Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয় – আনুষ্ঠানিক ফলাফল

আন্তর্জাতিক

আরটি
18 March, 2024, 07:25 pm
Last modified: 18 March, 2024, 07:30 pm

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয় – আনুষ্ঠানিক ফলাফল

নির্বাচনের আগে ভোটারদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন রাশিয়ানদের ভোটে অংশ নিতে উৎসাহিত করে বলেন, ‘প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবাহী।’
আরটি
18 March, 2024, 07:25 pm
Last modified: 18 March, 2024, 07:30 pm
ভ্লাদিমির পুতিন। ছবি: স্পুটনিক/মিখাইল মেটজেল

রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ফল অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। সোমবার (১৮ মার্চ) এ ফলাফল প্রকাশ করে সেন্ট্রাল ইলেকশন কমিশন (সিইসি)।

নির্বাচনে পুতিন ৮৭ দশমিক ২৮ শতাংশ ভোট পেয়েছেন। রেকর্ডসংখ্যক এ ভোট পেয়ে পঞ্চমবারের মতো রুশ প্রেসিডেন্ট হলেন তিনি। সাড়ে সাত কোটির বেশি ভোটার তাকে সমর্থন দিয়েছেন বলে জানা গেছে।

নির্বাচনে ভ্লাদিমির পুতিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিতোনভ, নিউ পিপল দলের ভ্লাদিস্লাভ দাভানকভ এবং লিবারেল ডেমোক্রেটস-এর লিওনিদ স্লাতস্কি। তারা যথাক্রমে ৪ দশমিক ৩১ শতাংশ, ৩ দশমিক ৮৫ শতাংশ ও ৩ দশমিক ২০ শতাংশ ভোট পেয়েছেন।

২০০০ সালে সর্বপ্রথম রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। ২০০৮ সাল পর্যন্ত চার বছর মেয়াদে টানা দুবার রাশিয়ার ক্ষমতায় ছিলেন তিনি।

এরপর ২০০৮–২০১২ মেয়াদে প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ক্ষমতার সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন পুতিন। মেদভেদেভের সময় তিনি প্রেসিডেন্টের মেয়াদ বাড়িয়ে ছয় বছর করেন।

তারপর ২০১২ সালে পুনরায় রাশিয়ার প্রেসিডেন্ট হন ভ্লাদিমির পুতিন। ২০১৮ সালেও তিনিই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ২০২০ সালে সংবিধানের বড়সড় সংস্করণের অংশ হিসেবে রাশিয়া এর নির্বাচনি বিধিমালায় পরিবর্তন আনে। সেখানে পুতিনের আগের মেয়াদগুলো 'রদ' করে তাকে এ বছর আবার প্রেসিডেন্ট পদে লড়ার সুযোগ দেওয়া হয়।

নির্বাচনের আগে ভোটারদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন রাশিয়ানদের ভোটে অংশ নিতে উৎসাহিত করে বলেন, 'প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবাহী।' ভোটের ফলাফল আগামী বছরগুলোতে দেশের উন্নয়ন নির্ধারণ করে দেবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় রাশিয়া বর্তমানে একটি 'কঠিন সময়ের' মধ্যে দিয়ে যাচ্ছে বলেও স্বীকার করেন ভ্লাদিমির পুতিন।

এ বছর রাশিয়ার নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার ভোট দিয়েছেন। সিইসি'র তথ্য বলছে, এবার ভোটের হার ৭৫ শতাংশ ছাড়িয়ে গেছে। এর আগে ২০০৮ সালের নির্বাচনে ৬৭ দশমিক ৪৭ শতাংশ ভোট পড়েছিল।

এ প্রথমবারের মতো 'রাশিয়ার নতুন অঞ্চল' দনেৎস্ক ও লুহানস্ক এবং খেরসন ও জাপোরিজজিয়া অঞ্চলেও ভোটের আয়োজন করা হয়েছিল। ইউক্রেনে আক্রমণের পর রাশিয়া এ অঞ্চলগুলো অধিগ্রহণ করে।

Related Topics

টপ নিউজ

রাশিয়ার নির্বাচন / ভ্লাদিমির পুতিন / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]