Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
পুতিন কখনই বাইডেনের স্তরে নিজেকে নামাবেন না: ক্রেমলিন

আন্তর্জাতিক

আরটি
07 June, 2024, 01:40 pm
Last modified: 07 June, 2024, 02:31 pm

Related News

  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • চীন-রাশিয়া সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’: পুতিন; সম্পর্ক ‘নতুন গতিতে এগোচ্ছে’: শি
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • বিশ্বজুড়ে মানবাধিকার ধ্বংসের মূলে তিন ‘ক্ষুধার্ত শিকারি’—ট্রাম্প, পুতিন ও নেতানিয়াহু: অ্যামনেস্টি

পুতিন কখনই বাইডেনের স্তরে নিজেকে নামাবেন না: ক্রেমলিন

এদিকে পুতিন সম্পর্কেও আরও বেশ কয়েকবার নেতিবাচক কথা বলেছেন বাইডেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি রুশ প্রেসিডেন্টকে ‘ক্রেজি সান অফ আ বিচ’ বলেছেন। তারও মাসখানেক পর ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বাইডেন পুতিনকে ‘কসাই’ বলে আখ্যায়িত করেছেন।
আরটি
07 June, 2024, 01:40 pm
Last modified: 07 June, 2024, 02:31 pm
ছবি: এপি/স্পুটনিক

পুতিন কখনই নিজেকে বাইডেনের স্তরে নামাবেন না; এমনটাই বলেছেন ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। মূলত মার্কিন প্রেসিডেন্টের আক্রমণাত্মক বক্তব্যের প্রতিক্রিয়ার তিনি এই কথা বলেন।

এদিকে গতকাল (বৃহস্পতিবার) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন পুতিনকে একজন 'স্বৈরশাসক' হিসেবে আখ্যায়িত করেন। একইসাথে ভুলবশত রুশ প্রেসিডেন্ট চার দশক ধরে ক্ষমতায় আছেন বলেন তিনি মন্তব্য করেন।

বাইডেন বলেন, "আমি পুতিনকে নিয়ে সবসময়ই বেশ উদ্বিগ্ন ছিলাম। কেননা তিনি ভদ্রলোক নন।"

এর প্রতিক্রিয়ায় পেসকভ বলেন, "পুতিন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য শুধু বাইডেনের নিজের সুনামই ক্ষুণ্ন করবে। পুতিন এই ধরনের অপমানের জবাব দেন না। তাই তিনি একইভাবে প্রতিক্রিয়া জানাবেন না।"

শুধু পুতিনই নয়, বরং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়েও বিরূপ মন্তব্য করেছিলেন বাইডেন। গত বছর মার্কিন প্রেসিডেন্ট বলেন, "চীন 'খারাপ ব্যক্তিদের' দ্বারা পরিচালিত হয়।"

এদিকে পুতিন সম্পর্কেও আরও বেশ কয়েকবার নেতিবাচক কথা বলেছেন বাইডেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি রুশ প্রেসিডেন্টকে 'ক্রেজি সান অফ আ বিচ' বলেছেন। তারও মাসখানেক পর ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বাইডেন পুতিনকে 'কসাই' বলে আখ্যায়িত করেছেন।

এদিকে এমন অপমানজনক বক্তব্যের জবাব বেশ চতুরতার সাথে দিয়েছিলেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, "আপনি আমাকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পছন্দের কথা জিজ্ঞাসা করলে আমি বলবো, আমরা যে কোনও ব্যক্তির সাথে কাজ করবো। তবে আমাদের জন্য, রাশিয়ার জন্য, বাইডেন হলে তা সুবিধাজনক।"

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

বাইডেন / পুতিন / রুশ প্রেসিডেন্ট পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • চীন-রাশিয়া সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’: পুতিন; সম্পর্ক ‘নতুন গতিতে এগোচ্ছে’: শি
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • বিশ্বজুড়ে মানবাধিকার ধ্বংসের মূলে তিন ‘ক্ষুধার্ত শিকারি’—ট্রাম্প, পুতিন ও নেতানিয়াহু: অ্যামনেস্টি

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]