Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
সোমালিয়ার এক খেলার মাঠ, ফুটবলের পাশাপাশি এখানে কার্যকর হয় মৃত্যুদণ্ডও

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 April, 2024, 08:25 pm
Last modified: 01 April, 2024, 08:33 pm

Related News

  • ‘অগ্রহণযোগ্য’: আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ
  • বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের 
  • শেষ মুহূর্তের গোলে স্পেনকে সেমিফাইনালে নিয়ে গেলেন ‘জাদুকর’ মেরিনো
  • লামিনে ইয়ামালের ছোট ভাই কেইন কেন বিশ্বকাপের তারকা হয়ে উঠছে
  • ট্রাম্প-সংযোগের জেরে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় এমপিদের

সোমালিয়ার এক খেলার মাঠ, ফুটবলের পাশাপাশি এখানে কার্যকর হয় মৃত্যুদণ্ডও

১৯৭৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট সিয়াদ বারে সৈকতের তীরে উন্মুক্ত এ মাঠটি মৃত্যুদণ্ড কার্যকরের জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন। কারণ তিনি চেয়েছিলেন আশেপাশের স্থানীয়রা যাতে অপরাধীদের শেষ পরিণতি দেখতে পারেন।
টিবিএস ডেস্ক
01 April, 2024, 08:25 pm
Last modified: 01 April, 2024, 08:33 pm
ছবি: এএফপি

সোমালিয়ার রাজধানী শহর মোগাদিসুর সমুদ্র সৈকতে রয়েছে বড় একটি মাঠ। তবে এ মাঠে যে কেবল স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করে তা নয়, অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্যও ব্যবহার করা হয় মাঠটি। দেশটির সামরিক আদালতে বিচারের পর অপরাধীকে এখানে এনে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর বিবিসির।

মাঠের এক পাশে পাশাপাশি পোঁতা রয়েছে কয়েকটি খুঁটি। অপরাধীকে প্রথমে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়, কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় পুরো মাথা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দলের সদস্যরা অপরাধীদের গুলি করে হত্যা করেন। তাদেরও মুখ ঢাকা থাকে।

এ পর্যন্ত যাদের এখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের অনেকেই সে দেশের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত আল-শাবাবের সদস্য। সোমালিয়ার বৃহৎ একটি অংশের নিয়ন্ত্রণ এ গোষ্ঠীর হাতে।

এই মাঠের পেছনেই রয়েছে একটি বসতি। সেখানে প্রায় ৫০টি পরিবার বসবাস। সেখানকার বাসিন্দা ফারতুন মোহাম্মাদ ইসমাইল বলেন, 'আমার ছোট ছোট পাঁচ ছেলে স্কুল থেকে ফিরেই ফুটবল খেলতে দৌড়ে সৈকতে চলে যায়। ওরা মাঠের ওই খুঁটিগুলো গোলপোস্ট বানিয়ে খেলে।'

সন্তানদের স্বাস্থ্য নিয়ে খুবই উদ্বিগ্ন ফারতুন। কারণ মৃত্যুদণ্ড কার্যকরের পর জায়গাটি পরিষ্কার করা হয় না। রক্তের ছিটেফোঁটা লেগে থাকে। এর মধ্যেই তার সন্তানেরা খেলাধুলা করছে। এতে ওদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

ফারতুন আরও জানান, তার সন্তানরা সহিংসতা ও নিরাপত্তাহীনতার বিষয়ে অভ্যস্ত। কারণ ওরা ৩৩ বছর ধরে সংঘাতে জর্জরিত মোগাদিসুতে জন্মেছে। তারপরও ফারতুনসহ অন্য অভিভাবকরা অপরাধীদের রক্তের মধ্যে সন্তানদের খেলাধুলা করাকে একটু বেশি বলেই মনে করেন।

সাধারণত স্থানীয় সময় ভোর ৬টা থেকে সকাল ৭টার মধ্যে অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে।

সাজা কার্যকরের সময় কেবল সাংবাদিকদের ডাকা হয়ে থাকে। তবে শিশুসহ উৎসুক স্থানীয়রাও সে সময় মাঠের চারপাশে ভিড় করেন। এজন্য অনেক অভিভাবকই তাদের শিশু সন্তানদের কোনো ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করেন।

১৯৭৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট সিয়াদ বারে সৈকতের তীরে উন্মুক্ত এ মাঠটি মৃত্যুদণ্ড কার্যকরের জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন। কারণ তিনি চেয়েছিলেন আশেপাশের স্থানীয়রা যাতে অপরাধীদের শেষ পরিণতি দেখতে পারেন।

এসব খুঁটির সঙ্গে অপরাধীদের বেঁধে রেখে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ছবি: নাইমা সাইদ সালাহ/বিবিসি

স্থানীয়রা জানান, তাদের শিশু সন্তানরা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভয় পায়। কারণ ওরা চোখের সামনে তাদের শুধু মানুষ হত্যা করতে দেখে।

স্থানীয় বাসিন্দা ফাদুমা আব্দুল্লাহি কাসিম বলেন, 'রাতে ঘুম আসে না। সবসময়ই মনের মধ্যে তীব্র উদ্বেগ বোধ করি। সকাল বেলা মাঝে মাঝে গুলির শব্দ কানে আসে। বুঝতে পারি কারো মৃত্যু হলো।'

তিনি আরও বলেন, 'আমি সন্তানদের সবসময় ঘরের মধ্যে রাখার চেষ্টা করি। আমি বাইরে যেতে এবং আমার ঘরের কাছে বালুর মধ্যে রক্ত দেখতে পছন্দ করি না।'

এভাবে মানুষের মৃত্যুর বিষয়টি সহ্য করতে না পেরে স্থানীয়দের অনেকেই এক ধরনের ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ এটি সমর্থন করেছেন, বিশেষ করে আল-শাবাব সদস্যদের জন্য।

তবে ফাদুমা বিষয়টি সমর্থন করেন না। তিনি বলেন, 'এখানে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু আমি মনে করি এটি অমানবিক।'

অনুবাদ: রেদওয়ানুল হক
 
Related Topics

টপ নিউজ

সোমালিয়া / মৃত্যুদণ্ড / অপরাধী / সামরিক আদালত / ফুটবল / খেলাধুলা / সৈকত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

Related News

  • ‘অগ্রহণযোগ্য’: আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ
  • বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের 
  • শেষ মুহূর্তের গোলে স্পেনকে সেমিফাইনালে নিয়ে গেলেন ‘জাদুকর’ মেরিনো
  • লামিনে ইয়ামালের ছোট ভাই কেইন কেন বিশ্বকাপের তারকা হয়ে উঠছে
  • ট্রাম্প-সংযোগের জেরে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় এমপিদের

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]