Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
রুশ প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সের্গেই শোইগুকে সরিয়ে দিচ্ছেন পুতিন

আন্তর্জাতিক

আল জাজিরা
13 May, 2024, 10:50 am
Last modified: 13 May, 2024, 10:53 am

Related News

  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং
  • ট্রাম্পের সফরের পর বেইজিংয়ে ‘চা-কূটনীতি’তে শি-পুতিন
  • ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন পুতিন: কৌশলগত অংশীদারত্ব জোরদারের লক্ষ্য
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন

রুশ প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সের্গেই শোইগুকে সরিয়ে দিচ্ছেন পুতিন

ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়া আক্রমণ ও দখল করার দুই বছর আগে ২০১২ সালে শোইগুকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আল জাজিরা
13 May, 2024, 10:50 am
Last modified: 13 May, 2024, 10:53 am
সের্গেই শোইগু ২০১২ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফাইল ছবি: আলেকজান্ডার জেমলিয়ানিচেঙ্কো/এপি ফটো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সের্গেই শোইগুকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। মন্ত্রীর পদ থেকে সরিয়ে নিরাপত্তা পরিষদের সচিবের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছেন তিনি। 

শোইগুর পরিবর্তে অর্থনীতি বিশেষজ্ঞ সাবেক উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভ নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

পুতিনের পঞ্চম মেয়াদ শুরু হওয়ার পর মন্ত্রিসভার এই রদবদলের ঘটনা ঘটল। রাশিয়ার আইন অনুযায়ী ক্রেমলিনে পুতিনের অভিষেকের পর মঙ্গলবার পুরো মন্ত্রিসভা পদত্যাগ করে।

বেলুসভের প্রার্থিতা রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের অনুমোদন লাগবে।

ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়া আক্রমণ ও দখল করার দুই বছর আগে ২০১২ সালে শোইগুকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শোইগুর একজন ডেপুটি তিমুর ইভানভকে গত মাসে ঘুষের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং আনুষ্ঠানিক তদন্ত না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। 

পুতিনের সাথে দৃঢ় সংযোগ থাকা সত্ত্বেও অনেকে এই ঘটনাকে সম্ভবত তার সম্ভাব্য বরখাস্তের লক্ষণ হিসাবে দেখছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার বলেন, পুতিন একজন বেসামরিক নাগরিককে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারণ মন্ত্রণালয়টি 'উদ্ভাবন এবং অত্যাধুনিক ধারণার জন্য উন্মুক্ত' হওয়া উচিত এবং বেলুসভ এই পদের জন্য উপযুক্ত। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 
Related Topics

টপ নিউজ

ভ্লাদিমির পুতিন / প্রতিরক্ষামন্ত্রী / রদবদল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং
  • ট্রাম্পের সফরের পর বেইজিংয়ে ‘চা-কূটনীতি’তে শি-পুতিন
  • ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন পুতিন: কৌশলগত অংশীদারত্ব জোরদারের লক্ষ্য
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]