Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
তিমির গানের রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 February, 2024, 11:40 am
Last modified: 23 February, 2024, 06:41 pm

Related News

  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা
  • গাড়ি থেকে বিয়ন্সের অপ্রকাশিত গানের হার্ডড্রাইভ চুরি, অভিযুক্তের ২ বছরের কারাদণ্ড

তিমির গানের রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা

সাউদার্ন ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রধান গবেষক কোয়েন এলেমান্স এ বিষয়ে ব্যাখ্যা করেন, ‘বেঁচে থাকার জন্য শব্দ এসব প্রাণির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শব্দের সাহায্যেই তারা নিজেদের সঙ্গীকে খুঁজে বের করে।’
টিবিএস ডেস্ক
23 February, 2024, 11:40 am
Last modified: 23 February, 2024, 06:41 pm
হাম্পব্যাক তিমি। ছবি: বিবিসি

তিমিরাও গান গায়। শুনতে অবাক লাগলেও কিছু বড় প্রজাতির তিমি রয়েছে, যেগুলো গান গাইতে বা সুর তুলতে পারে। বিজ্ঞানীরা কীভাবে তিমিরা এই অদ্ভুত আর জটিল গান তৈরি করে সেই রহস্য খুঁজে পাওয়ার দাবি করেছেন। তারা বলছেন, হাম্পব্যাক ও অন্যান্য বালিন তিমির শরীরে এক ধরনের 'ভয়েস বক্স' স্বর তৈরির অংশ রয়েছে। এটির সাহায্যেই গানের মতো সুর তৈরি করতে পারে গভীর জলের এই অধিবাসীরা। খবর বিবিসির।

গবেষণাটি বিজ্ঞানবিষয়ক জার্নাল ন্যাচারে প্রকাশিত হয়েছে। সেইসঙ্গে সমুদ্রে চলাচল করা জাহাজের শব্দ কীভাবে এসব সামুদ্রিক প্রাণির যোগাযোগকে ব্যহত করে, গবেষণায় সেটিও উঠে এসেছে।

সাউদার্ন ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রধান গবেষক কোয়েন এলেমান্স এ বিষয়ে ব্যাখ্যা করেন, 'বেঁচে থাকার জন্য শব্দ এসব প্রাণির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শব্দের সাহায্যেই তারা নিজেদের সঙ্গীকে খুঁজে বের করে।'

এই গবেষক বলেন, 'এই গ্রহে বসবাস করা সবচেয়ে রহস্যময় প্রাণিগুলোর একটি তিমি। এরা আকারে বিশাল, স্মার্ট আর অতি সামাজিক।'

বালিন তিমি হলো ১৪ প্রজাতির একটি দল। এ দলে রয়েছে নীল তিমি, হাম্পব্যাক তিমি, রাইট তিমি, মিঙ্কি তিমি ও ধূসর তিমি। দাঁতের পরিবর্তে এদের রয়েছে এক ধরনের প্লেট বা থালা। এই থালার সাহায্যে তারা চালনি দিয়ে চালা বা ছাঁকার মতো করে পানি থেকে মুখে ভর্তি করে ছোট প্রাণির বিশাল ঝাঁককে খেতে পারে।

অধ্যাপক এলেমান্স বলেন, 'তিমিদের সুর তৈরির এই রহস্য উদঘাটন করতে পারাটা সত্যি 'অতি রোমাঞ্চকর'।

গবেষণাটি সম্পন্ন করতে এলেমান্স ও তার দলের সদস্যরা আগে থেকেই মৃত মিঙ্কি, হাম্পব্যাক ও ছেই তিমির দেহ থেকে সতর্কতার সঙ্গে বাগযন্ত্র বা 'ভয়েস বক্স' সংগ্রহ করে রেখেছিলেন। সেই 'ভয়েস বক্স' ব্যবহার করেই তারা এ পরীক্ষা চালান।

পরীক্ষায় জানা যায়, বালিন তিমির দেহে বাগযন্ত্রের শীর্ষভাগে ইংরেজি ইউ অক্ষরের মতো নরম চর্বিযুক্ত কাঠামো রয়েছে। বাগযন্ত্রের এই গঠনের কারণেই বাতাসকে পুনর্ব্যবহার করে প্রাণিগুলো সুর তৈরি করে।

গবেষকরা জানান, এই সুরগুলো নির্দিষ্ট একটি ফ্রিকুয়েন্সির হয়ে থাকে এবং এগুলো সমুদ্রের চলাচল করা জাহাজগুলোর শব্দের সঙ্গে মিশে যায়।

এলেমান্স বলেন, 'প্রাণিগুলো জাহাজের তৈরি শব্দ এড়াতে উচ্চ স্বরে সুর তৈরি করে থাকে।'

গবেষণায় সমুদ্রে মানবসৃষ্ট শব্দ কীভাবে একে অন্যের থেকে অনেক দূরে অবস্থান করা তিমিদের যোগাযোগে বাধা তৈরি করে, সেটিও উঠে এসেছে।

ওরেগন স্টেট ইউনিভার্সিটির তিমি যোগাযোগ বিশেষজ্ঞ ড. কেট স্ট্যাফোর্ড গবেষণাটিকে 'যুগান্তকারী' বলে মন্তব্য করেছেন।

তিনি বিবিসি নিউজকে বলেন, 'সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণিদের জন্য শব্দের উৎপাদন ও গ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুভূতি। তাই প্রাণিগুলো কীভাবে শব্দ করে, তা ব্যাখ্যা করে এমন যেকোনো গবেষণাই এই ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে পারে।'

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

তিমি / গান / সুর / রহস্য / বিজ্ঞানী / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা
  • গাড়ি থেকে বিয়ন্সের অপ্রকাশিত গানের হার্ডড্রাইভ চুরি, অভিযুক্তের ২ বছরের কারাদণ্ড

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]