Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
মার্কিন ছাত্রের ৪০ বছর আগের সহপাঠী যেভাবে এখন জাপানের সম্রাট

আন্তর্জাতিক

বিবিসি
27 June, 2024, 12:15 pm
Last modified: 27 June, 2024, 12:19 pm

Related News

  • দুর্নীতির মামলায় সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
  • আয়া সোফিয়া: সাম্রাজ্যের পতনের পরও যেভাবে টিকে আছে ১৬০০ বছরের পুরোনো স্থাপনা, কী এর রহস্য
  • জেলে বসেই অক্সফোর্ডের চ্যান্সেলর হতে আবেদন করলেন ইমরান খান
  • গুলবদন বেগম: দুঃসাহসী মোগল রাজকন্যার মহাকাব্যিক সমুদ্রযাত্রা
  • চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট

মার্কিন ছাত্রের ৪০ বছর আগের সহপাঠী যেভাবে এখন জাপানের সম্রাট

১৯৮৩ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মার্টন কলেজে পড়তে যাওয়া মার্কিন ছাত্র কিথ জর্জের সহপাঠী এবং পাশের রুমে থাকা ব্যক্তি ছিলেন জাপানের যুবরাজ নারুহিতো, যিনি বর্তমানে জাপানের সম্রাট।
বিবিসি
27 June, 2024, 12:15 pm
Last modified: 27 June, 2024, 12:19 pm
সম্রাট নারুহিতো (বাম থেকে দ্বিতীয়) এবং কিথ জর্জ (ডানে)। ছবি: কিয়োডো

বিশ্ববিদ্যালয়য়ে আপনার সহপাঠী কারা হবে কিংবা আপনি বিশ্ববিদ্যালয়ের হলে যে রুমে থাকছেন তার পাশের রুমে কারা থাকবেন সেটি আপনি আগে থেকে কখনোই অনুমান করতে পারবেন না।

১৯৮৩ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মার্টন কলেজে পড়তে যাওয়া মার্কিন ছাত্র কিথ জর্জের গল্পটা ছিল মজার। তার সহপাঠী এবং পাশের রুমে থাকা ব্যক্তি ছিলেন জাপানের ক্রাউন প্রিন্স (যুবরাজ) নারুহিতো, যিনি বর্তমানে জাপানের সম্রাট।

কিথ যিনি বর্তমানে পশ্চিম ভার্জিনিয়ার একজন আইনজীবী বলেন, 'যদিও আমার জন্য এটি আশ্চর্যজনক ছিল, কিন্তু আমরা তখন তাৎক্ষণিক বন্ধু হয়ে গিয়েছিলাম।'

অ্যাপালাচিয়ান পর্বতমালা থেকে আসা কিথ ব্লুগ্রাস সঙ্গীতে অনুরাগী তরুণ জাপানি রাজপুত্রকে অক্সফোর্ডে থাকা অবস্থায় রাজপরিবারের চেয়ে ভিন্ন জীবনধারার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

কিথ বর্তমানে পশ্চিম ভার্জিনিয়ার একজন আইনজীবী। ছবি: সংগৃহীত

কিথ জানিয়েছেন, নারুহিতোর সাথে প্রথম পরিচয়ের সময় তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। 'সে আমাকে প্রথম দিন তাকে হিরো নামেই ডাকতে বলেছিল', কিথ বলেন।

পাশের রুমে জাপানের যুবরাজ থাকার বদৌলতে কিথের সাথে নারুহিতোর নিরাপত্তারক্ষীদেরও ভালো সম্পর্ক হয়েছিল। তিনি বলেন, 'আমি তাদের সাথে খুব ভালো বন্ধুত্ব করেছিলাম।' নারুহিতোর সাথে পাবে বা রেস্তোরাঁয় যাওয়ার সময় নিরাপত্তারক্ষীরাও তাদের সাথে যোগ দিতেন বলে জানিয়েছেন কিথ।

জাপানের সম্রাট এবং মার্কিন আইনজীবীর মধ্যে এখনো যোগাযোগ রয়েছে। নারুহিতো পশ্চিম ভার্জিনিয়ার মরগানটাউনে কিথ এবং তার পরিবারের সাথে দেখাও করেছিলেন।

যুবরাজকে আতিথেয়তা দেয়ার কৃতজ্ঞতাস্বরূপ নারুহিতো কিথের বাবা-মাকে ওয়াশিংটন ডিসিতে একটি রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন, যেখানে রোনাল্ড রিগান এবং জর্জ এইচ ডব্লিউ বুশের মত সাবেক মার্কিন প্রেসিডেন্টরাও উপস্থিত ছিলেন।

সম্রাট নারুহিতো। ছবি: রয়টার্স

একজন শিক্ষার্থী হিসেবে নারুহিতো যেসব স্বাধীনতা উপভোগ করতেন তা স্মরণ করেন কিথ। তিনি বলেন, 'আমাদের সর্বশ্রেষ্ঠ বিলাসিতাগুলোর মধ্যে একটি ছিল ব্যক্তিগত স্বাধীনতা ভোগ করা।'

কিথ যুবরাজের ইচ্ছায় পিজ্জা খাওয়ার মতো মুহূর্তগুলোও স্মরণ করেন৷ যুক্তরাজ্যে সম্রাট নারুহিতো অক্সফোর্ডের প্রাকৃতিক দৃশ্য, পাব এবং রেস্তোঁরাগুলো ভালোবাসতেন। এমনকি যুক্তরাজ্যে নারুহিতো বেনামে চলাফেরা করার স্বাধীনতা উপভোগ করেছিলেন। কিথ বলেন, যে তার রাজকীয় বন্ধু মানুষের মনোযোগ আকর্ষণ না করেই অনানুষ্ঠানিকভাবে বাইরে যাওয়ার সুযোগ পছন্দ করত।

জাপানের সম্রাট হিসেবে যুক্তরাজ্যে একটি রাষ্ট্রীয় সফরে আসা ৪০ বছর আগের যুবরাজ নারুহিতোকে বাকিংহাম প্রাসাদে লাল গালিচা সংবর্ধনা ও ভোজসভার মতো জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জানানো হলেও কিথ বিশ্বাস করেন, নারুহিতো এখনো তার ছাত্রজীবনের বন্ধুত্বের স্মৃতি লালন করেন।

কিথ জোর দিয়ে বলেন, 'আমি জানতাম সে কে। আমি তাকে সম্মান করতাম। কিন্তু আমাদের বন্ধুত্ব ছিল অকৃত্রিম।' 

বর্তমানে কিথ এবং নারুহিতো দুজনের বয়সই ষাটের বেশি। কিথ আশা করেন, তাদের মেয়েদের মধ্যেও পরিচয় ঘটবে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে ভালো বন্ধুত্ব হবে।


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

সহপাঠি / যুবরাজ / সম্রাট / অক্সফোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • দুর্নীতির মামলায় সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
  • আয়া সোফিয়া: সাম্রাজ্যের পতনের পরও যেভাবে টিকে আছে ১৬০০ বছরের পুরোনো স্থাপনা, কী এর রহস্য
  • জেলে বসেই অক্সফোর্ডের চ্যান্সেলর হতে আবেদন করলেন ইমরান খান
  • গুলবদন বেগম: দুঃসাহসী মোগল রাজকন্যার মহাকাব্যিক সমুদ্রযাত্রা
  • চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]