Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বাইডেনের হাত-পা বাঁধা ছবির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

বিবিসি
01 April, 2024, 11:30 am
Last modified: 01 April, 2024, 11:33 am

Related News

  • জিরো জিরো সেভেন ট্রাম্প: জেমস বন্ড সেজে ছবি পোস্ট ট্রাম্পের, নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা
  • ট্রাম্পের জন্য বড় ধাক্কা, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের
  • রিপাবলিকানদের তোপের মুখে ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের ‘ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল

বাইডেনের হাত-পা বাঁধা ছবির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন ট্রাম্প

একটি ট্রাকের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাত-পা বাঁধা ছবির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বাইডেনের প্রচারণা দলের সমালোচনার শিকার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি
01 April, 2024, 11:30 am
Last modified: 01 April, 2024, 11:33 am
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ডানে)। ছবি: রয়টার্স

একটি ট্রাকের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাত-পা বাঁধা ছবির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বাইডেনের প্রচারণা দলের সমালোচনার শিকার হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাইডেনের প্রচারণা দল ট্রাম্পের বিরুদ্ধে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে 'নিয়মিতভাবে রাজনৈতিক সহিংসতা উসকে দেওয়ার' অভিযোগ এনেছে।

ট্রাম্পের প্রচারণার একজন মুখপাত্র বলেছেন, ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে 'ঘৃণ্য সহিংসতার' কথা বলে আসছেন।

ট্রাম্প শুক্রবার (২৯ মার্চ) তার সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট 'ট্রুথ সোশ্যাল'-এ ভিডিওটি পোস্ট করেছেন।

ভিডিওর ক্যাপশন অনুযায়ী, এটি বৃহস্পতিবার (২৮ মার্চ) নিউইয়র্কের লং আইল্যান্ডে চিত্রায়িত হয়েছিল যখন ট্রাম্প সেখানকার একজন পুলিশ অফিসারের ট্র্যাফিক স্টপ চলাকালীন নিহত হওয়ার ঘটনার পরে উপস্থিত হয়েছিলেন।

ভিডিওটিতে দেখা যায়, রাস্তার ওপর দিয়ে দুটো ট্রাক যাচ্ছে। একটি ট্রাকে মার্কিন পতাকায় নিহত পুলিশের প্রতি সমর্থন জানানো হয়েছে।

দ্বিতীয় ট্রাকটিকে 'ট্রাম্প ২০২৪' শব্দ দিয়ে সুসজ্জিত করা হয়েছিল এবং ট্রাকের পিছনের অংশে বাইডেনের হাত-পা বাঁধা একটি ছবি ছিল।

ট্রাম্পের এ ধরনের ভিডিওর প্রচারণার সমালোচনা করেছেন বাইডেনের সমর্থকরা।

বাইডেনের প্রচারণার মুখপাত্র মাইকেল টাইলার বলেন, ট্রাম্প প্রায়ই সহিংসতাকে উসকে দিচ্ছে, যেমনটি ৬ জানুয়ারিতে ক্যাপিটলে (মার্কিন আইনসভা কংগ্রেসের ভবন) হামলার সময় দেখা গেছে। তিনি সেদিন হামলার শিকার হওয়া ক্যাপিটল পুলিশ কর্মকর্তাদের কথা বিবেচনা করে এটিকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন

ট্রাম্পের প্রচারণার মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, ছবিটি মহাসড়ক থেকে আসা একটি ট্রাকের। তিনি দাবি করেছেন, ডেমোক্র্যাট এবং অন্যরা ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিচার ব্যবস্থাকে তার (ট্রাম্প) তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।

রিপাবলিকান মনোনীত প্রার্থী ট্রাম্প চারটি ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। যার মধ্যে দুটো হলো— নির্বাচনকে প্রভাবিত করার মামলা এবং নিউইয়র্কে একজন পর্ণ তারকাকে মুখ বন্ধ রাখতে টাকা দেওয়ার মামলা। সম্ভবত ৫ নভেম্বর নির্বাচনের আগেই আদালতে মামলা দুটোর শুনানি হবে৷

ট্রাম্প এই দুটো মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বলেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • জিরো জিরো সেভেন ট্রাম্প: জেমস বন্ড সেজে ছবি পোস্ট ট্রাম্পের, নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা
  • ট্রাম্পের জন্য বড় ধাক্কা, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের
  • রিপাবলিকানদের তোপের মুখে ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের ‘ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]