Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
যুক্তরাষ্ট্রকে আগেই ইরানে আক্রমণের খবর জানিয়েছিল ইসরায়েল, সমর্থন দেয়নি ওয়াশিংটন: মার্কিন মিডিয়া

আন্তর্জাতিক

19 April, 2024, 01:40 pm
Last modified: 19 April, 2024, 01:43 pm

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

যুক্তরাষ্ট্রকে আগেই ইরানে আক্রমণের খবর জানিয়েছিল ইসরায়েল, সমর্থন দেয়নি ওয়াশিংটন: মার্কিন মিডিয়া

19 April, 2024, 01:40 pm
Last modified: 19 April, 2024, 01:43 pm
ফাইল ছবি: এএফপি

ইরানে ইসরায়েলের আক্রমণের খবর আগেই পেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ওয়াশিংটন এতে সমর্থন দেয়নি কিংবা আক্রমণ সফল করতে কোনো ভূমিকা রাখেনি। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ দাবি করেছে মার্কিন মিডিয়াগুলো।

ব্যাপারটি সম্পর্কে জ্ঞাত সূত্র এবং একন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যথাক্রমে এনবিসি ও সিএনএন বলেছে, এ হামলা সম্পর্কে ওয়াশিংটনকে আগেই জানিয়েছিল ইসরায়েল। 

কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করেছে যে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন বলেছে, কোনো পারমাণবিক স্থাপনা হামলার লক্ষ্য ছিল না।

একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, ইসরায়েল বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল, আগামী দিনে তারা ইরানে পাল্টা আক্রমণ চালাবে। 

সিএনএন জানায়, ওই কর্মকর্তা বলেন, 'আমরা এই পাল্টা আক্রমণে সমর্থন দিইনি।' 

ইসরায়েলের আক্রমণের বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি। 

এএফপির এক প্রশ্নের জবাবে পেন্টাগনের ডিউটি ডেস্ক বলেছে: 'এই মুহূর্তে আমাদের বলার মতো কিছু নেই।'

এদিকে কেন্দ্রীয় প্রদেশ ইসফাহানের কাছে বিস্ফোরণের আওয়াজ পাওয়ার পর ইরান বেশ কয়েকটি শহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। 

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের শিকার হওয়ার পর ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছিল, তারা পাল্টা আক্রমণ করবে। ইরানের সিংহভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্রই অবশ্য ঠেকিয়ে দেওয়া হয়েছিল।

দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার সপ্তাহ দুয়েক পর ইসরায়েলে এ হামলা চালায় তেহরান। অভিযোগ রয়েছে, দামেস্কের হামলার পেছনে ইসরায়েল রয়েছে।

এদিকে ইসরায়েলের হামলার পর দেশজুড়ে দেওয়া বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। হামলার মুখে দেশটির কয়েকটি এলাকায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। 

ইসফাহানে বিস্ফোরণের খবর পাওয়ায় ইরানের বেশিরভাগ অংশজুড়ে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিল।

আজ শুক্রবার (১৯ এপ্রিল) ইতিহাসে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালায় ইসরায়েল। 

বিশ্লেষক ও পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করছেন, ইসরায়েল ও তেহরানের মধ্যকার উত্তেজনার ফলে ইসরায়েল-গাজা যুদ্ধ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

এদিকে ইসরায়েলের হামলার খবর আসার পরই বেড়ে গেছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড ফিউচার ২ শতাংশীয় পয়েন্ট বেড়ে ৮৮.৮৬ ডলারে উঠে গেছে প্রতি ব্যারেলের দাম। এছাড়া সোনার দাম বেড়েছে ১ শতাংশ।

Related Topics

টপ নিউজ

ইরান আক্রমণ / ইরানে ইসরায়েলের হামলা / ইরান-ইসরায়েল / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]