Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
প্যারোলে মুক্তি পেলেন সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 February, 2024, 02:10 pm
Last modified: 18 February, 2024, 02:29 pm

Related News

  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক
  • ব্যাংককের বারে ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৮
  • ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন
  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫১
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 

প্যারোলে মুক্তি পেলেন সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

তবে প্যারোলে মুক্তি পেলেও তিনি নজরদারিতে থাকবেন কি না বা তার ভ্রমণের বিষয়ে কোনো বিধি-নিষেধ থাকছে কি না সে ব্যাপারে থাই কর্তৃপক্ষ কিছু জানায়নি। 
টিবিএস ডেস্ক
18 February, 2024, 02:10 pm
Last modified: 18 February, 2024, 02:29 pm
থাকসিন সিনাওয়াত্রা। ছবি: এএফপি/ফাইল ছবি

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হওয়া থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্যারোলে মুক্তি পেয়েছেন। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) একটি পুলিশ হাসপাতাল থেকে প্যারোলে মুক্তির পর তিনি রাজধানী ব্যাংককে নিজের বাসভবনে ফেরেন। খবর বিবিসির।

১৫ বছরের স্বেচ্ছা নির্বাসন থেকে গত বছরের আগস্টে দেশে ফেরার পর পুলিশের হাতে আটক হন ৭৪ বছর বয়সী এই ধনকুবের। তিনি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে এক বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে গ্রেপ্তারের পর থেকেই হাসপাতালে ছিলেন এই প্রবীণ রাজনীতিক।

যদিও আদালত তাকে আট বছরের কারাদণ্ড দিয়েছিলেন। তবে থাইল্যান্ডে ফেরার কয়েক দিন পর তার সাজা কমিয়ে এক বছর করেন দেশটির রাজা।      

হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি একটি রাতও জেলে কাটাননি। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। অনেক থাই সমালোচনা করে বলেন, ধনী ও প্রভাবশালীদের প্রায়ই বিশেষ সুবিধা দেওয়া হয়। 

কর্তৃপক্ষ বলছে, বয়স ও স্বাস্থ্য সমস্যার কারণে থাকসিন প্যারোলে মুক্তি পাওয়ার যোগ্য। 

তবে প্যারোলে মুক্তি পেলেও তিনি নজরদারিতে থাকবেন কি না বা তার ভ্রমণের বিষয়ে কোনো বিধি-নিষেধ থাকছে কি না সে ব্যাপারে থাই কর্তৃপক্ষ কিছু জানায়নি। 

থাকসিন থাইল্যান্ডের সবচেয়ে সফল নেতাদের একজন। তিনি ২০০৮ সালে থাইল্যান্ড ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে যান। এর দুই বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। নির্বাসন জীবনের বেশিরভাগ সময় তিনি লন্ডন বা দুবাইতে কাটিয়েছেন।

থাকসিনের পারিবারিক দল ফিউ থাই পার্টি বর্তমানে থাইল্যান্ডের ক্ষমতায় রয়েছে।

থাইল্যান্ডের ইতিহাসে থাকসিনই প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি ২০০১-০৬ সাল পর্যন্ত সরকারের পুরো মেয়াদ শেষ করতে পেরেছিলেন।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ড / থাকসিন সিনাওয়াত্রা / নির্বাসন / মুক্তি / প্যারোল / হাসপাতাল / ব্যাংকক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক
  • ব্যাংককের বারে ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৮
  • ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন
  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫১
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]