বেশ সহায়ক। কেননা এতে করে চাইলে দেরি করে কাজে বসা যায়। কিংবা ঘুম ভেঙে গেলে আগেও কাজে বসা যায়। তিনি বলেন, "আমি খুবই কর্মক্ষম হতে পারে যদি সে নিজেই নিজের সময় নির্ধারণ করতে পারে।"

এদিকে গত সপ্তাহে কোম্পানি আসদার পক্ষ থেকে সপ্তাহে চার কর্মদিবসের ট্রায়াল স্থগিত করা হয়েছে। এক্ষেত্রে কর্মীরা মনে করছেন, চার দিনে তাদের অপর অধিক চাপ পড়ে যায়। 

মূলত কোম্পানিটির পরিকল্পনা ছিল, স্টোর ম্যানেজাররা চার দিনে যাতে ৪৫ ঘন্টা করে কাজ করে। তবে সেখানকার কর্মীদের মাঝে পাঁচ দিন ধরে ৩৯ ঘন্টা কাজ করাই জনপ্রিয় বলে দেখা যায়।

এদিকে কোম্পানি মরিসন্সের পক্ষ থেকে গত জানুয়ারি মাসে সপ্তাহে চার কর্মদিবসের ট্রায়াল থেকে সরে আসা হয়েছে। ফলে সেখানকার কর্মীদের চার দিনে ৩৫.৫ ঘণ্টা কাজ করতে হতো। যেখানে মাঝে মাঝে শনিবারও কাজ করতে হতো। 

এদিকে কিছু কিছু কোম্পানি আবার উলটো পথে হাঁটছে। চলতি মাসের শুরুতে গ্রীসে কিছু কোম্পানি সপ্তাহে ছয় কর্মদিবসের রীতি চালু করেছে। মূলত উৎপাদন বাড়াতে ও অর্থনৈতিকভাবে লাভবান হতেই এই উদ্যোগ।

তবে এগুলো মূলত এমন সব ব্যবসার সাথে যুক্ত যেগুলো ২৪ ঘণ্টাই অপারেশনে থাকে। একইভাবে সপ্তাহে ছয়দিন কাজ করার ব্যাপারটিও ঐচ্ছিক। যারা এমনটা করে থাকে তারা অতিরিক্ত কাজের জন্য ৪০ ভাগ অতিরিক্ত বেতন পান। 

রাইলে প্রজেক্টির সেকেন্ড ট্রায়ালের ফলাফল আগামী বছর নবনির্বাচিত লেবার পার্টির সরকারের নিকট তুলে ধরবেন। তিনি বলেন, ""লেবার পার্টির সরকার পরিবর্তনের আভাস দিয়েছে। আমরা আশা করি কোম্পানিগুলো আমাদের পাইলট প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে পরিবর্তনটি গ্রহণ করবে।"

Related Topics

টপ নিউজ

কর্মদিবস / কর্মদিবস কমানো / সপ্তাহে ৪ কর্মদিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • নিয়মিত সাপ্তাহিক ছুটির দিনেও আজ সব সরকারি অফিস, ব্যাংক খোলা
  • মাইলেজের দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে ট্রেন বন্ধের হুঁশিয়ারি রেলকর্মীদের
  • সপ্তাহে ৪ দিন কর্ম দিবস পরীক্ষা করেছে জার্মান কোম্পানিগুলো, ফলাফল কী?
  • সপ্তাহে চার কর্মদিবস চালু করার কথা ভাবছে জাপান
  • কমছে জনসংখ্যা, দক্ষ কর্মীরও অভাব, তাই সপ্তাহে ছয় কর্মদিবস চালু করল গ্রিস

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]