Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
তীব্র ঝাঁকুনির কবলে পড়া সিঙ্গাপুরগামী বোয়িং ৭৭৭ বিমানের যাত্রীরা ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিল

আন্তর্জাতিক

বিবিসি
22 May, 2024, 11:40 am
Last modified: 22 May, 2024, 11:47 am

Related News

  • বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • সিলেট থেকে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ফ্লাই দুবাই: সংসদে পর্যটন মন্ত্রী
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

তীব্র ঝাঁকুনির কবলে পড়া সিঙ্গাপুরগামী বোয়িং ৭৭৭ বিমানের যাত্রীরা ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিল

সিঙ্গাপুরগামী বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানের এসকিউ ৩২১ ফ্লাইটটি তীব্র ঝাঁকুনির কবলে পড়ায় একজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।
বিবিসি
22 May, 2024, 11:40 am
Last modified: 22 May, 2024, 11:47 am
সিঙ্গাপুরগামী বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানের এসকিউ ৩২১ ফ্লাইটটি তীব্র ঝাঁকুনির কবলে পড়ে। ছবি: রয়টার্স

লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তীব্র ঝাঁকুনিতে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। 

সিঙ্গাপুরগামী বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানের এসকিউ ৩২১ ফ্লাইটটি তীব্র ঝাঁকুনির কবলে পড়ায় স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে থাইল্যান্ডে রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

সিংগাপুর এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাইটটি উড্ডয়নের প্রায় ১০ ঘণ্টা পরে ৩৭ হাজার ফুট ওপরে মায়ানমারের ইরাবদি নদীর অববাহিকা অতিক্রম করার সময় হঠাৎ 'তীব্র ঝাঁকুনি' অনুভব করে।

বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানটিতে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু সদস্য ছিল।

ফ্লাইটে থাকা যাত্রীরা তীব্র ঝাঁকুনির জন্য ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। ৭৩ বছর বয়সী ব্রিটিশ নাগরিক জিওফ কিচেন সম্ভাব্য হার্ট অ্যাটাকে মারা যান। খাবারের পরিষেবা চলাকালীন হঠাৎ ঝাঁকুনিতে আরো ৩০ জনের বেশি আহত হয়েছেন।

ফ্লাইটে থাকা ব্রিটিশ নাগরিক অ্যান্ড্রু ডেভিস বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করার সময় তার চারপাশের 'ভয়াবহ চিৎকার ও শব্দের বর্ণনা' দিয়েছেন।

তিনি বলেছেন, "আমার সব থেকে বেশি মনে আছে, জিনিসপত্র কীভাবে চারপাশে ভেসে বেড়াচ্ছিল। এটি ছিল ভয়াবহ ঝাঁকুনি।"

ঝাঁকুনিতে কেবিনের ভিতরের জিনিসপত্র ছড়িয়ে পড়ে। ছবি: রয়টার্স

ফ্লাইটে থাকা ২৮ বছর বয়সী শিক্ষার্থী জাফরান আজমির বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিমানটি হঠাৎ "কাত হয়ে যেতে থাকে এবং ঝাঁকুনি শুরু হয়।"

তিনি বলেন, "হঠাৎ করে খুব নাটকীয়ভাবে মোড় নেয় বিমানটি। সিটবেল্ট না পরা প্রত্যেকে সেসময় সিলিংয়ের সঙ্গে জোরে ধাক্কা খায়।"

আজমির আরো বলেন, "কারো কারো মাথা প্রচণ্ড জোরে ব্যাগেজ কেবিনের সঙ্গে ধাক্কা খেয়ে সেগুলো ছিড়ে মাথা ভেতরে ঢুকে যায়।"

অ্যালিসন বার্কার নামে এক ব্যক্তিকে ফ্লাইটে থাকা তার ছেলে জশ একটি বার্তা পাঠিয়েছিল যাতে লেখা ছিল, "আমি তোমাকে ভয় দেখাতে চাই না। কিন্তু আমি একটি ভয়ানক ফ্লাইটে আছি। বিমানটি জরুরি অবতরণ করছে।"

