Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 May, 2024, 05:25 pm
Last modified: 21 May, 2024, 02:26 pm

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে

গতকাল রবিবার দিল্লির নজফগড় জেলায় ৪৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটিই দেশটির সর্বোচ্চ তাপমাত্রা।
টিবিএস ডেস্ক
20 May, 2024, 05:25 pm
Last modified: 21 May, 2024, 02:26 pm
ফাইল ছবি: রয়টার্স

ভারতের দিল্লিতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহে এই অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খবর বিবিসির

গতকাল রবিবার দিল্লির নজফগড় জেলায় ৪৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটিই দেশটির সর্বোচ্চ তাপমাত্রা।

চলতি সপ্তাহেও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৪ জুন নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

সাধারণত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে গ্রীষ্মকাল থাকে, এ সময় আবহাওয়া তপ্ত ও আর্দ্র থাকে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, এই বছর দীর্ঘতর এবং আরও তীব্র তাপপ্রবাহের কবলে পরতে পারে দেশটি।

শনিবার ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের (এনসিআর) ১০টি অঞ্চলের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর মধ্যে রাজধানী দিল্লি ছাড়াও, প্রতিবেশী উত্তরপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের বিভিন্ন জেলা রয়েছে।

আইএমডি'র পূর্বাভাসে বলা হয়েছে, সোম ও মঙ্গলবার দিল্লি এবং উত্তরের অন্যান্য শহরগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিম ও মধ্য ভারতের কিছু অংশেও নতুন করে তাপপ্রবাহ শুরুর পূর্বাভাস দিয়েছে আইএমডি।

তাপপ্রবাহে বিপর্যস্ত ভারতের অনেক রাজ্যে চলতি সপ্তাহেও ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার মহারাষ্ট্র, উত্তর প্রদেশ এবং বিহারে লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আগামী ২৫ মে দিল্লিতে ভোটগ্রহণ হবে।

গত ১৯ এপ্রিল থেকে আগামী ১ জুন পর্যন্ত মোট সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

প্রচণ্ড গরমে বাইরে বের হতে অস্বস্তি প্রকাশ করেছেন অনেক ভোটার।

তারা জানিয়েছেন, এই গরমে লাইনে দাঁড়িয়ে তাকা খুব কঠিন, বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য।

তাই ভারতের নির্বাচন কর্তৃপক্ষ ভোটগ্রহণের সময় বাড়িয়েছে এবং ভোট দিতে যাওয়ার সময় জনগণকে গরম থেকে নিজেদের রক্ষায় সাবধান থাকতে বলেছে।

ভারতের অনেক অংশেই গ্রীষ্মকাল সর্বদাই মারাত্মক, বিশেষ করে উত্তর ও মধ্য অঞ্চলে।

সামর্থ্যবানেরা গরমের হাত থেকে বাঁচতে এয়ার-কন্ডিশনার এবং ওয়াটার কুলার ব্যবহার করছে। তবে এই সুবিধাবঞ্চিত গ্রামের মানুষ তাপপ্রবাহ মোকাবিলায় তাদের নিজস্ব উপায় অনুসরণ করছেন। তারা হিটস্ট্রোক এড়াতে মাটির পাত্রে রেখে পানি ঠান্ডা রাখেন এবং কাঁচা আম দিয়ে তৈরি পানীয় পান করছেন।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ভারত / তাপপ্রবাহ / দিল্লি / লোকসভা নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]