Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সাঁতার কেটে, নিজের বিছানায় ঘুমিয়ে অ্যাসাঞ্জের স্বাভাবিক জীবনে ফেরার পরিকল্পনা 

আন্তর্জাতিক

সিএনএন
28 June, 2024, 02:20 pm
Last modified: 28 June, 2024, 02:22 pm

Related News

  • অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন তিনি, এখন তার মুক্তিতে খুশি
  • প্রসঙ্গ জুলিয়ান অ্যাসাঞ্জ: প্রশ্নগুলো সহজ আর উত্তরও জানা
  • জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি, উইকিলিকসের ভূত-ভবিষ্যৎ ও বাংলাদেশ
  • অস্ট্রেলিয়া অ্যাসাঞ্জের দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু সময়ে তারও পরিবর্তন হয়েছে
  • মুক্ত হয়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

সাঁতার কেটে, নিজের বিছানায় ঘুমিয়ে অ্যাসাঞ্জের স্বাভাবিক জীবনে ফেরার পরিকল্পনা 

দীর্ঘ ১৪ বছর পর বদ্ধ জীবন থেকে মুক্ত হয়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। শত প্রতিকূলতা পেরিয়ে এবার তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে প্রত্যাশা তার স্ত্রীর।
সিএনএন
28 June, 2024, 02:20 pm
Last modified: 28 June, 2024, 02:22 pm
ছবি: রনি বিনট্যাগ/গেটি ইমেজেস

দীর্ঘ ১৪ বছর পর বদ্ধ জীবন থেকে মুক্ত হয়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। শত প্রতিকূলতা পেরিয়ে এবার তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে প্রত্যাশা তার স্ত্রীর।

স্ত্রী স্টেলা বলেন, "অ্যাসাঞ্জ ১৪ বছর পর প্রথমবারের মতো মুক্ত জীবনে ফিরে এসেছেন। এক্ষেত্রে তিনি প্রতিদিন সাগরে সাঁতার কাটার পরিকল্পনা করছেন। একইসাথে তিনি নিজের বিছানায় ঘুমাতে চান, ভালো খাবার খেতে চান। স্বাধীনতা উপভোগ করতে চান।"

এর আগে দীর্ঘ লড়াইয়ের পর মার্কিন আদালতে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের অভিযোগ স্বীকারের চুক্তিতে পৌঁছান অ্যাসাঞ্জ। পরে যুক্তরাষ্ট্রের অধীনে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের একটি আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এরপর চুক্তি অনুযায়ী অভিযোগ স্বীকারও করে নেন অ্যাসাঞ্জ। পরবর্তীতে ক্যানবেরা বিমানবন্দরে পৌঁছালে সেখানে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়।
এসময় বিমানবন্দরেই এক সংবাদ সম্মেলনে অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা বলেন, "মুক্ত হয়ে নিজেকে ফিরে পেতে এবং স্বাধীনতায় অভ্যস্ত হতে জুলিয়ানের কিছুটা সময় লাগবে।" এক্ষেত্রে তার স্বামীকে বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার সুযোগ দিতে তিনি জনসাধারণের কাছে অনুরোধ করেন। 

সংবাদ সম্মেলনে অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা; ছবি: লিসা ম্যারি উইলিয়ামস

২০২২ সালে লন্ডনের বেলমার্শ কারাগারে বিয়ে করেন জুলিয়ান-স্টেলা দম্পতি। একসঙ্গে তাদের দুই সন্তান রয়েছে। স্ত্রী জানান, "সন্তানেরা ওদের বাবা বাড়িতে আসছেন শুনে বেশ উচ্ছ্বাসিত হয়েছে।"

৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন জাতীয় প্রতিরক্ষা বিভাগের গোপন তথ্য সংগ্রহ ও প্রকাশের অভিযোগ আনা হয়েছিল। বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের যেসব গোপন তথ্য উইকিলিকস প্রকাশ করেছে, তা মানুষের জীবন বিপন্ন করার জন্য দায়ী।

এ অভিযোগে গত পাঁচ বছর ব্রিটিশ কারাগারে কাটিয়েছেন অ্যাসাঞ্জ। এই পুরোটা সময়জুড়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে গেছেন।

যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস আগেই জানিয়েছিল, চুক্তি মোতাবেক দোষ স্বীকারের পর অ্যাসাঞ্জকে আর মার্কিন কারাগারে সময় কাটাতে হবে না। কারণ এই অভিযোগে ইতোমধ্যেই তিনি লন্ডনের কারাগারে ৫ বছর বন্দি থেকেছেন। 

এই ৫ বছর কারাবন্দি থাকার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনায় নিয়ে, দোষ স্বীকারের পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

জুলিয়ান অ্যাসাঞ্জ / উইকিলিকস / অ্যাসাঞ্জ-এর প্রত্যাবাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন তিনি, এখন তার মুক্তিতে খুশি
  • প্রসঙ্গ জুলিয়ান অ্যাসাঞ্জ: প্রশ্নগুলো সহজ আর উত্তরও জানা
  • জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি, উইকিলিকসের ভূত-ভবিষ্যৎ ও বাংলাদেশ
  • অস্ট্রেলিয়া অ্যাসাঞ্জের দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু সময়ে তারও পরিবর্তন হয়েছে
  • মুক্ত হয়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]