Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
তোশাখানা মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রীর ১৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

রয়টার্স ও ডন
31 January, 2024, 12:25 pm
Last modified: 01 February, 2024, 07:16 am

Related News

  • যে কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিশুদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ
  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন

তোশাখানা মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রীর ১৪ বছরের কারাদণ্ড

রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রির মামলায় তাদের ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে
রয়টার্স ও ডন
31 January, 2024, 12:25 pm
Last modified: 01 February, 2024, 07:16 am
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। ছবি: এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রির মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) পাকিস্তানি গণমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

ইসলামাবাদের একটি দুর্নীতি বিরোধী আদালতের এই দণ্ডাদেশের একদিন আগেই ইমরানকে আরেকটি মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশের অভিযোগে। পাকিস্তানের জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে এই রায় দেওয়া হলো।  

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার সময় সময় রাষ্ট্রীয় মালিকানায় থাকা ১৪০ মিলিয়ন রুপি বেশি মূল্যের উপহার বিক্রি করার জন্য ইমরানকে আগস্টে অন্য একটি আদালত তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

পরে সাজা স্থগিত করা হলেও ইমরান অন্যান্য মামলায় কারাগারে রয়েছেন। তিনি বলেছেন, তিনি বৈধভাবে জিনিসগুলো কিনেছিলেন।

সরকারি কর্মকর্তারা অভিযোগ করেছেন, ইমরানের সহযোগীরা দুবাইতে উপহার বিক্রি করেছে।

গত মাসে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) সৌদি যুবরাজের কাছ থেকে প্রাপ্ত একটি গহনা সেট নিজেদের অধীনে রাখার জন্য আদালতে ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে একটি নতুন রেফারেন্স দায়ের করেছিল যেখানে তাদের কাছে জবাবদিহিতা চাওয়া হয়।

ইসলামাবাদের একটি আদালত এই মাসের শুরুর দিকে তাদের দুজনকেই এই রেফারেন্সে অভিযুক্ত করেছিলেন। দুর্নীতিবিরোধী ওয়াচডগ রেফারেন্স অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বপালনকালে ইমরান এবং তাঁর স্ত্রী বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং বিদেশি বিশিষ্টজনের কাছ থেকে মোট ১০৮ টি উপহার পেয়েছিলেন।

আজ দেওয়া রায় অনুসারে, ইমরান এবং বুশরাকে ৭৮৭ মিলিয়ন রুপি জরিমানা করা হয়েছে। শুনানির সময় ইমরান খানকে হাজির করা হলেও বুশরা বিবি আদালতে হাজির হননি।

বিচারক ইতোমধ্যেই প্রসিকিউশনের সাক্ষীদের জেরা করার অধিকার বন্ধ করে দিয়েছিলেন এবং ইমরান ও তাঁর স্ত্রীকে ফৌজদারি কার্যবিধির ধারা ৩৪২-এর (অভিযুক্তদের পরীক্ষা করার ক্ষমতা) অধীনে তাদের বক্তব্য রেকর্ড করতে বলেছিলেন।

বিচারক মোহাম্মদ বশির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই শুনানি পরিচালনা করেন যেখানে সাবেক এই প্রধানমন্ত্রী বন্দী রয়েছেন।

রায়ের প্রতিক্রিয়ায় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলেছে, "পাকিস্তানে বিদ্যমান প্রতিটি আইনকে এই দুই দিনের মধ্যে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এই মামলার উচ্চ আদালতে বহাল থাকার কোনো ভিত্তি নেই। যেভাবে আইনের সম্পূর্ণ অবহেলা এবং উপহাস হচ্ছে সেটি লজ্জাজনক।"

Related Topics

টপ নিউজ

ইমরান খান / বুশরা বিবি / পাকিস্তান / কারাদন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • যে কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিশুদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ
  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]