Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
যুক্তরাষ্ট্রের ওকলাহোমার পাবলিক স্কুলের পাঠ্যক্রমে বাইবেল অন্তর্ভুক্ত করার নির্দেশ

আন্তর্জাতিক

বিবিসি
28 June, 2024, 12:20 pm
Last modified: 28 June, 2024, 12:23 pm

Related News

  • রিপাবলিকানদের তোপের মুখে ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের ‘ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল
  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • ‘সুনির্দিষ্ট লক্ষ্য নেই’: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা, জনসমক্ষে শুনানির দাবি
  • মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে আমাকে অভিশংসিত হতে হবে: রিপাবলিকানদের ট্রাম্প
  • জোহরান মামদানির নাগরিকত্ব বাতিলের রিপাবলিকানদের চেষ্টা কি সফল হবে?

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার পাবলিক স্কুলের পাঠ্যক্রমে বাইবেল অন্তর্ভুক্ত করার নির্দেশ

ওকলাহোমা রাজ্যের সমস্ত পাবলিক স্কুলের আনুমানিক ১১-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের পাঠ্যক্রমে বাইবেল অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
বিবিসি
28 June, 2024, 12:20 pm
Last modified: 28 June, 2024, 12:23 pm
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের শীর্ষ শিক্ষা কর্মকর্তা রাজ্যের পাবলিক স্কুলের পাঠ্যক্রমে বাইবেল অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন যা মার্কিন শিক্ষা ব্যবস্থায় ধর্ম নিয়ে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

রাজ্যের রিপাবলিকান সুপারিনটেনডেন্ট রায়ান ওয়াল্টার্স এর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, নিয়মটি বাধ্যতামূলক করে, তাৎক্ষণিকভাবে সেটি বাস্তবায়ন করতে হবে।

সমস্ত পাবলিক স্কুলের আনুমানিক ১১-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের পাঠ্যক্রমে বাইবেল অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে লুইসিয়ানা রাজ্যের গভর্নরের স্বাক্ষরিত একটি আইনে সেখানকার সেখানকার সমস্ত পাবলিক স্কুলে টেন কমান্ডমেন্টস এর (বাইবেলে নির্দেশিত দশটি ধর্মীয় অনুশাসন) প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছিল।

অতীতে একটি পাবলিক স্কুলে ইতিহাসের শিক্ষকতা করা রায়ান ওয়াল্টার্স মঙ্গলবার (২৫ জুন) এক বক্তব্যে বাইবেলকে আমেরিকার ইতিহাস ও সংস্কৃতি বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, বাইবেল সম্পর্কে ধারণা না থাকলে ওকলাহোমার শিক্ষার্থীরা জাতির ভিত্তি উপলব্ধি করতে পারবে না।

তবে বিভিন্ন নাগরিক অধিকার সংস্থাসহ অনেকেই তার দাবির সাথে একমত নন কারণ তারা মনে করেন, রাষ্ট্র এবং ধর্মকে এক করার বিপক্ষে।

আমেরিকান ইউনাইটেড ফর সেপারেশন অব চার্চ অ্যান্ড স্টেট-এর র‍্যাচেল লেজার অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এর কাছে পাবলিক স্কুলে খ্রিষ্টান জাতীয়তাবাদ প্রচারের জন্য ওয়াল্টার্সের সমালোচনা করেছেন। তিনি বলেন, ওয়াল্টার্স নিজের সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজস্ব ধর্মীয় বিশ্বাস শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন।

ওয়াল্টার্স বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্মনিরপেক্ষতাবাদীরা জনজীবন থেকে ধর্মীয় বিশ্বাসকে বাদ দিয়ে নাস্তিকতাকে একটি বাস্তব রাষ্ট্র ধর্মে পরিণত করেছে।

গত বছর ফক্স নিউজের একটি শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট জো বাইডেন এবং শিক্ষক ইউনিয়নের সমালোচনা করে লিখেছিলেন, তারা বাইবেল নিয়ে নতুন মূল্যবোধ প্রচার করে জাতি এবং লিঙ্গের ওপর ভিত্তি করে তরুণ শিক্ষার্থীদের সুস্পষ্ট যৌন বিষয়বস্তু শেখানোর কথা বলেছেন।

এক বিবৃতিতে ইন্টারফেইথ অ্যালায়েন্স এই ধরনের ধর্মীয় কট্টরতার বিরোধিতা করে বলেছে, সত্যিকারের ধর্মীয় স্বাধীনতা মানে কোনো একক গোষ্ঠী সব আমেরিকানদের ওপর নিজেদের বিশ্বাস চাপিয়ে দিতে পারে না।

আদালত, থানা এবং স্কুলের মতো পাবলিক বিল্ডিংগুলোতে টেন এমেন্ডমেন্টস এর প্রদর্শন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি লড়াই আগেও হয়েছে।

১৯৮০ সালে দেশটির সুপ্রিম কোর্ট স্টোন বনাম গ্রাহাম মামলায় প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে টেন এমেন্ডমেন্টস প্রদর্শনের বাধ্যতামূলক আইন বাতিল করেছিলেন।

Related Topics

টপ নিউজ

ওকলাহোমা / বাইবেল / পাবলিক স্কুল / রিপাবলিকান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • রিপাবলিকানদের তোপের মুখে ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের ‘ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল
  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • ‘সুনির্দিষ্ট লক্ষ্য নেই’: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা, জনসমক্ষে শুনানির দাবি
  • মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে আমাকে অভিশংসিত হতে হবে: রিপাবলিকানদের ট্রাম্প
  • জোহরান মামদানির নাগরিকত্ব বাতিলের রিপাবলিকানদের চেষ্টা কি সফল হবে?

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]