Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
গাজায় ইসরায়েলের অস্ত্র ব্যবহার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে থাকতে পারে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

রয়টার্স
11 May, 2024, 12:55 pm
Last modified: 11 May, 2024, 12:54 pm

Related News

  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • শুক্রবারের আগেই ট্রাম্প ‘দেড় পৃষ্ঠার’ আমেরিকা-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন: ভ্যান্স
  • ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের খবর ‘ভুয়া’: ট্রাম্প
  • চুক্তি বহাল থাকলে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
  • ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

গাজায় ইসরায়েলের অস্ত্র ব্যবহার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে থাকতে পারে: যুক্তরাষ্ট্র

রয়টার্স
11 May, 2024, 12:55 pm
Last modified: 11 May, 2024, 12:54 pm

ইসরায়েলের হামলায় রাফাহতে গুঁড়িয়ে যাওয়া একটি বাড়ি। ২০২৪ সালের ৮ মে তোলা। ছবি: রয়টার্স

গাজায় অভিযান চালানোর সময় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ব্যবহার করা অস্ত্র দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে থাকতে পারে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। 

শুক্রবার (১০ মে) ইসরায়েলের সবচেয়ে কড়া সমালোচনায় এ কথা বলে মার্কিন প্রেসিডেন্টের প্রশাসন।

তবে মার্কিন প্রশাসন কোনো চূড়ান্ত মূল্যায়নে না গিয়ে বলেছে, গাজায় যুদ্ধের বিশৃঙ্খল অবস্থার মধ্যে ওইসব অস্ত্র ব্যবহার করে ঠিক কোথায় কোথায় আইন লঙ্ঘন করা হয়েছে, সেটি তারা নিশ্চিত হতে পারেনি।

এ-সংক্রান্ত ৪৬ পৃষ্ঠার একটি প্রতিবেদনে এস মূল্যায়ন জানানো হয়েছে। প্রতিবেদনটি কংগ্রেসে জমা দেওয়া হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের নতুন এ মূল্যায়ন ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও তিক্ত করে তুলতে পারে। এমনিতেই রাফাহতে ইসরায়েলের আক্রমণের পরিকল্পনা নিয়ে মিত্র যুক্তরাষ্ট্র ইতিমধ্যে শক্ত আপত্তি জানিয়েছে। ওয়াশিংটন উপর্যুপরি রাফাহ আক্রমণ করতে নিষেধ করেছে।

বাইডেন প্রশাসন ইতিমধ্যে ইসরায়েলকে অস্ত্রের একটি প্যাকেজ সরবরাহ স্থগিত রেখেছে। সেইসঙ্গে অন্যান্য প্যাকেজ সরবরাহের বিষয়টিও খতিয়ে দেখবে বলে জানিয়েছে। 

পাশাপাশি ইসরায়েলকে দীর্ঘমেয়াদি সমর্থন দেওয়া অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেছে বাইডেন প্রশাসন।

স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে পরস্পরবিরোধী কথা রয়েছে। এতে বেসামরিক নাগরিকদে হতাহত হওয়ার অজস্র বিশ্বাসযোগ্য প্রতিবেদন যুক্ত করে বলা হয়েছে, গাজা উপত্যকায় মানবিক সহায়তা বাড়ানোর বিষয়ে ইসরায়েল প্রথমে ওয়াশিংটনকে সহায়তা করেনি। অথচ আইনের কোনো লঙ্ঘন হয়েছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেনি মার্কিন প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্রের ওপর ইসরায়েলের উল্লেখযোগ্য নির্ভরতা রয়েছে। সেদিক থেকে বিবেচনা করলে বলা যায়, গাজা অভিযানে ইসরায়েলি বাহিনী মার্কিন অস্ত্র ব্যবহার করেছে।

স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ব্যবহার করে গাজা বা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে কি না, তা যাচাইয়ের জন্য পূর্ণাঙ্গ তথ্য দেয়নি ইসরায়েল। সেজন্য যুক্তরাষ্ট্রের অস্ত্রগুলো আন্তর্জাতিক আইন মেনে ব্যবহার করা হচ্ছে বলে ইসরায়েল যে আশ্বাস দিয়েছে, আপাতত তা-ই মেনে নিচ্ছে মার্কিন প্রশাসন।

ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হলেন বলেন, মার্কিন প্রশাসন 'সমস্ত কঠিন প্রশ্ন এড়িয়ে গেছে'। তিনি সাংবাদিকদের বলেন, এ প্রতিবেদনে পরস্পরবিরোধী কথা বলা হয়েছে। 

গত বছরের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে আক্রমণের পর থেকে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় প্রায় ৩৫ হাজার মানুষ মারা গেছে।

Related Topics

টপ নিউজ

গাজা যুদ্ধ / ইসরায়েল-ফিলিস্তিন / যুক্তরাষ্ট্র / ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • শুক্রবারের আগেই ট্রাম্প ‘দেড় পৃষ্ঠার’ আমেরিকা-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন: ভ্যান্স
  • ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের খবর ‘ভুয়া’: ট্রাম্প
  • চুক্তি বহাল থাকলে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
  • ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]