Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
অন্য শিক্ষার্থীর থিসিস থেকে চুরির দায় স্বীকার করে নরওয়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক

এনডিটিভি
21 January, 2024, 11:20 am
Last modified: 21 January, 2024, 12:06 pm

Related News

  • ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • ইংল্যান্ডের গোলের আগে বল ক্যামেরার তারে লেগেছিল, দাবি নরওয়ে কোচের
  • ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছেন নরওয়ের একাধিক ফুটবলার
  • সেলেসাওদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে ভাইকিংরা

অন্য শিক্ষার্থীর থিসিস থেকে চুরির দায় স্বীকার করে নরওয়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

অন্য শিক্ষার্থীর নিবন্ধ থেকে শব্দের পর শব্দ হুবহু চুরি করেছেন স্যান্ড্রা। এমনকি অন্য শিক্ষার্থীর নিবন্ধের ভুল বানানের শব্দও নিজের নিবন্ধে ভুল বানানেই লিখেছেন তিনি।
এনডিটিভি
21 January, 2024, 11:20 am
Last modified: 21 January, 2024, 12:06 pm
স্যান্ড্রা বোর্চ। ছবি: সংগৃহীত

স্নাতকোত্তরের থিসিসে অন্য শিক্ষার্থীদের গবেষণাকর্ম থেকে চৌর্যবৃত্তির দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করেছেন নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চ। 

শুক্রবার (১৯ জানুয়ারি) চৌর্যবৃত্তির দায় স্বীকার করে নিয়ে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান স্যাড্রা। 

শুক্রবার তড়িঘড়ি করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ৩৫ বছর বয়সসি স্যান্ড্রা বোর্চ বলেন, 'আমি একটি বড় ভুল করেছি। সূত্র উদ্ধৃত না করেই আমি অন্যদের গবেষণাকাজের লেখা ব্যবহার করেছি। আমি দুঃখিত।'

স্যান্ডার বোর্চের ২০১৪ সালের গবেষণা নিবন্ধ এবং আরও কয়েকজনের নিবন্ধের মাঝে মিলের বিষয়টি উল্লেখ করে এ নিয়ে নরওয়েজিয়ান সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, স্যান্ড্রার কোনো লেখাতেই অন্যদের কাজ থেকে নেওয়া অংশের উদ্ধৃতি দেওয়া হয়নি।

চৌর্যবৃত্তির বিষয়টি প্রকাশ্যে আনা একজন শিক্ষার্থী এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, অন্য শিক্ষার্থীর নিবন্ধ থেকে শব্দের পর শব্দ হুবহু চুরি করেছেন স্যান্ড্রা। এমনকি অন্য শিক্ষার্থীর নিবন্ধের ভুল বানানের শব্দও নিজের নিবন্ধে ভুল বানানেই লিখেছেন তিনি।

নরওয়ের সংবাদমাধ্যম ই২৪-এর প্রতিবেদনে বলা হয়, বোর্চের নিবন্ধের ২১ শতাংশ অপর ছয়জন শিক্ষার্থীর নিবন্ধ থেকে হুবহু নকল করা হয়েছে। অন্যদের সঙ্গে বোর্চের নিবন্ধ তুলনা করার জন্য কপিলিকস প্রোগ্রাম ব্যবহার করেছে ই২৪। প্রোগ্রামটি বিভিন্ন নথির মধ্যে মিল চিহ্নিত করে।

স্যান্ড্রা বোর্চ নরওয়ের সেন্টার পার্টির রাজনীতিবিদ। গত বছর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বোর্চের ২০১৪ সালের ওই গবেষণায় তেল শিল্পে নিরাপত্তা নিয়মের ওপর আলোকপাত করা হয়। 

স্বার্থের সংঘাত নিয়ে বিতর্কের কারণে গত কয়েক মাসে নরওয়ে সরকারের বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন।

Related Topics

টপ নিউজ

গবেষণায় চৌর্যবৃত্তি / নরওয়ে / চৌর্যবৃত্তি / গবেষণায় অসততা / থিসিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • ইংল্যান্ডের গোলের আগে বল ক্যামেরার তারে লেগেছিল, দাবি নরওয়ে কোচের
  • ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছেন নরওয়ের একাধিক ফুটবলার
  • সেলেসাওদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে ভাইকিংরা

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]