Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
হঠাৎ তুষারপাত আর ভারী বর্ষণে পাকিস্তানে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক

বিবিসি
05 March, 2024, 10:15 pm
Last modified: 07 March, 2024, 08:13 pm

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান

হঠাৎ তুষারপাত আর ভারী বর্ষণে পাকিস্তানে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু

দেশটির আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মুশতাক আলী শাহ, এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।
বিবিসি
05 March, 2024, 10:15 pm
Last modified: 07 March, 2024, 08:13 pm
পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু অংশে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়া এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

পাকিস্তানে হিমশীতল বৃষ্টি এবং অপ্রত্যাশিত তুষারপাতের ফলে কমপক্ষে ৩৫ জন মারা গেছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন শিশু। এদের অনেকে ভূমিধসে নিজের বাড়িতেই চাপা পড়ে মারা গেছে।

চরম আবহাওয়ার কারণে পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বছরের এই সময়ে তুষারপাত দেখে অবাক হয়েছেন, কারণ পাকিস্তান সাধারণত মার্চ মাসে উষ্ণ থাকে।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মুশতাক আলী শাহ, এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।

তিনি আরও বলেন, 'কয়েক মুহূর্তের জন্য' হালকা শিলাবৃষ্টি হলে তাতে তেমন অবাক হওয়ার কিছু নেই, কিন্তু ৩০ মিনিটেরও বেশি সময় ধরে তা চলতে থাকাটা অস্বাভাবিক।

বিবিসির আবহাওয়াবিদ ক্রিস ফকস জানান, গত কয়েকদিন ধরে আফগানিস্তান, পাকিস্তান ও উত্তরপশ্চিম ভারতের ওপর দিয়ে একটি পশ্চিমি ঝড় বয়ে যাচ্ছে। যার ফলে এই অঞ্চলে চরম ঠান্ডা, ভারী তুষার এবং মুষলধারে বৃষ্টিপাত ঘটছে।

যা দেখে অবাক হয়েছেন স্থানীয়রা।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কির্ক জেলার বাসিন্দা হাজিত শাহ বলেন, তিনি এর আগে একবারই তার এলাকায় তুষারপাত দেখেছেন।

তিনি বিবিসিকে বলেন, 'আমার যতদূর মনে পড়ে, প্রায় ২৫-৩০ বছর আগে কয়েক মিনিটের জন্য হালকা তুষারপাত হয়েছিল।'

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে খাইবার পাখতুনখোয়া ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অন্তত ১৫০টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং ৫০০ ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেশ কয়েকদিন ধরে কয়েকটি জেলা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে এবং আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ তার সাপ্তাহিক পূর্বাভাসে বলেছে, এই সপ্তাহের বাকি দিনগুলোতে দেশের বেশিরভাগ অংশে 'প্রধানত ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া' বিরাজ করতে পারে।

তবে বেলুচিস্তান ও কাশ্মীরের কিছু অংশে 'পাহাড়ের উপরে তুষারপাত' হতে পারে।

সংক্ষেপিত ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / তুষারপাত / বৃষ্টি / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]