Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
জেলে বসেই বিশ্বের ২৪তম শীর্ষ ধনী বাইন্যান্স প্রতিষ্ঠাতা চ্যাংপেং ঝাও; এবং সবচেয়ে ধনী কয়েদি

আন্তর্জাতিক

ফোর্বস
19 June, 2024, 04:10 pm
Last modified: 19 June, 2024, 04:10 pm

Related News

  • বিএসবি গ্লোবালের মালিক খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ
  • উপদেষ্টাদের সম্পদের হিসাব: কার কতটা বেড়েছে বা কমেছে
  • ভুলে গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলারের বিটকয়েন পাঠিয়ে দিল দ.কোরিয়ার ক্রিপ্টো প্রতিষ্ঠান
  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার

জেলে বসেই বিশ্বের ২৪তম শীর্ষ ধনী বাইন্যান্স প্রতিষ্ঠাতা চ্যাংপেং ঝাও; এবং সবচেয়ে ধনী কয়েদি

ফোর্বস
19 June, 2024, 04:10 pm
Last modified: 19 June, 2024, 04:10 pm

চ্যাংপেং ঝাও। ছবি: রয়টার্স

বলা যায়, কারাদণ্ড একপ্রকার আশীর্বাদই হয়ে এসেছে ক্রিপ্টো এক্সচেঞ্জ কোম্পানি বাইন্যান্সের প্রতিষ্ঠাতা চ্যাংপেং ঝাওয়ের জন্যে। ইতিমধ্যেই তিনি পরিণত হয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী কয়েদি এবং ক্রিপ্টোজগতের সবচেয়ে ধনী ব্যক্তিতে। এরপর এবার কারাবন্দি থাকা অবস্থায়ই তার সম্পদ বেড়েছে হু হু করে। 

ফোর্বস-এর হিসাবে, চ্যাংপেং ঝাওয়ের সম্পদমূল্য এখন ৬১ বিলিয়ন ডলার। এর সুবাদে তিনি পরিণত হয়েছেন বিশ্বের ২৪তম ধনী ব্যক্তিতে। জুলিয়া কচ ও তার পরিবারের পরই বাইন্যান্স প্রতিষ্ঠাতার অবস্থান এখন। 

ক্রিপ্টো জগতে ঝাওয়ের পর দ্বিতীয় শীর্ষ ধনী কয়েনবেজ-এর প্রতিষ্ঠাতা ব্রায়ান আর্মস্ট্রং। দুজনের মধ্যে সম্পদের ব্যবধানটা বিপুল। আর্মস্ট্রংয়ের সম্পদমূল্য এখন ১১ বিলিয়ন ডলার।

চ্যাংপেং ঝাওয়ের এই সম্পদবৃদ্ধি মূলত দুটো কারণে। এক, তার ইকুইটি স্টেকের ৯০ শতাংশই বাইন্যান্সে। সেখানে তার ৩৩ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। যদিও গত বছরের নভেম্বরে তিনি বাইন্যান্সের সিইওর পদ ছেড়ে দিয়েছেন। 

অর্থপাচারবিরোধী মামলায় তিনি দোষ স্বীকার করে নেন। এরপর যুক্তরাষ্ট্র সরকারকে ঝাওয়ের ৪.৩ বিলিয়ন ডলার জরিমানা তার কোম্পানিই পরিশোধ করে দেয়। 

এসব ঘটনায় অবশ্য চ্যাংপেং ঝাওয়ের ব্যক্তিগত সম্পদের ওপর তেমন প্রভাব পড়েনি। কারণ তাকে ৫০ মিলিয়ন ডলার জরিমান দিতে হয়েছে। 

ঝাও দোষী সাব্যস্ত হওয়ার পর বিশ্বজুড়ে বাণিজ্যের আকারের দিক থেকে ক্রিপ্টো এক্সচেঞ্জে আধিপত্য বিস্তার করেছে বাইন্যান্স। দ্য ব্লক-এর তথ্যানুসারে, ঝাও বাইন্যান্স ছাড়ার পরের ছয় মাসে মোট স্পট মার্কেটে কোম্পানিটির হিস্যা দাঁড়িয়েছে ৪২ শতাংশ। আর তিনি পদ ছাড়ার আগের দুই মাসে এ বাজারে বাইন্যান্সের হিস্যা ছিল গড়ে ৩৮ শতাংশ।

এছাড়া বিএনবি টোকেনের দরও বেড়েছে। চ্যাংপেং ঝাওয়ের কাছে ১৪৭.৫ মিলিয়ন বিএনবি টোকেন রয়েছে। সম্প্রতি বিএনবির দাম সর্বকালের সর্বোচ্চ ৭১৪ ডলারে পৌঁছে যায়। ফলে এর মার্কেট ক্যাপিটালাইজেশন পৌঁছে যায় ১১০ বিলিয়ন ডলারে।

বিএনবি বা বাইন্যান্স কয়েন ২০১৭ সালে চালু করা হয়। অর্থ উত্তোলনের এই টুল চ্যাংপেং ঝাও চালু করেছিলেন তার নতুন এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করার জন্য। ক্রিপ্টো প্রজেক্ট চালানো ব্যক্তিরা বিএনবির মতো টোকেন তৈরি করেন। এগুলো স্টকের মতোই ক্রিপ্টো এক্সচেঞ্জে লেনদেন হয়। 

৪৭ বছর বয়সি চ্যাংপেং ঝাও দুইভাবে তার বিএনবি টোকেন সংগ্রহ করেছেন। ২০১৭ সালে বাইন্যান্স চালু করার পর তিনি ও প্রতিষ্ঠাকালীন দল মোট ২০০ মিলিয়ন বিএনবি সাপ্লাই থেকে ৮০ মিলিয়ন টোকেন পান। ফোর্বসের বিশ্লেষণ অনুযায়ী, প্রথম পাওয়া ৮০ মিলিয়ন টোকেনের মধ্যে কোম্পানিটির কাছে আছে ৪৬.২ মিলিয়ন। বাইন্যান্সের ৯০ শতাংশ মালিকানা ঝাওয়ের কাছে থাকা এর মধ্যে ৪১.৫ মিলিয়ন বিএনবি টোকেন পাবেন তিনি।

Related Topics

টপ নিউজ

চ্যাংপেং ঝাও / বাইন্যান্স / সম্পদ / ক্রিপ্টো / ক্রিপ্টো এক্সচেঞ্জ / ধনী কয়েদি / সবচেয়ে ধনী কয়েদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • বিএসবি গ্লোবালের মালিক খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ
  • উপদেষ্টাদের সম্পদের হিসাব: কার কতটা বেড়েছে বা কমেছে
  • ভুলে গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলারের বিটকয়েন পাঠিয়ে দিল দ.কোরিয়ার ক্রিপ্টো প্রতিষ্ঠান
  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]