Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরান সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন

আন্তর্জাতিক

ইন্টেল আই নিউজ
27 May, 2024, 03:15 pm
Last modified: 27 May, 2024, 03:34 pm

Related News

  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • হামলার পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরও বেড়েছে: আইএইএ
  • ইরানি ড্রোন ভূপাতিত করার পর গরুক, কেশম দ্বীপে মার্কিন হামলা; জবাবে আঞ্চলিক ‘শত্রু ঘাঁটিতে’ হামলার দাবি আইআরজিসির

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরান সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন

গত দুই দশকের মধ্যে এই প্রথম সৌদি রাজপরিবারের কোনো সদস্যের তেহরান সফর হতে যাচ্ছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নতির ইঙ্গিত দেয়।
ইন্টেল আই নিউজ
27 May, 2024, 03:15 pm
Last modified: 27 May, 2024, 03:34 pm
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরান সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান। গত ২৪ মে ইরানের রাষ্ট্রপতি কার্যালয়ের সরকারি ওয়েবসাইট এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। 

গত দুই দশকের মধ্যে এই প্রথম সৌদি রাজপরিবারের কোনো সদস্যের তেহরান সফর হতে যাচ্ছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নতির ইঙ্গিত দেয়। গত বছর চীনের মধ্যস্থতায় একটি চুক্তি এবং দুই দেশের দূতাবাস পুনরায় চালু হওয়ার পর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ মোখবারের আমন্ত্রণে ইরান সফরে রাজি হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফোনালাপে সৌদি যুবরাজ, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান ও তাদের সফর সঙ্গীদের মৃত্যুতে শোক প্রকাশ করেন। 

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোখবার, ইরান ও সৌদি আরবের সম্পর্ক জোরদার এবং তাদের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন, বিশেষত ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুর মতো সংঘাতের সময়।

সাবেক রাষ্ট্রপতি রাইসি ২০২৩ সালের নভেম্বরে প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রয়াত রাষ্ট্রপতির অধীনে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর থেকে ইরান ও সৌদি আরবে সরাসরি ফ্লাইট শুরু এবং বাণিজ্যিক সম্পর্কেরও উন্নতি হয়েছে।

ইরানের বেসরকারি খাতগুলো সৌদির বাজারে প্রবেশের জন্য ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে।  হজের জন্য সৌদি আরবে যাওয়ার অনুমতি দেওয়ার পর থেকে ইরানি হজ্বযাত্রীদের সংখ্যাও  বৃদ্ধি পেয়েছে।

৩০ এপ্রিল তারিখে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক বিষয়ক উপসচিব মোহসেন কারিমি ব্যাংকে সম্পদ প্রবেশের বিষয়ে ইতিবাচক খবর প্রকাশ করেন। 
তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে তাদের ভালো আলোচনা হয়েছে। ব্লক করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে হজ খরচের জন্য সৌদি ব্যাংকে সফলভাবে অর্থ স্থানান্তর করতে পেরেছেন তারা। 

কারিমি বলেন, 'আমাদের লক্ষ্য সৌদি ব্যাংকগুলোর সাথে লেনদেন করার জন্য একটি স্থিতিশীল ব্যাংক চ্যানেল তৈরি করা।' 

তবে আরাশ/ডোরা তেল ও গ্যাসক্ষেত্রের মতো বিষয় নিয়ে তেহরান ও রিয়াদের মধ্যে এখনো মতবিরোধ রয়েছে। সৌদি আরব ও কুয়েত বলছে, জ্বালানীক্ষেত্রগুলো তাদের অর্থনৈতিক অঞ্চলের অধীনে রয়েছে। তবে ইরানের দাবি, এগুলো তাদের সামুদ্রিক অঞ্চলের অধীনে। 

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতসহ আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই গুরুত্বপূর্ণ সফর এবং ইরান ও সৌদি আরবের মধ্যে সম্ভাব্য আলোচনা অনুষ্ঠিত হতে হচ্ছে। এর আগে, তেল আবিব 'আব্রাহাম চুক্তির' অংশ হিসেবে সৌদি আরবের সাথে একটি চুক্তি নিয়ে কাজ করছিল, কিন্তু ৭ অক্টোবর হামাস, ইসরায়েলে আক্রমণ করলে এটি বন্ধ হয়ে যায়।

সৌদি আরব সম্প্রতি বলেছে, ফিলিস্তিনিদের জন্য একটি ভালো সমাধান না হওয়া পর্যন্ত তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের কোনো চুক্তি করবে না।

উল্লেখ্য, ২০১৬ সালে তেহরান ও মাশহাদে সৌদি দূতাবাসে ইরানি চরমপন্থীদের হামলার পর দেশটির সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। সৌদি আরবে একজন শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর এসব হামলা চালানো হয়। 


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 

Related Topics

টপ নিউজ

ইরান / সৌদি যুবরাজ / প্রিন্স মোহাম্মদ বিন সালমান / সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • হামলার পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরও বেড়েছে: আইএইএ
  • ইরানি ড্রোন ভূপাতিত করার পর গরুক, কেশম দ্বীপে মার্কিন হামলা; জবাবে আঞ্চলিক ‘শত্রু ঘাঁটিতে’ হামলার দাবি আইআরজিসির

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]