Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
দিল্লিতে বিমানবন্দরের ছাদ ধসে নিহত ১

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
28 June, 2024, 01:15 pm
Last modified: 28 June, 2024, 04:17 pm

Related News

  • বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে কোনো অনিয়ম হয়নি: দাবি বেবিচকের; অভিযোগ তদন্ত করবে সরকার
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • প্রশ্নফাঁস ইস্যুতে দ্রুত বিচার আদালত গঠনের প্রতিশ্রুতি মোদির, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা
  • আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় ২ সাংবাদিক নিহত
  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব

দিল্লিতে বিমানবন্দরের ছাদ ধসে নিহত ১

প্রবল বৃষ্টির কারণে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর পুরনো ডিপারচার ফোরকোর্টের ছাউনির একটি অংশ ভেঙে পড়ে। ছাদের সাথে সাথে কয়েকটি সাপোর্ট বিমও ভেঙে পড়ে। এতে বিমের তলায় চাপা পড়ে টার্মিনালের পিক-আপ ও ড্রপ এরিয়ায় পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।
হিন্দুস্তান টাইমস
28 June, 2024, 01:15 pm
Last modified: 28 June, 2024, 04:17 pm
ছবি: টাইমস অব ইন্ডিয়া

প্রবল বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ ছাদের একাংশ ধসে পড়েছে। এতে একজন নিহত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়। এতে ব্যহত হয় বিমান পরিষেবা। ফলে বহু যাত্রী বিপাকে পড়েন। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর পুরনো ডিপারচার ফোরকোর্টের ছাউনির একটি অংশ ভেঙে পড়ে। ছাদের সাথে সাথে কয়েকটি সাপোর্ট বিমও ভেঙে পড়ে। এতে বিমের তলায় চাপা পড়ে টার্মিনালের পিক-আপ ও ড্রপ এরিয়ায় পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর পরই দমকলকর্মীরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

এদিকে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে ঘটনাটির ওপরে নজর রাখছেন। উদ্ধার অভিযান এখনও চলছে। যে সব গাড়ির ওপরে ছাদ ভেঙে পড়েছে, সেসব গাড়িতে কেউ আটকা পড়েছে কি না, সেটি দেখা হচ্ছে। 

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মন্ত্রী লিখেছেন, 'দিল্লি বিমানবন্দরে টি১-এর ছাদ ধসের ঘটনার ওপরে ব্যক্তিগতভাবে নজর রাখছি আমি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার জন্য এয়ারলাইন্সগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।'

দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার ভোরবেলা থেকেই বজ্রপাতসহ প্রবল বর্ষণ শুরু হয়েছে। এতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। ফলে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

এ বছরেই ওই টার্মিনালের সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হয়েছিল। কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে।

Related Topics

টপ নিউজ

নিহত / বিমানবন্দর / দিল্লি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে কোনো অনিয়ম হয়নি: দাবি বেবিচকের; অভিযোগ তদন্ত করবে সরকার
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • প্রশ্নফাঁস ইস্যুতে দ্রুত বিচার আদালত গঠনের প্রতিশ্রুতি মোদির, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা
  • আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় ২ সাংবাদিক নিহত
  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]