জশ জানিয়েছেন, তিনি সামান্য আঘাত পেলেও মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে আসার অভিজ্ঞতা তার ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

জেরি নামে ৬৮ বছর বয়সী এক ব্যক্তি তার ছেলের বিয়েতে অস্ট্রেলিয়া যাচ্ছিলেন। তিনি বলেন, বিমানটি হঠাৎ নেমে যাওয়ার আগে কোনো সতর্কতা দেয়া হয়নি।

তিনি আরো বলেন, "আমি ও আমার স্ত্রীর মাথা ব্যাগেজ কেবিনের সঙ্গে ধাক্কা খাই। কিছু মানুষ ডিগবাজি খাচ্ছিল ঝাঁকুনির জন্য।"

ঘাড়ে আঘাত পাওয়া একজন জানিয়েছেন, তিনি এবং তার পরিবার 'যথেষ্ট ভাগ্যবান' কারণ তাদের কেউ মারা যায়নি।

ছবি: রয়টার্স

গতকাল একটি বিবৃতিতে নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছিল সিঙ্গাপুর এয়ারলাইন্স। যাত্রীদের চিকিৎসা সহায়তার জন্য থাই কর্তৃপক্ষের পাশাপাশি সহায়তা করেছে এয়ারলাইন্সটি।

আজ বুধবার (২২ মে) এক ভিডিও বার্তায় এয়ারলাইন্সটির প্রধান গোহ চুন ফং তীব্র ঝাঁকুনিতে 'ফ্লাইটে থাকা যাত্রীদের বিভীষিকাময় অভিজ্ঞতা' হওয়ায় তাদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন।

গোহ চুন ফং যাত্রী ও ক্রুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের সাথে মিলে ঘটনার সঠিক তদন্ত করার আশ্বাস দিয়েছেন।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং নিহতের পরিবার এবং প্রিয়জনদের প্রতি 'গভীর সমবেদনা' জানিয়েছেন। তিনি বলেছেন, সিঙ্গাপুর থাই কর্তৃপক্ষের সাথে এ ঘটনায় ঘনিষ্ঠভাবে কাজ করছে।

তিনি জানিয়েছেন, সিঙ্গাপুরের ট্রান্সপোর্ট সেফটি ইনভেস্টিগেশন ব্যুরো ঘটনার সম্পূর্ণ তদন্ত করবে।

বিমানে ঝাঁকুনিতে আহত হওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল। লাখের মধ্যে অল্প কিছু ফ্লাইটে এমন ইতিহাস দেখা যায়।

এভিয়েশন বিশেষজ্ঞ জন স্ট্রিকল্যান্ড বিবিসিকে বলেন, "তবে কখনো কখনো তীব্র ঝাঁকুনি হতে পারে। এতে যাত্রীরা গুরুতর আহত হতে পারে বা প্রাণহানিও ঘটতে পারে।"

গবেষণায় জানা যায়, জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে আকাশপথে বিমানের ফ্লাইট চলাচলে তীব্র ঝাঁকুনির শঙ্কা আরও বাড়বে।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার কবলে পড়ার ইতিহাস বিরল। এটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ এয়ারলাইন্সগুলোর একটি ধরা হয়।

সর্বশেষ মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছিল ২০০০ সালে যখন একটি বোয়িং ৭৪৭ বিমান তাইওয়ানের বিমানবন্দরে ভুল রানওয়ে থেকে উড্ডয়নের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে থাকা ১৭৯ জন যাত্রী মধ্যে প্রায় ৮৩ জন নিহত হয়েছিল।

Related Topics

টপ নিউজ

ঝাঁকুনি / বোয়িং / সিঙ্গাপুর এয়ারলাইন্স / বিমান / ফ্লাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • সিলেট থেকে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ফ্লাই দুবাই: সংসদে পর্যটন মন্ত্রী
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]