Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
গেটস ফাউন্ডেশন ছাড়ছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 May, 2024, 10:30 am
Last modified: 14 May, 2024, 10:39 am

Related News

  • ‘দাম্পত্য জীবনের কষ্টের স্মৃতি ফিরে আসে’—এপস্টিন নথিতে বিল গেটসের নাম আসার পর সাবেক স্ত্রী মেলিন্ডা
  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের
  • ২০০ বিলিয়ন ডলার সম্পত্তির বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস
  • ওয়ারেন বাফেট অবশেষে জানালেন মৃত্যুর পর তার সম্পদের কী হবে
  • নতুন সম্পর্কে জড়াতে আগ্রহী মেলিন্ডা গেটস, মূল চারটি বিষয় জানালেন!

গেটস ফাউন্ডেশন ছাড়ছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস

মেলিন্ডা ২০০০ সালে তার তৎকালীন স্বামী ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে সঙ্গে নিয়ে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
টিবিএস ডেস্ক
14 May, 2024, 10:30 am
Last modified: 14 May, 2024, 10:39 am
ছবি: গেটি ইমেজেস

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ধনকুবের সমাজসেবী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। খবর বিবিসি'র। 

সোমবার এক্স-কে দেওয়া এক বিবৃতিতে বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা বলেন, 'এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নিইনি।' 

আগামী ৭ জুন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে শেষ কর্মদিবস কাটাবেন মেলিন্ডা। 

মেলিন্ডা ২০০০ সালে তার তৎকালীন স্বামী ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে সঙ্গে নিয়ে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

২০২১ সালে, বিয়ের ২৭ বছর পর, এই জুটি তাদের বিচ্ছেদের ঘোষণা দেয়। তবে বিচ্ছেদের পরও তারা তাদের যৌথ জনহিতকর কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই সময় তারা জানিয়েছিলেন যে তারা দাতব্য সংস্থাটির সহ-সভাপতি এবং ট্রাস্টি হিসেবে থাকবেন এবং ফাউন্ডেশনের কাঠামোতে কোনও পরিবর্তন আসবে না। 

জনস্বাস্থ্য নিয়ে কাজ করা সংস্থাগুলোর মধ্যে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন অন্যতম বড় সংস্থা, তাদের তহবিলে ৭৫ বিলিয়নেরও বেশি অর্থ রয়েছে। প্রতি বছরই সংক্রামক রোগ নির্মূল, দারিদ্র্য হ্রাস এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শত শত কোটি ডলার ব্যয় করে সংস্থাটি। 

ফাউন্ডেশনের ওয়েবসাইট অনুযায়ী, ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিল এবং মেলিন্ডা গেটস এ ফাউন্ডেশনের জন্য ৩৬ বিলিয়ন ডলার প্রদান করেছেন। 

মেলিন্ডা গেটস পোস্টে লিখেছেন, 'বিল ও আমি একসঙ্গে যে ফাউন্ডেশন তৈরি করেছি তার জন্য আমি অত্যন্ত গর্বিত।' 

তিনি আরও বলেন, বিল গেটসের সঙ্গে একটি চুক্তি মোতাবেক তার হাতে এখনও বাড়তি ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার থাকবে নারী ও অসহায় পরিবারগুলোকে সহায়তায় কাজ করার জন্য।

বিল গেটস বলেন, 'মেলিন্ডার চলে যাওয়ায় আমি দুঃখিত, কিন্তু আমি নিশ্চিত সে ভবিষ্যতে তার জনহিতকর কাজের মাধ্যমে প্রভাব অব্যাহত রাখবে।' 

ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুযায়ী, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষ ধনীদের একজন, যার সম্পদের পরিমাণ ১৩০.৩ বিলিয়ন ডলারেরও বেশি। মিজ গেটসের সম্পদের পরিমাণ ১১.৩ বিলিয়ন ডলার।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন / মেলিন্ডা গেটস / বিল ও মেলিন্ডা গেটস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

Related News

  • ‘দাম্পত্য জীবনের কষ্টের স্মৃতি ফিরে আসে’—এপস্টিন নথিতে বিল গেটসের নাম আসার পর সাবেক স্ত্রী মেলিন্ডা
  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের
  • ২০০ বিলিয়ন ডলার সম্পত্তির বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস
  • ওয়ারেন বাফেট অবশেষে জানালেন মৃত্যুর পর তার সম্পদের কী হবে
  • নতুন সম্পর্কে জড়াতে আগ্রহী মেলিন্ডা গেটস, মূল চারটি বিষয় জানালেন!

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]