Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
পাকিস্তানের ভোটে এগিয়ে ইমরান-সমর্থিত প্রার্থীরা, তবু সরকার গঠনের ঘোষণা নওয়াজের!

আন্তর্জাতিক

আল জাজিরা
10 February, 2024, 10:00 am
Last modified: 10 February, 2024, 10:19 am

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

পাকিস্তানের ভোটে এগিয়ে ইমরান-সমর্থিত প্রার্থীরা, তবু সরকার গঠনের ঘোষণা নওয়াজের!

শনিবার সকাল পর্যন্ত ৯৯টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের সিংহভাগই ইমরানের পিটিআই-সমর্থিত। অন্যদিকে ৭১টি আসন পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)। এছাড়া আরেক সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৩টি আসন।
আল জাজিরা
10 February, 2024, 10:00 am
Last modified: 10 February, 2024, 10:19 am
ইমরান খান। ফাইল ছবি: এপি

পাকিস্তানের জাতীয় নির্বাচনে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ—পিটিআই- সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। 

পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসনসংখ্যা ২৬৬টি। এর মধ্যে ২৬৫টি আসনের ভোটগ্রহণ হয়েছে বৃহস্পতিবার। 

সংবাদসংস্থা আল জাজিরার তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত ৯৯টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের সিংহভাগই ইমরানের পিটিআই-সমর্থিত। অন্যদিকে ৭১টি আসন পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)। এছাড়া আরেক সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৩টি আসন। আর এমকিউএম ১৭ আসনে এবং অন্যান্য দল ১০টি আসনে জয়ী হয়েছে।

ইমরান খানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিজয়-ভাষণ পোস্ট করা হয়। এতে সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, 'জাতির নজিরবিহীন পাল্টা লড়াই' পিটিআইকে 'ভূমিধস বিজয়' এনে দিয়েছে। পিটিআই সমর্থকদেরকে এই জয় উদযাপন করার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে পিটিআই-সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকলেও ভোটে জয়লাভের দাবি করেছেন পিএমএল-এনের নেতা নওয়াজ শরিফও। তিনি বলেছেন, পিএমএল-এন সরকার গঠনের জন্য যথেষ্ট ভোট না পেলেও একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। দল এখন জোটগত সরকার গঠনের জন্য আলোচনা শুরু করবে বলে মন্তব্য করেন তিনি। 

সরকার গঠনের জন্য ন্যাশনাল অ্যাসেম্বলিতে এককভাবে ১৩৪টি আসন পায়নি পিএমএল-এন। তাই জোটগতভাবে সরকার গঠনের দিকে ইঙ্গিত করে নওয়াজ বলেন, পাকিস্তানে বর্তমানে যেসব সংকট রয়েছে, তা থেকে উত্তরণে সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসতে হবে।

সঠিক ফল ঘোষণার দাবিতে পিটিআই-সমর্থকদের বিক্ষোভ। ছবি: রয়টার্স

নওয়াজ শরিফ জানান, জোট সরকার গঠনের জন্য তার ভাই শাহবাজ শরিফ পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি, জমিয়ত উলেমা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) নেতা ফজলুর রেহমান ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) নেতা খালিদ মকবুল সিদ্দিকীর সঙ্গে আলোচনায় বসবেন।

পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী বেশ প্রভাবশালী। গুঞ্জন ছিল, এবারের নির্বাচনে সেনাবাহিনীর সমর্থন পাচ্ছেন নওয়াজ শরিফ। তবে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি তার দল। 

পরিস্থিতি বিবেচনায় পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের এগিয়ে থাকা এবারের নির্বাচনে বড় চমক। ২০১৮ সালে পাকিস্তানে ক্ষমতাসীন হয়েছিল পিটিআই। তবে সামরিক বাহিনীর বিরাগভাজন হয়ে চার বছরের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। 

ক্ষমতাচ্যুত হওয়ার পর কোণঠাসা হয়ে পড়ে পিটিআই। কারাবন্দি হন দলের প্রধান ইমরান। এমনকি পিটিআইকে নিজস্ব প্রতীকে (ব্যাট) নির্বাচনও করতে দেওয়া হয়নি। সেজন্য এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনি লড়াইয়ে নামতে হয় পিটিআই নেতাদের।

গত বৃহস্পতিবার ভোট গ্রহণের দিন পাকিস্তানজুড়ে বন্ধ রাখা হয় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা। এর মধ্যে বিতর্ক তৈরি হয় নির্বাচনের ফল প্রকাশ নিয়েও। ভোটগ্রহণ শেষ হওয়ার ১২ ঘণ্টার বেশি সময় পর ফল ঘোষণা শুরু হয়, তা-ও অত্যন্ত ধীরগতিতে। ভোটে কারচুপির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ আনে পিটিআইসহ বড় কয়েকটি দল।

উল্লেখ্য, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসনসংখ্যা ৩৩৬। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়, একটি আসনে প্রার্থীকে গুলি করে হত্যা করায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি ৭০টি আসন সংরক্ষিত। এসব আসনের মধ্যে ৬০টি নারীদের ও ১০টি সংখ্যালঘুদের। সরকার গঠনের জন্য ১৩৪টি আসন প্রয়োজন।

স্বতন্ত্র প্রার্থীরা যেভাবে সরকারের অংশ হতে পারেন

পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে থাকলেও তারা ন্যাশনাল অ্যাসেম্বলিতে এককভাবে সংখ্যাগরিষ্ঠ ১৩৪টি আসন পাচ্ছেন না। 

পাকিস্তানের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, নির্বাচনে জয়ের ৭২ ঘণ্টার মধ্যে কোনো স্বতন্ত্র প্রার্থী যেকোনো দলকে সমর্থন জানাতে পারেন। দেশটির রাজনীতিতে এ চর্চা বেশ পরিচিত। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন আদায়ে দলগুলোর মধ্যে চলে প্রতিযোগিতাও।

অনেক বিশ্লেষকের অভিমত, পিটিআই-সমর্থিত এই স্বতন্ত্র প্রার্থীরা যদি কোনোভাবে সরকারে থাকেন, তাহলে ইমরানের কারাদণ্ডের সাজা বা তার সরকারি দায়িত্বে থাকার ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই করতে পারবেন। নির্বাচনে অংশগ্রহণে ইমরানের ওপর নিষেধাজ্ঞার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, সেটিকেও চ্যালেঞ্জ জানাতে পারবেন তারা। 

এদিকে গ্যালাপ পাকিস্তান নামক পোলিং গ্রুপের নির্বাহী কর্মকর্তা বিলাল ঘানি বলেন, পিটিআই যদি সরকার গঠন করতে না-ও পারে, তবু এ ফলাফল বলছে যে 'রাজনৈতিক কারসাজিরও একটা সীমা আছে'।

'এ ফলই প্রমাণ যে, সেনাবাহিনী সবসময় যা চায় তা পায় না—এটা একটা ভালো দিক,' এএফপিকে বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / পাকিস্তানের নির্বাচন / পিটিআই / ইমরান খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]