Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় পুতিন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 June, 2024, 10:50 am
Last modified: 19 June, 2024, 11:08 am

Related News

  • বিদেশের মাটিতে সর্বোচ্চ মোতায়েন, এবার রাশিয়ায় ৩০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা উ. কোরিয়ার
  • উপসাগরীয় অঞ্চলের সিআইএ ঘাঁটিগুলোতে ইরানের হামলায় কি রাশিয়া সাহায্য করছে?
  • চীন ও রাশিয়া ইরানকে অস্ত্র না বেচার প্রতিশ্রুতি দিয়েছে; এর অন্যথা হলে ফল ভালো হবে না: ট্রাম্প
  • যুদ্ধে নিহত সেনাদের বিধবাদের জন্য রাষ্ট্রীয় খরচে আইভিএফ সুবিধা দেওয়ার ঘোষণা রাশিয়ার
  • রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় পুতিন

ক্রেমলিন এ সফরকে একটি "বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর" হিসেবে উল্লেখ করেছে। রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, সফরে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুসহ একটি অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হবে।
টিবিএস ডেস্ক
19 June, 2024, 10:50 am
Last modified: 19 June, 2024, 11:08 am
ছবি: কেসিএনএ

দুই দিনের সফরে উত্তর কোরিয়া পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে তিনি পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। খবর বিবিসির।

গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলে সফর করেন কিম জং উন। এ সময় তিনি পুতিনকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে উত্তর কোরিয়া সফরে গেলেন পুতিন।

গত ২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটিই পুতিনের প্রথম সফর। এর আগে ২০০০ সালের জুলাইয়ে সর্বশেষ উত্তর কোরিয়া গিয়েছিলেন তিনি। তখন দেশটির সর্বোচ্চ নেতা ছিলেন কিম জং উনের বাবা কিম জং ইল।

সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে।

উত্তর কোরিয়ার মহাকাশ প্রযুক্তিসহ খাদ্য, জ্বালানি ও বৈদেশিক মুদ্রা খাতে সহযোগিতা প্রয়োজন। অন্যদিকে রাশিয়ার প্রয়োজন অস্ত্র। কারণ ইউক্রেনে হামলার শুরুর পর এখন রাশিয়ায় অস্ত্রের সংকট দেখা দিয়েছে।

ক্রেমলিন এ সফরকে একটি "বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর" হিসেবে উল্লেখ করেছে। রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, সফরে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুসহ একটি অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হবে।

পুতিনের উত্তর কোরিয়া সফরকে ইতিবাচকভাবে নিচ্ছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। পুতিনের এ সফর নিয়ে গত শুক্রবার মার্কিন উপ-রাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেলের সঙ্গে ফোনে কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী কিম হং-কিউন। দক্ষিণ কোরিয়ার শঙ্কা, পুতিনের সফরের ফলে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে, যা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন।

পুতিনের সঙ্গে সফরে দেশটির বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি প্রতিনিধি দল রয়েছে। দলটিতে রয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পুতিনের জ্বালানিবিষয়ক প্রধান উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।

উত্তর কোরিয়া সফর শেষে সেখান থেকে ভিয়েতনাম সফরে যাবেন পুতিন। সেখানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

অনুবাদ: রেদওয়ানুল হক 

Related Topics

টপ নিউজ

পুতিন / উত্তর কোরিয়া / সফর / রাশিয়া / অস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • বিদেশের মাটিতে সর্বোচ্চ মোতায়েন, এবার রাশিয়ায় ৩০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা উ. কোরিয়ার
  • উপসাগরীয় অঞ্চলের সিআইএ ঘাঁটিগুলোতে ইরানের হামলায় কি রাশিয়া সাহায্য করছে?
  • চীন ও রাশিয়া ইরানকে অস্ত্র না বেচার প্রতিশ্রুতি দিয়েছে; এর অন্যথা হলে ফল ভালো হবে না: ট্রাম্প
  • যুদ্ধে নিহত সেনাদের বিধবাদের জন্য রাষ্ট্রীয় খরচে আইভিএফ সুবিধা দেওয়ার ঘোষণা রাশিয়ার
  • রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]