Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর অবস্থা 'আশঙ্কাজনক'

আন্তর্জাতিক

আল জাজিরা, বিবিসি
15 May, 2024, 08:55 pm
Last modified: 15 May, 2024, 09:51 pm

Related News

  • শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
  • সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরতে সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  • আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • দৈনিক মাত্র ৩ ঘণ্টার ঘুম: জাপানের প্রধানমন্ত্রীর কাজের চাপ ও সময়সূচি নিয়ে দেশজুড়ে বিতর্ক
  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর অবস্থা 'আশঙ্কাজনক'

বুধবার হ্যান্ডলোভায় সরকারি একটি বৈঠকে অংশ নেন ফিকো। বৈঠক থেকে বের হওয়ার পর সেখানে বহু মানুষ তাকে শুভেচ্ছা জানানোর জন্য জড়ো হন। একপর্যায়ে জনতার ভিড়ের মধ্য থেকে ফিকোকে লক্ষ্য করে কেউ গুলি চালায়।
আল জাজিরা, বিবিসি
15 May, 2024, 08:55 pm
Last modified: 15 May, 2024, 09:51 pm
রবার্ট ফিকো। ছবি: এএফপি

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার স্থানীয় সময় বিকেলে হ্যান্ডলোভা শহরের হাউস অব কালচারের সামনে তিনি গুলিবিদ্ধ হন। তবে ঠিক কি কারণে তাকে গুলি করা হয়েছে, সেটি এখনও স্পষ্ট নয়।

এদিকে এ ঘটনায় এক সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।

বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার হ্যান্ডলোভায় সরকারি একটি বৈঠকে অংশ নেন ফিকো। বৈঠক থেকে বের হওয়ার পর সেখানে বহু মানুষ তাকে শুভেচ্ছা জানানোর জন্য জড়ো হয়েছিলেন। একপর্যায়ে জনতার ভিড়ের মধ্য থেকে ফিকোকে লক্ষ্য করে কেউ গুলি চালায়।

পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফিকোর নিরাপত্তা কর্মকর্তারা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে হেলিকপ্টারে করে বানস্কা ব্রিস্তিকা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ফিকোর তলপেট, বাহু ও পায়ে গুলি লেগেছে।

ফিকোর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বুধবার একটি পোস্টে বলা হয়েছে, 'তার (ফিকো) শরীরে একাধিক গুলি লেগেছে। তার অবস্থা সংকটজনক।'

এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

ফিকোর ওপর 'নৃশংস এবং নির্মম' হামলা চালানো হয়েছে উল্লেখ করে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, 'আমি হতবাক হয়ে গিয়েছি। এই কঠিন পরিস্থিতিতে রবার্ট ফিকোর পাশে আছি আমি। তার দ্রুত সুস্থতা কামনা করছি।'

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋসি সুনাকসহ অন্যান্য পশ্চিমা নেতারাও এ হামলার নিন্দা জানিয়েছেন।

তৃতীয়বারের মতো স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন ফিকো। গত ৩০ সেপ্টেম্বর দেশটিতে অনুষ্ঠিত পার্লামেন্টারি ইলেকশনে তার বামপন্থী দল জয় লাভ করে। রুশপন্থী ও আমেরিকাবিরোধী প্রচারণা চালিয়েছিল দলটি।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

গুলি / প্রধানমন্ত্রী / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
  • সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরতে সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  • আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • দৈনিক মাত্র ৩ ঘণ্টার ঘুম: জাপানের প্রধানমন্ত্রীর কাজের চাপ ও সময়সূচি নিয়ে দেশজুড়ে বিতর্ক
  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]