Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
টাইটানিক দুর্ঘটনায় বেঁচে যাওয়া নাবিকের স্মৃতি: ‘বোধহয় আজ রাতেও ওটা নিয়ে দুঃস্বপ্ন দেখব’

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 April, 2024, 06:30 pm
Last modified: 17 April, 2024, 06:59 pm

Related News

  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • চট্টগ্রামে আসার সময় থাই উপকূলে কার্গো জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার
  • টাইটানিকে একসাথে মৃত্যুকে বেছে নেন; ১০০ বছর পর ১৭ লাখ পাউন্ডে বিক্রি তাদের প্রেমের শেষ স্মৃতিচিহ্ন

টাইটানিক দুর্ঘটনায় বেঁচে যাওয়া নাবিকের স্মৃতি: ‘বোধহয় আজ রাতেও ওটা নিয়ে দুঃস্বপ্ন দেখব’

‘হঠাৎ জাহাজটার দুপাশ ওপরের দিকে উঠে গেল। স্পষ্ট শোনা যাচ্ছিল জাহাজ ভেঙে টুকরো হয়ে যাচ্ছে।’
টিবিএস ডেস্ক
17 April, 2024, 06:30 pm
Last modified: 17 April, 2024, 06:59 pm
টাইটানিকডুবির অলংকরণ। ছবি: এএফপি/গেটি ইমেজেস ভায়া ব্রিটানিকা

সৃষ্টির পর প্রথমবার সমুদ্রে নেমেই ডুবে গিয়েছিল টাইটানিক। সে ঘটনার ১০০ বছর পার হয়ে গিয়েছে। কিন্তু জাহাজটির যাত্রী ও গত শতাব্দীর অন্যতম বড় এ দুর্ঘটনার ভুক্তভোগী প্রত্যক্ষ্যদর্শী ফ্রাঙ্ক প্রেন্টিসের বর্ণিত অভিজ্ঞতা এখনো সমান রোমহর্ষক।

টাইটানিকে চড়ার সময় ২৩ বছর বয়সি যুবক ছিলেন ফ্রাঙ্ক প্রেন্টিস। ৬৭ বছর পর তার সাক্ষাৎকার নেয় বিবিসি। তখনি বোঝা গিয়েছিল, ভয়াল ওই রাত তাকে এখনো তাড়া করে বেড়ায়। ১৯১২ সালের ১৪ এপ্রিল আটলান্টিক মহাসাগরে একটি ভাসমান বরফখণ্ডের গায়ে ধাক্কা লেগে টাইটানিক ডুবে গেলে দেড় হাজারের বেশি মানুষ নিহত হন।

জাহাজের একজন কর্মী ছিলেন প্রেন্টিস; অর্থ ও রসদ দেখাশোনা করতেন তিনি। ১৯৭৯ সালে বিবিসির ডকুমেন্টারি সিরিজ দ্য গ্রেট লাইনার্স-এ তিনি স্মৃতিচারণ করেছিলেন সে মুহূর্তটির কথা যখন তিনি টের পেয়েছিলেন, জাহাজে কিছু একটা গন্ডগোল হয়েছে।

'ওরকম বলতে গেলে কোনো ধাক্কা অনুভূত হয়নি। গাড়ির ব্রেক জোরে চাপলে যেমন লাগে, ওরকমই ছিল ঘটনাটা। তারপর জাহাজ থেমে যায়। জাহাজের একটা পোর্টহোল খোলা ছিল। আমি সেটা দিয়ে বাইরে তাকালাম। দেখি আকাশ পরিষ্কার, ঝকঝকে তারা দেখা যাচ্ছে, সমুদ্রও মহাশান্ত। ঘটনা কী কিছুই বুঝতে পারছিলাম না।'

পরিস্থিতি বোঝার জন্য কেবিন ছেড়ে ডেকে যান প্রেন্টিস। তিনি কিছু বরফ দেখেছিলেন বটে, তবে পানিতে হিমশৈল বা পানির ওপরে জাহাজের গায়ে কোনো ক্ষতির চিহ্ন দেখা যায়নি। কিন্তু পানির তলায় জাহাজের গায়ে তৈরি হওয়া ফাটল ছিল মারাত্মক। তখন মনে করা হতো, টাইটানিক কোনোদিন ডুববে না।

নারী ও শিশুদের লাইফবোটে ওঠার আদেশ দেওয়া হয়। কিন্তু প্রেন্টিস জানান, অনেকে তা করতে অনিচ্ছুক ছিলেন। এর কারণ ছিল দুটো: জাহাজ থেকে লাইফবোট সমুদ্রে ফেলার উচ্চতা ছিল ৭০ ফুট (২১.৩ মিটার) এবং মানুষজন তখনো বিশ্বাস করেননি এ জাহাজ আদতে ডুবতে পারে।

