Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
ইন্টারনেট স্পিডের নতুন বিশ্বরেকর্ড জাপানের গবেষকদের, সেকেন্ডে ১২,৫০০ মুভি ডাউনলোড করা যাবে

আন্তর্জাতিক

ইন্ডিপেনডেন্ট
30 June, 2024, 11:05 am
Last modified: 30 June, 2024, 11:08 am

Related News

  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার শহরে ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির

ইন্টারনেট স্পিডের নতুন বিশ্বরেকর্ড জাপানের গবেষকদের, সেকেন্ডে ১২,৫০০ মুভি ডাউনলোড করা যাবে

ইন্ডিপেনডেন্ট
30 June, 2024, 11:05 am
Last modified: 30 June, 2024, 11:08 am
প্রতীকী ছবি: চ্যাম্পপিক্স

বাণিজ্যিকভাবে প্রাপ্ত অপটিক্যাল ফাইবার ব্যবহার করে ইন্টারনেট স্পিডের (ডাটা ট্রান্সমিশন) নতুন রেকর্ড গড়েছেন জাপানের একদল গবেষক।

জাপানের ন্যাশনাল ইন্সটিটিউট অভ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) একদল গবেষক সেকেন্ডে ৪০২ টেরাবিট (টিবিপিএস) গতিতে ডাটা ট্রান্সমিশন করেছেন। যা যুক্তরাষ্ট্রের ব্রডব্যান্ড ইন্টারনেটের গড় গতির চেয়ে ১৬ লক্ষগুণ বেশি।

এনআইসিটির ফোটনিক নেটওয়ার্ক ল্যাবরেটরির তদারকিতে গবেষণাদলটি সব ধরনের মানসম্মত অপটিক্যাল ফাইবারের ট্রান্সমিশন ব্যান্ডের সমন্বয়ে একটি সিস্টেম গড়ার মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে। পাশাপাশি আরও কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

এনআইসিটি বলেছে, আগে অব্যবহৃত থেকে যাওয়া ওয়েভলেংথ অঞ্চল ব্যবহারের নতুন পদ্ধতিটি ভবিষ্যতে টেলিযোগাযোগ নেটওয়ার্কে কাজে লাগানো যেতে পারে।

কাজটির সারাংশে এনআইসিটি বলেছে, আশা করা যায়, নতুন তৈরি করা প্রযুক্তিটি অপটিক্যাল যোগাযোগ অবকাঠামোর যোগাযোগ সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কেননা ডাটা সার্ভিসের ব্যবহার দিন দিন বাড়ছেই।

২০২৪ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ব্রডব্যান্ড ইন্টারনেটের গড় গতি ছিল ২৪৮.২৭ এমবিপিএস, আপলোডের গতি ছিল ৩৪.২৩ এমবিপিএস। আর অফকম-এর তথ্যানুসারে, ২০২৩ সালে যুক্তরাজ্যের গৃহে সংযোগ দেওয়া ব্রডব্যান্ড ইন্টারনেটের গড় গতি ছিল ৬৯.৩ এমবিপিএস। 

জাপানি দলের ডাটা ট্রান্সমিশনের গতিকে—৪০২ টিবিপিএস—রীতিমতো 'আলোর গতি' বলা চলে। এ স্পিডে সেকেন্ডে প্রায় সাড়ে ১২ হাজার মুভি ডাউনলোড করা যাবে—যা বর্তমানে নেটফ্লিক্সে থাকা মোট মুভির চেয়ে তিনগুণ বেশি।

তবে ইন্টারনেটের নতুন এই গতির পরীক্ষাটি করা হয়েছে গবেষণাগারে। বাস্তব দুনিয়ায় এর সামান্য অংশও কার্যকর করার জন্য আরও গবেষণা করতে হবে।

Related Topics

টপ নিউজ

ইন্টারনেট / ইন্টারনেট স্পিড / ইন্টারনেটের গতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার শহরে ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]