Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বিপুল ভোটে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লডিয়া শিনবম

আন্তর্জাতিক

রয়টার্স
03 June, 2024, 01:10 pm
Last modified: 03 June, 2024, 01:38 pm

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • ইরান যুদ্ধ চলাকালে 'গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর' করেছিলেন নেতানিয়াহু
  • দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে

বিপুল ভোটে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লডিয়া শিনবম

তিনি ৫৮.৩ শতাংশ থেকে ৬০.৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন যা শতাংশের হিসেবে মেক্সিকোর গণতান্ত্রিক ইতিহাসের সর্বোচ্চ ভোট সংখ্যা।
রয়টার্স
03 June, 2024, 01:10 pm
Last modified: 03 June, 2024, 01:38 pm
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। ছবি: রয়টার্স

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শিনবম।

মেক্সিকো সিটির সাবেক মেয়র এবং জলবায়ু বিজ্ঞানী শিনবম তার পরামর্শদাতা এবং বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোরের কাছ থেকে দায়িত্ব নিবেন। দেশটির দরিদ্র শ্রেণির মানুষের মধ্যে লোপেজ ওব্রাদোরের জনপ্রিয়তা ক্লডিয়া শিনবমের জয়ে অবদান রেখেছে বলে ধারণা করা হয়।

মেক্সিকোর নির্বাচনী কর্তৃপক্ষের দ্রুত নমুনা গণনা অনুসারে, তিনি ৫৮.৩ শতাংশ থেকে ৬০.৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন যা শতাংশের হিসেবে মেক্সিকোর গণতান্ত্রিক ইতিহাসের সর্বোচ্চ ভোট সংখ্যা।

মেক্সিকোর ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রার্থী শিনবম তার প্রধান প্রতিদ্বন্দ্বী, সিনেটর ও ব্যবসায়ী শোচিত গালভেজকে বড় ব্যবধানে হারিয়েছেন। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, শোচিত গালভেজ ২৬.৬ শতাংশ থেকে ২৮.৬ শতাংশ ভোট পেয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো বা কানাডায় সাধারণ নির্বাচনে জয়ী প্রথম নারী প্রেসিডেন্ট হলেন শিনবম। তার বিজয় মেক্সিকোর জন্য একটি বড় পদক্ষেপ কারণ দেশটি পুরুষতান্ত্রিক সংস্কৃতির জন্য পরিচিত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রোমান ক্যাথলিক জনসংখ্যার দেশটিতে বছরের পর বছর নারীদের ওপর ঐতিহ্যগত মূল্যবোধ এবং ভূমিকা চাপিয়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক ফলাফলের পর তিনি সমর্থকদের আশ্বস্ত করে জানিয়েছেন, তার সরকার আর্থিক অগ্রগতিকে অগ্রাধিকার দেবে এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনকে সম্মান করবে। তিনি নিরাপত্তা সমস্যা মোকাবেলা করার প্রতিশ্রুতি দিলেও সুনির্দিষ্ট করে কিছু বলেননি।

মেক্সিকোর আধুনিক ইতিহাসের সবচেয়ে সহিংস এ নির্বাচনের আগে ৩৮ জন প্রার্থীকে হত্যা করা হয়েছে যা নির্বাচন চলাকালীন নিরাপত্তা নিয়ে একটি বড় সংকট তৈরি করেছিল। এমনকি ভোট চলাকালীন পুয়েব্লা রাজ্যের ভোটকেন্দ্রে দুইজন নিহত হয়েছেন।

বিশ্লেষকরা বলেছেন, লোপেজ ওব্রাদোরের মেয়াদে গড়ে ওঠা অপরাধ গোষ্ঠীগুলির সংখ্যা আগের থেকে বেড়েছে। লোপেজ ওব্রাদোর ক্ষমতায় থাকার সময় ১ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যা আধুনিক মেক্সিকোর ইতিহাসে কোন প্রেসিডেন্টের ক্ষমতাকালে সর্বোচ্চ মানুষ নিহত হওয়ার রেকর্ড। তাই দেশের সার্বিক নিরাপত্তাকে ঠিক করা শিনবমের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

অভিবাসী জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং মাদক পাচারের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ক্ষেত্রেও নতুন প্রেসিডেন্টকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে আলোচনা আরো কঠিন হয়ে উঠতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। ট্রাম্প মেক্সিকোতে তৈরি চীনা গাড়ির ওপর শতভাগ শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিশেষ বাহিনীর সাথে সমন্বয় করে মেক্সিকোর কার্টেলের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন।

অভ্যন্তরীণভাবে বিদ্যুৎ ও পানির ঘাটতি মোকাবেলা এবং নির্মাতাদের আকৃষ্ট করাই শিনবমের প্রধান অগ্রাধিকার হতে পারে। তাকে অবশ্যই রাষ্ট্রীয় বৃহৎ পেট্রোলিয়াম কোম্পানি পেমেক্সের উৎপাদন ও ঋণের হ্রাস মোকাবেলা করতে হবে।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

ক্লডিয়া শিনবম / প্রেসিডেন্ট / ভোট / মেক্সিকো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • ইরান যুদ্ধ চলাকালে 'গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর' করেছিলেন নেতানিয়াহু
  • দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]