'ভুলবেন না যে আমাদের ১৬টা লাইফবোট ছিল, প্রতিটাতে ৫০ জন বসতে পারত। সবগুলো ভরাট হলে আমরা ৮০০ জনকে বাঁচাতে পারতাম, কিন্তু লাইফবোটের কল্যাণে দুর্ঘটনায় বাঁচার সংখ্যা ছিল ৫০০,' তিনি বলেন।

প্রেন্টিস ও আরও কয়েকজন মানুষকে আদেশ দেওয়া হয় জাহাজের ভাঁড়ারঘর থেকে যতটা সম্ভব বিস্কুট নিয়ে আসতে। তারা যখন ডেকে ফিরে আসেন, ততক্ষণে জাহাজ একপাশে হেলে পড়েছে। ফরে প্রেন্টিস আর লাইফবোটে পৌঁছাতে পারেননি। দ্রুত লাইফ জ্যাকেট গায়ে দিতে শুরু করলেন তিন। জাহাজের তৃতীয় শ্রেণীর যাত্রীর ডেকে উঠে এসেছেন, সবার মধ্যে আতঙ্ক।

তারপর টাইটানিক ভেঙে দুটুকরো হয়ে গেল।

'হঠাৎ জাহাজটার দুপাশ ওপরের দিকে উঠে গেল। স্পষ্ট শোনা যাচ্ছিল জাহাজ ভেঙে টুকরো হয়ে যাচ্ছে,' ফ্রাঙ্ক প্রেন্টিস বলেন।

একটা তক্তা ধরে ঝুলে ছিলেন প্রেন্টিস। এক পর্যায়ে বাধ্য হয়ে হাত ছেড়ে দিতে হয়। তিনি পড়ে যান পানিতে। 'আমার গায়ে একটা লাইফবেল্ট ছিল। পানিতে ভীষণ শব্দ করে পড়ি,' তিনি বলেন। 'চারপাশে মরা ভেসে থাকা' পানিতে আধাডোবা অবস্থায় তিনি দেখলেন, টাইটানিক ধীরে ধীরে পানির তলায় চলে যাচ্ছে।

'ক্রমেই জমে যাচ্ছিলাম, কিন্তু ঈশ্বরের কৃপায় একটা লাইফবোটের কাছাকাছি আসি। তারা আমাকে টেনে তুলে নেন,' বলেন এ সৌভাগ্যবান নাবিক।

সমুদ্রে ৬০ মাইল দূরে অবস্থান করছিল আরএমএস কার্পাথিয়া। টাইটানিকের ডিসট্রেস কল শুনে এটি দিক বদল করে অকুস্থলে পৌঁছায় এবং বেঁচে যাওয়া ৭০০ জনকে নিউ ইয়র্কে নিয়ে আসে।

১৯৮২ সালে ৯৩ বছর বয়সে মারা যান ফ্রাঙ্ক প্রেন্টিস। দুর্ঘটনার রাতে তার ঘড়িটি ২টা ২০ মিনিটে জমে গিয়েছিল। সে ঘড়ি স্মৃতিচিহ্ন হিসেবে বাকি জীবন নিজের কাছে রেখে দিয়েছিলেন তিনি।

সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ওই সময়ে এসে তিনি টাইটানিক নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন কি না। তিনি বলেন: 'আজ রাতেও মনে হয় আমি ওটা নিয়ে স্বপ্ন দেখব; দুঃস্বপ্ন দেখতে হবে।

'আপনারা ভাববেন, আমি যথেষ্ট বুড়ো হয়ে গেছি, এখন আর ওসব দুঃস্বপ্ন আমার দেখার কথা নয়। কিন্তু বরং অবাকই হবেন। রাতে বিছানায় গাটা এলিয়ে দিন, পুরো ঘটনা আবার চোখের সামনে ভেসে উঠবে।'

Related Topics

টপ নিউজ

টাইটানিক / টাইটানিক ডুবি / টাইটানিকের স্মৃতি / জাহাজডুবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • চট্টগ্রামে আসার সময় থাই উপকূলে কার্গো জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার
  • টাইটানিকে একসাথে মৃত্যুকে বেছে নেন; ১০০ বছর পর ১৭ লাখ পাউন্ডে বিক্রি তাদের প্রেমের শেষ স্মৃতিচিহ্ন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]